Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 09:20 am
Last modified: 20 May, 2026, 09:27 am

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী

আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আনসার সমাবেশ ও দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনে আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
20 May, 2026, 09:20 am
Last modified: 20 May, 2026, 09:27 am
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

সরকারি সফরে আজ বুধবার (২০ মে) গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে গাজীপুর জেলা ও মহানগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের মূল কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেওয়া এবং দেশের প্রথম বিশেষায়িত দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন।

আজ সকালে প্রধানমন্ত্রী কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও রাষ্ট্রীয় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সফিপুরের অনুষ্ঠান শেষে দুপুরে প্রধানমন্ত্রী গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় যাবেন। সেখানে তিনি 'জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট' ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ ধরনের বিশেষায়িত ইনস্টিটিউট বাংলাদেশে এটিই প্রথম। এই ইনস্টিটিউট দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট মন্ত্রী আসাদ হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

সরকারি সূচি অনুযায়ী, দুপুর ২টায় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, দোয়া অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা দেখবেন। এরপর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। 

গাজীপুরের সঙ্গে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে। ত্রয়োদশ সাধারণ নির্বাচনের আগে গাজীপুরের রাজবাড়ী মাঠে এক জনসভায় স্মৃতিচারণা করে তারেক রহমান বলেছিলেন, 'এই গাজীপুরের মানুষের কাছে আমার অধিকার রয়েছে। রাজবাড়ী মাঠের দক্ষিণ-পশ্চিম কর্নারে একটি দুই কক্ষের বাসায় আমি আমার পিতা-মাতা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করেছি। এই মাঠেই আমার শৈশব কেটেছে।'

গাজীপুরের সঙ্গে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও বিশেষ স্মৃতি রয়েছে। ১৯৭৮ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ঢাকা থেকে আলাদা করে গাজীপুরকে নতুন 'মহকুমা' হিসেবে ঘোষণা করেছিলেন। 

টঙ্গীর বিএনপি নেতা গাজী সালাহউদ্দিন বলেন, 'গাজীপুরের এই মাটির সঙ্গে প্রধানমন্ত্রীর শিশুকালের মধুর স্মৃতি জড়িয়ে আছে। একই সঙ্গে এই শহরে প্রোথিত রয়েছে তার বাবা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়।'

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সফিপুর ও গাজীপুর মহানগরীকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জরুল করিম রনি বলেন, 'প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গাজীপুরবাসী তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দলীয় নেতা-কর্মীরা উজ্জীবিত এবং সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net