Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
এভারেস্টে পর্বতারোহীদের আনাগোনায় বাড়ছে কোভিড সংক্রমণের ঝুঁকি 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 May, 2021, 10:15 pm
Last modified: 06 May, 2021, 10:23 pm

Related News

  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • এভারেস্টের চেয়েও প্রায় ১০০ গুণ উঁচু পর্বত আছে, তা-ও এই পৃথিবীতেই!

এভারেস্টে পর্বতারোহীদের আনাগোনায় বাড়ছে কোভিড সংক্রমণের ঝুঁকি 

বেজ ক্যাম্প থেকে উদ্ধার হওয়া আরও ৩০ জনও কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন বলে এক ফেসবুক পোস্টে জানান পোলিশ পর্বতারোহী পাওয়েল মিকালস্কি
টিবিএস ডেস্ক
06 May, 2021, 10:15 pm
Last modified: 06 May, 2021, 10:23 pm
ছবি: সিএনএন

স্থলভাগে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মেঘমালা ভেদ করে দাঁড়িয়ে থাকা এই পর্বত যুগে যুগে দুঃসাহসী অভিযাত্রীদের কাছে টেনেছে। তাই চলতি বছরের শুরুতে নেপাল সরকার যখন পুনরায় তাদের অংশে থাকা মাউন্ট এভারেস্টের দিকটি অভিযানের জন্য উন্মুক্ত করে তখন পর্বতারোহীরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। সেই উচ্ছ্বাস রূপ নিয়েছে ভীতিতে, কারণ বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গটিও আর করোনাভাইরাস সংক্রমণের আওতামুক্ত নয়।  

নেপাল সরকারের দাবি, এভারেস্টে কারো সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেনি, কিন্তু নানা সূত্রের সংবাদে জানা গেছে, আরোহনকারীদের অনেকেই পরবর্তীতে কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন।   

গত এপ্রিলে এভারেস্টের বেজ ক্যাম্প থেকে উদ্ধার হওয়া নরওয়ের পর্বতারোহী এরল্যান্ড ন্যাস তেমন কথাই বলেছেন বার্তা সংস্থা সিএনএনকে। তিনি জানান, উদ্ধারের পর নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে করা পরীক্ষায় তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন।
 
"পজিটিভ শনাক্ত হয়ে বিস্মিত হয়েছিলাম। তারপরই অনুধাবন করলাম এযাত্রা আমার অভিযানের পালা সাঙ্গ হয়েছে। অথচ আমার স্বপ্ন ছিল চূড়ায় উঠে, সেখান থেকে নিচের পৃথিবীকে দেখব।"

ন্যাসের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর, বেজ ক্যাম্প থেকে উদ্ধার হওয়া আরও ৩০ জনও কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন বলে এক ফেসবুক পোস্টে জানান পোলিশ পর্বতারোহী পাওয়েল মিকালস্কি। 

এভারেস্টে অবস্থানকারীদের ত্রাণ পৌঁছে দেওয়ার কাছে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন এভারেস্ট ইআর জানিয়েছে, কিছু আরোহী তাদের নিজ তাঁবুতেই আইসোলেশন পালন করছেন। "বেজ ক্যাম্প থেকে উদ্ধার হওয়া বেশকিছু জনের নিশ্চিতভাবে কোভিড শনাক্ত হওয়ার ঘটনাও আমরা লক্ষ্য করেছি," সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়।  

নেপালি সরকারের কড়াকড়ি বিধিনিষেধ অনুসারে কোনো আরোহী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তার সঙ্গীদের ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন না। ফলে পর্বতারোহীদের সম্পর্কে বেশি কিছু জানাও কঠিন হয়ে পড়েছে। তবে এরমধ্যেই শুধু এভারেস্ট নয়, বরং হিমালয়ের অন্যান্য পর্বতেও সংক্রমণ ছড়িয়ে পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।   

এভারেস্ট থেকে ৩৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধলাগিরি। সেভেন সামিটস ট্রেকের চেয়ারম্যান মিংমা শেরপার মতে, এরমধ্যে সেখান থেকে ১৯ আরোহীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন, আর বাকি ১২ জনের মধ্যেও উপসর্গ বিদ্যমান, স্বাস্থ্য পরীক্ষার পরেই তাদের সম্পর্কেও জানা যাবে।  

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সন্তোষ বল্লভ পোড়েল বলেন, ধলাগিরি বেজ ক্যাম্পের তিনজন পরিচ্ছন্নতা কর্মী কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের একজনকে গত বুধবার উদ্ধার করা হয়, বাকি দুজনকে আবহাওয়া অনুকূলে আসা মাত্রই উদ্ধার করা হবে।

লুকাস ফুর্টেনবাখ নামের একজন অভিযাত্রী দলনেতা জানান, সংক্রমণের কারণে নেপাল সরকার এভারেস্টসহ অন্যান্য জনপ্রিয় পর্বতের আরোহন পথ বন্ধ করে দেবে বলে আরোহীরা শঙ্কা করছেন।

মেরা শৃঙ্গের ক্যাম্প থেকে তিনি বার্তা সংস্থা সিএনএনকে এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বলেন, "আমার ধারণা আরও অনেক সংক্রমণ ধরা পড়বে। যেকোনো মুহূর্তে সবাই নেপালের পর্যটন মন্ত্রণালয় থেকে অভিযান বন্ধের বার্তা আসার শঙ্কাও করছেন। তখন সবাইকেই বাড়ি ফিরতে হবে।" 

  • সূত্র: সিএনএন 
     

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস সংক্রমণ / মাউন্ট এভারেস্ট / হিমালয় পর্বতমালা / পর্বতারোহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • এভারেস্টের চেয়েও প্রায় ১০০ গুণ উঁচু পর্বত আছে, তা-ও এই পৃথিবীতেই!

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net