Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 May, 2026, 10:20 pm
Last modified: 18 May, 2026, 10:43 pm

Related News

  • ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা  
  • ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা 
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করল কেন্দ্রীয় ব্যাংক
  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

এ নিয়ে চলতি অর্থবছরে ৫.৯৮ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।
টিবিএস রিপোর্ট
18 May, 2026, 10:20 pm
Last modified: 18 May, 2026, 10:43 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে আজ সোমবার নিলামের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৭৫ পয়সা দরে এসব ডলার কেনা হয়। এ নিয়ে চলতি অর্থবছরে ৫.৯৮ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। আর চলতি মাসে কেনা হলো ৩১০ মিলিয়ন ডলার। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।। 

চলতি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানির দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। তাছাড়া আকু পেমেন্টের আগে ও পরে নিলামের মাধ্যমে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।  

আকু পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি দুই মাস অন্তর সদস্য দেশগুলোর মধ্যকার আমদানির বিল পরিশোধ করা হয়। বাংলাদেশ ছাড়াও এই আঞ্চলিক লেনদেন ব্যবস্থায় ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা—এই ৯টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো এই বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে লেনদেন সম্পন্ন করে।

মূলত ডলার কেনার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া শেষ তথ্যে দেখা যায়, রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন ডলার।   

ব্যাংকগুলোতে রেমিট্যান্সের প্রবাহ সন্তোষজনক হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনছে।  চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৩.৫ শতাংশ। চলতি মাসে কোরবানির ইদ পালন করা হবে, আশা করা হচ্ছে ইদ উপলখ্যে দেশে রেমিট্যান্স প্রবাহ ভালো থাকবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা  
  • ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা 
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করল কেন্দ্রীয় ব্যাংক
  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net