Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2026, 02:10 pm
Last modified: 18 May, 2026, 02:13 pm

Related News

  • সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি সম্পাদক পরিষদের
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 

রাজনৈতিক প্রতিপক্ষ নানা অপপ্রচার চালালেও জনগণের মধ্যে তারেক রহমানকে ঘিরে যে আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা নষ্ট করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
টিবিএস রিপোর্ট
18 May, 2026, 02:10 pm
Last modified: 18 May, 2026, 02:13 pm
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি: বাসস

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রাজনৈতিক প্রতিপক্ষ নানা অপপ্রচার চালালেও জনগণের মধ্যে তারেক রহমানকে ঘিরে যে আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা নষ্ট করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

রিজভী বলেন, "তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর কথা বলেছেন। তিনি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন এবং সারাদেশে ব্যাপক সাড়া পাচ্ছেন।"

তিনি বলেন, "তার পিতার পথ অনুসরণ করে তিনি আবারও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছেন। খাল খনন কর্মসূচিও চালু করেছেন, যা ইতোমধ্যে সারাদেশে সাড়া ফেলেছে।"

রিজভী বলেন, "ক্ষণজন্মা যুগপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক ক্রান্তিকালে রাষ্ট্র ও রাজনীতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। তার আগে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, দুর্ভিক্ষ ও নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছিল। সর্বত্র সহিংসতা, রক্তপাত ও খুনোখুনি চলছিল।"

তিনি বলেন, "সে সময় জনগণ ও সিপাহীরা  শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে জিয়াউর রহমানকে নেতা হিসেবে গ্রহণ করেন। রাষ্ট্রক্ষমতায় এসে তিনি দেশে আইনশৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের পরিবেশ ফিরিয়ে আনেন।"

বিএনপির এই নেতা বলেন, "জিয়াউর রহমান কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে জনশক্তি রপ্তানির জন্য নানা পদক্ষেপ নিয়েছিলেন। খাল খননের মতো যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার খাল খনন করা হয়েছিল।"

তিনি আরও বলেন, "ফারাক্কা বাঁধের কারণে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলে যে পরিবেশগত ও কৃষি সংকট তৈরি হয়েছিল, তা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। এর মাধ্যমে তার দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা মানুষের কাছে নতুন অনুপ্রেরণা তৈরি করে।"

রিজভী বলেন, "১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে যে গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, জিয়াউর রহমান তা পুনঃপ্রতিষ্ঠা করেন। তার হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে এবং রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ পায়।"

Related Topics

টপ নিউজ

রুহুল কবীর রিজভী / রিজভী / বিএনপি / তারেক রহমান / নির্বাচনী প্রতিশ্রুতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি সম্পাদক পরিষদের
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net