আবুধাবিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন
সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে এই অগ্নিকাণ্ডটি ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলে অবস্থিত 'বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে' ড্রোন হামলার ফলে একটি বৈদ্যুতিক জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে এই অগ্নিকাণ্ডটি ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, এই অগ্নিকাণ্ডের ফলে পারমাণবিক তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থার ওপর এর কোনো ধরনের প্রভাব পড়েনি বা নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হয়নি।