Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 May, 2026, 08:25 pm
Last modified: 16 May, 2026, 09:35 pm

Related News

  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের মৃত্যু: আশুলিয়ার কারখানাটিতে বেআইনিভাবে গ্যাস পরিবহন ও ব্যবহার করা হচ্ছিল
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী

সভায় ব্যবসায়ী নেতারা সিইটিপিসহ এই শিল্পের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে জানান। 
টিবিএস রিপোর্ট
16 May, 2026, 08:25 pm
Last modified: 16 May, 2026, 09:35 pm
ছবি: টিবিএস

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০১৭ সালে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের পর থেকে বিগত দিনে দেশের সম্ভাবনাময় এই শিল্পখাতের প্রতি যেভাবে অবহেলা করা হয়েছে বা সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে যে অব্যবস্থাপনা ছিল, সেই কারণে চামড়া শিল্প তার কাঙ্ক্ষিত পথে এগোয়নি।

আজ শনিবার (১৬ মে) দুপুরে ঢাকার সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীর কনফারেন্স রুমে বিভিন্ন ট্যানারি মালিক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস, ফুটওয়্যার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা ও খাত-সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। 

মতবিনিময় সভা শেষে সংশ্লিষ্টদের নিয়ে চামড়া শিল্পনগরীর সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) পরিদর্শন করেন পাটমন্ত্রী।

মন্ত্রী জানান, কোরবানির ঈদের পর পিক সিজনে সিইটিপিতে ৪৫ হাজার কিউবিক মিটার বর্জ্য পরিশোধনের প্রয়োজন পড়ে। কিন্তু বাস্তবে এই সিইটিপির পরিশোধন সক্ষমতা ১৪ থেকে ১৮ হাজার কিউবিক মিটার এবং সেটি নির্ভর করে সিইটিপিতে বর্জ্য পৌঁছানোর আগে কারখানা পর্যায়ে এর প্রি-ট্রিটমেন্টের মানের ওপর।

এ সমস্যা সমাধানে আগামী দিনে সক্ষম ট্যানারিগুলোতে নিজস্ব ইটিপি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে সেখানে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই শিল্পকে অত্যন্ত সম্ভাবনাময় খাত উল্লেখ করে এটিকে পূর্ণ সক্ষমতায় নিয়ে যেতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

সভায় ব্যবসায়ী নেতারা সিইটিপিসহ এই শিল্পের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে জানান। 

বিটিএ'র সহ-সভাপতি মো. সাখাওয়াত উল্লাহ ঈদ-পরবর্তী ৩ মাস শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। পাশাপাশি সরকার-নির্ধারিত মূল্যে চামড়া সংগ্রহের জন্য মাঠপর্যায়ে যথাযথ উপায়ে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। 

চামড়া শিল্পনগরীতে বিভিন্ন সময় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের রয়েছে জানিয়ে বিটিএ'র সহ-সভাপতি আশিকুর রহমান সভায় সড়কবাতিসহ রাস্তাঘাট মেরামতের আহ্বান জানান।

সভায় চামড়া শিল্পনগরীর প্রবেশমুখেই কাঁচা চামড়ার আড়তের কারণে ক্রেতারা চামড়ার উপযুক্ত মূল্য দিতে চান না বলে উল্লেখ করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. ইমাম হোসাইন। 

এছাড়াও তিনি স্থানীয় বাজারমুখী বা ছোট সাইজের ট্যানারিগুলোর জন্য বিদ্যমান সিইটিপির কারেকশনের পাশাপাশি রপ্তানিমুখী কারখানাগুলোর জন্য নতুন করে একটি পূর্ণ সক্ষমতার সিইটিপি নির্মাণের দাবি জানান।

একইসঙ্গে ঈদকে সামনে রেখে বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সভায় ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম শাহনেওয়াজ সিইটিপির ডিজাইনে ত্রুটি, যার মধ্যে সেন্ট্রাল সেডিমেন্টেশন ব্যবস্থা, টারশিয়ারি ট্রিটমেন্ট, ক্রোম রিকভারি ব্যবস্থার অনুপস্থিতির কথা উল্লেখ করেন। 

সেইসঙ্গে চীনা প্রতিষ্ঠান সিইটিপির সক্ষমতা ২৫ হাজার কিউবিক মিটার ঘোষণা করলেও যাচাই-বাছাইয়ে এর সক্ষমতা ১৪ থেকে ১৮ হাজার কিউবিক মিটার বলে জানান তিনি।

তিনি আরও জানান, সিইটিপির বায়োলজিক্যাল ট্রিটমেন্টের ফলাফল ভালো হওয়ার কথা জানালেও অন্য পদ্ধতি ঠিকভাবে ফাংশন করে না। সিইটিপির বিদ্যমান এই সমস্যা সমাধানে শিল্পনগরীতে বিদ্যমান ৫০ হাজার স্কয়ার ফুটের ৩১টি ট্যানারিতে সরকারি প্রণোদনার মাধ্যমে নিজস্ব ইটিপি ইনস্টলের প্রস্তাব দেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, 'আমাদের যেসব রপ্তানি খাত রয়েছে, সেখানে একটি মাত্র খাত (তৈরি পোশাক) প্রায় ৮৫ শতাংশ মার্কেট দখল করে আছে। এর বাইরে সেভাবে আমাদের অন্য পণ্যগুলো রপ্তানি খাতে নিজেদের শেয়ার নিতে পারেনি।' 

এ সময় চামড়া খাতকে অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, 'হাজারীবাগ থেকে যে উপায়ে এখানে স্থানান্তরিত হয়েছে এবং তারপরে এই সেক্টরটির প্রতি যেভাবে অবহেলা করা হয়েছে বা সম্পূর্ণ প্রক্রিয়াটির মধ্যে যে অব্যবস্থাপনা ছিল, সেজন্য চামড়া তার কাঙ্ক্ষিত পথে তো আগায়নি। আমরা বিগত অনেক বছরে এটির সম্ভাবনাকে নষ্ট করেছি। আপনারা সবাই জানেন, যে পরিমাণ চামড়া বাংলাদেশে আহরিত হয়, সারা বছরে যদি তার পুরোটা আমরা রপ্তানি খাতে নিতে পারতাম, তাহলে এই খাত অন্তত ১২ বিলিয়ন ডলারের একটি রপ্তানি খাতে পরিণত হতো।'

এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এই সিইটিপিকে কীভাবে আরও কর্মক্ষম এবং এর সক্ষমতা কীভাবে আরও বাড়ানো যায়, কীভাবে আরও বেশি ফাংশনাল করা যায়, সে বিষয়ে একটি স্টাডি চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দুয়েক সপ্তাহের মধ্যে সেটি পাওয়া যাবে। 

এ সময় সামগ্রিকভাবে এই খাতের উন্নয়ন, স্কিল বিল্ডিং ও ডিজাইন ইমপ্রুভমেন্টের জন্য সাভারেই একটি বিশ্বমানের সেন্টার তৈরি করার কথা জানান মন্ত্রী।

Related Topics

টপ নিউজ

চামড়া / পাট / সাভার / বিটিএ / ট্যানারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের মৃত্যু: আশুলিয়ার কারখানাটিতে বেআইনিভাবে গ্যাস পরিবহন ও ব্যবহার করা হচ্ছিল
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net