Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

আন্তর্জাতিক

সিএনএন
14 May, 2026, 10:15 pm
Last modified: 14 May, 2026, 10:19 pm

Related News

  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • ইরান যুদ্ধকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করছে চীন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

মার্চে শেষ হওয়া অর্থবছরে হোন্ডা জানিয়েছে, তাদের আয় ১ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ১০ বিলিয়ন ডলার কমে গেছে। এতে সম্ভাব্য ৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের মুনাফা হারিয়ে প্রতিষ্ঠানটি ৪০৩ দশমিক ৩ বিলিয়ন ইয়েন বা ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের নিট লোকসান দেখিয়েছে।
সিএনএন
14 May, 2026, 10:15 pm
Last modified: 14 May, 2026, 10:19 pm
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি

বৈদ্যুতিক যানবাহন (ইভি) তৈরির পরিকল্পনা থেকে সরে আসার প্রভাব পড়েছে জাপানি গাড়ি নির্মাতা হোন্ডার ব্যবসায়। ১৯৫৫ সালের পর এবারই প্রথম বার্ষিক লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন নীতিমালা পরিবর্তন এবং মার্কিন ক্রেতাদের জন্য ৭ হাজার ৫০০ ডলারের কর-সুবিধা বাতিল করার পর হোন্ডাসহ বিশ্বের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইভি পরিকল্পনা কমিয়ে আনে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে ইভির বিক্রি কমতে শুরু করে। সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম বাড়লেও যুক্তরাষ্ট্রে ইভির চাহিদা তেমন বাড়েনি।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে আরও কঠোর নীতিমালা আসবে বলে ধারণা করেছিল। সে কারণে আগামী দশকের মধ্যে পুরোপুরি বৈদ্যুতিক গাড়িনির্ভর উৎপাদন ব্যবস্থায় যেতে তারা শত শত কোটি ডলার বিনিয়োগ করে। 

কিন্তু ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের চালু করা কঠোর নির্গমন নীতিমালা বাতিল করে দেয়। পাশাপাশি নির্গমন নীতিমালা লঙ্ঘন করলে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত বড় অঙ্কের আর্থিক জরিমানাও তুলে নেওয়া হয়।

এর ফলে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আবারও বেশি লাভজনক বড় আকারের পেট্রোলচালিত ট্রাক ও এসইউভি বিক্রির দিকে মনোযোগ দেয়। তবে ইভি খাতে বড় বিনিয়োগের মূল্য কমিয়ে আনতে হওয়ায় এই পরিবর্তন তাদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

মার্চে শেষ হওয়া অর্থবছরে হোন্ডা জানিয়েছে, তাদের আয় ১ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ১০ বিলিয়ন ডলার কমে গেছে। এতে সম্ভাব্য ৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের মুনাফা হারিয়ে প্রতিষ্ঠানটি ৪০৩ দশমিক ৩ বিলিয়ন ইয়েন বা ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের নিট লোকসান দেখিয়েছে।

হোন্ডা জানিয়েছে, চলতি অর্থবছরেও ইভি বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত মূল্যহ্রাস দেখাতে হতে পারে। তবে সেটি নতুন করে লোকসানের কারণ হবে না বলে আশা করছে তারা।

হোন্ডার আগে জেনারেল মোটরস ইভি পরিকল্পনা কমানোর কারণে ৭ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির হিসাব প্রকাশ করে। ফোর্ডও একই বছরে ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের ক্ষতির ঘোষণা দেয়।

আর উত্তর আমেরিকায় জিপ, র‍্যাম, ডজ ও ক্রাইসলার ব্র্যান্ডের গাড়ি নির্মাতা স্টেলান্টিস জানিয়েছে, তাদের ক্ষতির পরিমাণ ২৫ দশমিক ৪ বিলিয়ন ইউরো বা ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।

তবে বড় অঙ্কের ক্ষতি দেখানোর পরও জিএম মুনাফা করতে সক্ষম হয়েছে। কিন্তু ইভি খাত থেকে সরে আসার ব্যয় ফোর্ড ও স্টেলান্টিসকে ২০২৫ সালে নিট লোকসানের মুখে ফেলেছে। ফোর্ড চলতি বছর আরও ক্ষতির আশঙ্কাও করছে।

তবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ইভি তৈরির পরিকল্পনা বাদ দেয়নি। ইউরোপ ও এশিয়ায় কঠোর নির্গমন নীতিমালা এখনও কার্যকরের পথে রয়েছে। পাশাপাশি ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ২০৩৫ সালের মধ্যে নতুন পেট্রোলচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো চীনা গাড়ি নির্মাতাদের ক্রমবর্ধমান প্রতিযোগিতা নিয়েও উদ্বিগ্ন। কারণ চীনা প্রতিষ্ঠানগুলো মূলত ইভি গাড়িই বিক্রি করছে। যদিও এখন পর্যন্ত মার্কিন বাজারে চীনা গাড়ি নির্মাতাদের উপস্থিতি তুলনামূলক কম।

Related Topics

টপ নিউজ

হোন্ডা / জাপানি / যুক্তরাষ্ট্র / ট্রাম্প প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • ইরান যুদ্ধকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করছে চীন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net