Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
১১ বছর পর ইতালি সেরা ইন্টার মিলান

খেলা

টিবিএস ডেস্ক
03 May, 2021, 12:05 am
Last modified: 03 May, 2021, 01:02 am

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

১১ বছর পর ইতালি সেরা ইন্টার মিলান

১৯তম বারের মতো সিরি আ’র শিরোপা জিতলো ইন্টার। তাদের শিরোপা জয়ে জুভেন্টাসের একচ্ছত্র আধিপত্য শেষ হলো। আসরটির টানা ৯টি মৌসুমে শিরোপা জেতে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল।
টিবিএস ডেস্ক
03 May, 2021, 12:05 am
Last modified: 03 May, 2021, 01:02 am
ইন্টার মিলানের সিরি আ শিরো নিশ্চিত হওয়ার পল দলটির সমর্থকদের উল্লাস। ছবি: রয়টার্স

সিরি আ'র শিরোপার স্বাদ নিতে ভুলেই গিয়েছিল ইন্টার মিলান। প্রতি মৌসুমে হা-হুতাশ করেই সময় পার হতো এক সময়ের পরাক্রমশালী ইতালিয়ান এই ক্লাবটির। অবশেষে তাদের অপেক্ষা ফুরালো। দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর সিরি আ'র শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান। 

ম্যাচ জিতে শিরোপা উদযাপন করা হয়নি ইন্টারের। আতালান্তার ড্রয়ে শিরোপা নিশ্চিত হয়ে গেছে আন্তোনিও কন্তের শিষ্যদের। সাস্সুয়োলোর বিপক্ষে আতালান্তা জিতলে অপেক্ষা বাড়তো ইন্টারের। 

৩৪ ম্যাচে ২৫ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হলো ইন্টারের। দুই নম্বরে থাকা আতালান্তার পয়েন্ট ৬৯। বাকি চার ম্যাচে জিতলেও আতালান্তার পয়েন্ট হবে ৮১। ইন্টার পরের সব ম্যাচেও হারলেও কোনো প্রভাব পড়বে না। এ কারণেই চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা উৎসবে মাতলো ইতালিয়ান জায়ান্টরা। 

১৯তম বারের মতো সিরি আ'র শিরোপা জিতলো ইন্টার। তাদের শিরোপা জয়ে জুভেন্টাসের একচ্ছত্র আধিপত্য শেষ হলো। আসরটির টানা ৯টি মৌসুমে শিরোপা জেতে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল। ২০১১-১২ মৌসুম থেকে ২০১৯-২০ মৌমুস পর্যন্ত সিরি আ'র শিরোপা জুভেন্টাসের দখলে ছিল। 

২০০৯-১০ মৌসুমের পর আন্তোনিও কন্তের তত্ত্বাবধানে সিরি আ'র শিরোপা ঘরে তুললো ইন্টার। এই আসরে সর্বোচ্চ শিরোপা জিতেছে জুভেন্টাস। তাদের ঝুলিতে মোট ৩৬টি শিরোপা। জুভেন্টাসের ধারে কাছেও কোনো দল নেই। সমান ১৮টি করে শিরোপা ছিল ইন্টার মিলান ও এসি মিলানের। এবার শিরোপা জিতে নগর প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেল তারা। 

Related Topics

টপ নিউজ

সিরি আ / ইন্টার মিলান / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net