Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
রান করেও বারবার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে তামিমকে

খেলা

টিবিএস রিপোর্ট
01 May, 2021, 01:30 pm
Last modified: 01 May, 2021, 02:34 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

রান করেও বারবার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে তামিমকে

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই রানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। তবু দুই ইনিংসেই থেকে গেছে অপূর্ণতা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও রান করলেন বাংলাদেশ ওপেনার, এবারও হতাশ হয়ে মাঠ ছাড়তে হলো তাকে।
টিবিএস রিপোর্ট
01 May, 2021, 01:30 pm
Last modified: 01 May, 2021, 02:34 pm
আরও একবার সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামলেন তামিম। ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই রানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। কিন্তু দুই ইনিংসেই থেকে গেছে সেঞ্চুরি করতে না পারার অপূর্ণতা। প্রথম ইনিংসে ৯০ রানে আউট হওয়া তামিম দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে অপরাজিত থাকেন। 

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও রান করলেন তামিম, কিন্তু এবারও সেই অপূর্ণতা। এবারও সেঞ্চুরির কাছে গিয়ে হতাশ হতে হলো বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনারকে। টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি করা তামিম তিন অঙ্ক থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়ে গেলেন। 

১৫০ বলে ১২টি চারে ৯২ রান করে লঙ্কান বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমার শিকারে পরিণত হন তামিম। তার বিদায়ে উইকেটে গেছেন মুশফিকুর রহিম। অধিনায়ক মুমিনুল হক ৩১ ও মুশফিক ১৩ রানে ব্যাটিং করছেন। ৪৭ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬৭ রান। এখনও শ্রীলঙ্কার চেয়ে ৩২৬ রানে পিছিয়ে বাংলাদেশ।  

সাইফের পর শান্তর বিদায়, চাপে বাংলাদেশ

রানের খাতাই খুলতে পারলেন না শান্ত। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

ভালো শুরুর পর হঠাৎ-ই চাপে পড়ে গেছে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসানের পর দ্রুত ফিরে গেছেন নাজমুল হোসেন শান্তও। ৯৮ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ এক রান পরই শান্তকে হারায়। বাঁহাতি এই ব্যাটসম্যান এদিন রানের খাতাই খুলতে পারেননি। 

শান্তর বিদায়ে তামিম ইকবালের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। দ্রুত দুই উইকেট হারানোর চাপ সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন দলের অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান। নিজেদের প্রথম ইনিংসে ৩৬ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২৬ রান। তামিম ৮৪ ও মুমিনুল ১২ রানে অপরাজিত আছেন। 

টেস্টে এটা তামিমের ৩১তম হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। তামিমের পরই আছেন ২৫টি হাফ সেঞ্চুরি করা সাকিব আল হাসান।   

তামিমের টানা চার, ফের ব্যর্থ সাইফ

টেস্টে টানা চার হাফ সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

তামিম ইকবাল ও সাইফ হাসান; তারা দুজন সঙ্গী। টেস্টে বাংলাদেশের ইনিংস উদ্বোধনের দায়িত্ব তাদের কাঁধে। কিন্তু দুজন যেন দুই মেরুতে। ব্যাট হাতে একজন রানের ফোয়ারা বইয়ে দিয়ে যাচ্ছেন, আরেকজন বন্দি ব্যর্থতার বৃত্তে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন তামিম। এ নিয়ে টানা চার ইনিংসে ৫০ পেরনো ইনিংস খেললেন অভিজ্ঞ এই ওপেনার। 

সাইফ হাসানও ধারাবাহিক, তবে সেটা ব্যর্থতার দিক থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে এক রান করা ডানহাতি এই ব্যাটসম্যান এবারও পারেননি আস্থার প্রতিদান দিতে। যদিও এবার বড় ইনিংস খেলার ইঙ্গিতই মিলেছিল তার ব্যাটে। কিন্তু ২৫ রান করে ফিরে যান তিনি। 

৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৯৮ রান যোগ করেন তামিম-সাইফ। কিন্তু দীর্ঘক্ষণ উইকেটে থেকেও লাভ হয়নি, থিতু হয়েও আউট হয়ে যান সাইফ।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সাইফ হাসান / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net