Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
অন্য শহর থেকেও নেওয়া যাবে টিকার দ্বিতীয় ডোজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2021, 10:05 am
Last modified: 30 April, 2021, 12:29 pm

Related News

  • ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৪ লাখ মানুষ  
  • ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ
  • আজ টিকার দ্বিতীয় ডোজ পাবে ৭৮ লাখ মানুষ  
  • চট্টগ্রামে রোববার থেকে আবারও দেওয়া হবে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ
  • অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হতে পারে আগামীকাল: স্বাস্থ্যমন্ত্রী

অন্য শহর থেকেও নেওয়া যাবে টিকার দ্বিতীয় ডোজ

দেশে চলমান লকডাউনের কারণে টিকার প্রথম ডোজ গ্রহণকারীরা অনেকেই বিপত্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের জন্য কেন্দ্র পরিবর্তন করার অনুমতি দেয়া হলো।
টিবিএস রিপোর্ট
30 April, 2021, 10:05 am
Last modified: 30 April, 2021, 12:29 pm
ছবি: রয়টার্স

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। দেশে চলমান লকডাউনের কারণে টিকার প্রথম ডোজ গ্রহণকারীরা অনেকেই বিপত্তিতে পড়েছেন। কেউ ঢাকার বাইরে চলে গেছে্ন আবার অনেকে ঢাকার বাইরে থেকে বর্তমানে ঢাকায় এসে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে প্রথমে টিকা গ্রহণের জন্য কেন্দ্র পরিবর্তন করা যাবে না বলা হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।  

গত ২৮ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাঃ মোঃ শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কারণে টিকা গ্রহীতাদের অনেকের পক্ষেই প্রথম ডোজ টিকা প্রাপ্তির স্থান থেকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় ১ম ডোজ টিকা গ্রহণের স্থান নির্বিশেষে সংযুক্ত তালিকায় উল্লেখিত কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা যাবে। তবে একই জেলা/সিটি করপোরেশনের মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশনাটি প্রযোজ্য না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্ষেত্রে ভ্যাকসিন কার্ড প্রদর্শন সাপেক্ষে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে টিকা গ্রহণের তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে।

যারা ঢাকার বাইরে টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা রাজধানীর দুই সিটি করপোরেশনের পাঁচটি টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। এ পাঁচটি হাসপাতাল হলো— কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (নিকডু), জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও বিভিন্ন বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সদর উপজেলা ছাড়া) টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে। 

এর আগে ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছিলেন, 'বর্তমানে টিকা প্রয়োগ কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। এতে করে সিস্টেমে চাপ পড়বে। প্রথম ডোজ টিকা নেওয়ার ৮ থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাই টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই'। 
 
Related Topics

টপ নিউজ

টিকার দ্বিতীয় ডোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৪ লাখ মানুষ  
  • ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ
  • আজ টিকার দ্বিতীয় ডোজ পাবে ৭৮ লাখ মানুষ  
  • চট্টগ্রামে রোববার থেকে আবারও দেওয়া হবে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ
  • অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হতে পারে আগামীকাল: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net