Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
গড়পড়তা মানের নিচে পাল্লেকেলের উইকেট

খেলা

টিবিএস ডেস্ক
28 April, 2021, 07:45 pm
Last modified: 28 April, 2021, 09:35 pm

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

গড়পড়তা মানের নিচে পাল্লেকেলের উইকেট

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে পাল্লেকেলের উইকেট ‘গড়পড়তা মানের নিচে’। তাই আইসিসির পিচ ও আউটফিল্ড নিরীক্ষণ প্রক্রিয়া অনুযায়ী একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এই মাঠের উইকেটকে।
টিবিএস ডেস্ক
28 April, 2021, 07:45 pm
Last modified: 28 April, 2021, 09:35 pm

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে উইকেট নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হয়ে আসছে। উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না বললেই চলে। পুরো পাঁচদিন বোলারদের শাসন করে রান পাহাড় গড়েছেন দুই দলের ব্যাটসম্যানরা। তখন থেকেই আলোচনা পাল্লেকেলের উইকেটের ডিমেরিট পয়েন্ট পাওয়া নিয়ে। 

এই ভেন্যুতেই ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর মাঝে খবর এলো, পাল্লেকেলের উইকেটের মান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রথম টেস্টের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। 

আইসিসি এলিট প্যানেলের এই ম্যাচ রেফারির কাছে পাল্লেকেলের উইকেট 'গড়পড়তা মানের নিচে'। আইসিসির পিচ ও আউটফিল্ড নিরীক্ষণ প্রক্রিয়া অনুযায়ী একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এই মাঠের উইকেটকে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইসিসি।

রঞ্জন মাদুগালে বলেছেন, 'পাঁচ দিনে উইকেটের চরিত্র সামান্য বদলেছে। খেলা এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় ব্যাট এবং বলের ভারসাম্যে কোনো পরিবর্তনই দেখা যায়নি। পুরো ম্যাচজুড়ে উইকেট ব্যাটিং সহায়ক ছিল।'

আইসিসির এই ম্যাচ রেফারি আরও বলেন, 'এমন উইকেটের কারণে মাচে রান হয়েছে মোট ১২৮৯, উইকেট গেছে ১৭টি। প্রতি উইকেটে গড়ে ৭৫.৮২ রান হয়েছে, যা খুবই বেশি। আইসিসির নিয়ম অনুযায়ী এই উইকেটকে আমি গড়পড়তা মানের নিচের উইকেট হিসেবে চিহ্নিত করছি।'

২১ এপ্রিল শুরু হওয়া টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক দিমুথ করুণারত্নের ডাবল সেঞ্চুরি ও ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৬৪৮ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

Related Topics

টপ নিউজ

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম / আইসিসি / ডিমেরিট পয়েন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net