Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলায় আহত কর্মকর্তা ‘সুস্থ ও হাসিখুশি’ আছেন: ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি ও সিবিএস
26 April, 2026, 11:30 am
Last modified: 26 April, 2026, 11:33 am

Related News

  • রাইফেল হাতে ‘ফা** জো বাইডেন’ টি-শার্ট পরে আলোচনায় আসা সাংবাদিক হলেন ট্রাম্পের সহকারী প্রেস সচিব
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালী: স্পষ্ট জানিয়ে দিল ইরান

করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলায় আহত কর্মকর্তা ‘সুস্থ ও হাসিখুশি’ আছেন: ট্রাম্প

প্রেসিডেন্ট বলেন, ‘একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন কিন্তু তিনি যে একটি উন্নত মানের বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন, তাতেই তার প্রাণ বেঁচেছে।’
বিবিসি ও সিবিএস
26 April, 2026, 11:30 am
Last modified: 26 April, 2026, 11:33 am
করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলার পর আতঙ্কিত অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ছবি: রয়টার্স

হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে গোলাগুলির শব্দ শোনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, একাধিক অস্ত্রধারী এক বন্দুকধারীকে সিক্রেট সার্ভিসের 'কিছু অত্যন্ত সাহসী সদস্য' পরাস্ত করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তাকে অত্যন্ত কাছ থেকে গুলি করা হয়েছিল, কিন্তু বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি রক্ষা পেয়েছেন। 

প্রেসিডেন্ট এই হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনের ছবি এবং হামলার শুরুর মুহূর্তের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযুক্ত করা হবে।

ওয়াশিংটনে নিযুক্ত বিবিসির সংবাদদাতার প্রতিবেদন অনুযায়ী, গুলির শব্দে ডিনারে উপস্থিত অতিথিরা আতঙ্কিত হয়ে টেবিলের নিচে আশ্রয় নেন। সেখানে উপস্থিত বিবিসির একজন সাংবাদিক লিখেছেন, 'আমরা সবাই অনেকক্ষণ টেবিলের নিচে গুটিসুটি মেরে পড়েছিলাম।'

হোয়াইট হাউসে পৌঁছে প্রেসিডেন্ট বলেন, 'একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন কিন্তু তিনি যে একটি উন্নত মানের বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন, তাতেই তার প্রাণ বেঁচেছে। তাকে অত্যন্ত শক্তিশালী একটি বন্দুক দিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। ওই ভেস্টটি তার কাজ করেছে।' 

ট্রাম্প আরও জানান, ওই কর্মকর্তার সাথে তিনি কথা বলেছেন এবং তিনি বেশ সুস্থ ও হাসিখুশি আছেন।

প্রেসিডেন্ট আরও বলেন, 'এই অনুষ্ঠানটি ছিল বাক-স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি মিলনমেলা, যেখানে উভয় রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যমের সদস্যদের একত্রিত হওয়ার কথা ছিল। একভাবে এটি তা সফলও করেছে। কারণ আমি কক্ষে সবার মধ্যে এক অভাবনীয় ঐক্য দেখেছি। এটি দেখতে খুব সুন্দর ছিল।'

ট্রাম্প জানান, আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে। তিনি অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য 'আপ্রাণ চেষ্টা' করেছিলেন বলেও জানান, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার খাতিরে তা নাকচ করে দেয়।

হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিবিএস নিউজের সংবাদদাতা ওয়েইজিয়া জিয়া ট্রাম্পের কাছে জানতে চান, পেনসিলভানিয়ার বাটলারে এর আগে গুলিবিদ্ধ হওয়ার পর এই ঘটনায় তার অনুভূতি কেমন ছিল। ট্রাম্প উত্তরে বলেন, 'এমন ঘটনা যখন ঘটে, তখন তা সবসময়ই খুব মর্মান্তিক। আমার সাথে আগেও একবার এটি ঘটেছে, সেই অনুভূতি আসলে কখনোই পাল্টায় না।'

Related Topics

টপ নিউজ

হোয়াইট হাউস / ডোনাল্ড ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্ট / করেসপনডেন্টস ডিনার / যুক্তরাষ্ট্র / গুলি / বন্দুকধারীর হামলায় / আহত কর্মকর্তা / সুস্থ ও হাসিখুশি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • রাইফেল হাতে ‘ফা** জো বাইডেন’ টি-শার্ট পরে আলোচনায় আসা সাংবাদিক হলেন ট্রাম্পের সহকারী প্রেস সচিব
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালী: স্পষ্ট জানিয়ে দিল ইরান

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net