Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
জব্বারের বলীখেলায় প্রথম অংশগ্রহণেই বাজিমাত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী তৌফিকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2026, 07:10 pm
Last modified: 25 April, 2026, 07:19 pm

Related News

  • জব্বারের বলীখেলায় বাঘা শরিফের টানা তৃতীয় শিরোপা, রানার আপ রাশেদ বলী
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ
  • ১১৬তম জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না বৈশাখী মেলা
  • যেদিন ট্রাম্প তার নতুন শিক্ষামন্ত্রী লিন্ডার কুস্তিগীর স্বামীর মাথা ন্যাড়া করে দিয়েছিলেন!

জব্বারের বলীখেলায় প্রথম অংশগ্রহণেই বাজিমাত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী তৌফিকের

ছোটবেলা থেকেই কুস্তি ও রেসলিংয়ের প্রতি আগ্রহী এই কিশোর ঢাকায় নিয়মিত অনুশীলন করেন।মূলত শখের বশেই এবার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই বলীখেলায় নাম লেখান তিনি।
টিবিএস রিপোর্ট
25 April, 2026, 07:10 pm
Last modified: 25 April, 2026, 07:19 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় প্রথমবার অংশ নিয়েই রীতিমতো চমক দেখিয়েছেন অরণ্য তৌফিক নামের এক কিশোর। ১৬ বছর বয়সী ইংরেজি মাধ্যমের এই শিক্ষার্থী নিজের চেয়ে ১২ বছরের বড় প্রতিদ্বন্দ্বীকে কুপোকাত করে এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে কোচ সামিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে এসে প্রতিযোগিতায় অংশ নেন তৌফিক। ছোটবেলা থেকেই কুস্তি ও রেসলিংয়ের প্রতি আগ্রহী এই কিশোর ঢাকায় নিয়মিত অনুশীলন করেন। মূলত শখের বশেই এবার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই বলীখেলায় নাম লেখান তিনি।

আসরের সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী তৌফিকের লড়াইটি হয় হালিশহরের বাসিন্দা মোহাম্মদ মানিকের সঙ্গে। নিজের চেয়ে বয়সে ১২ বছরের বড় মানিকের সঙ্গে তৌফিকের এই লড়াই এক মিনিটের কিছু বেশি সময় স্থায়ী হয়। প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচ শেষে রিং থেকে নামার সময় উচ্ছ্বসিত তৌফিক তার কোচকে জড়িয়ে ধরেন।

জয়ের অনুভূতি জানাতে গিয়ে তৌফিক বলেন, 'আমার চেয়ে অনেক বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিলাম। শুরুতে কিছুটা নার্ভাস লাগলেও সাহস হারাইনি। শেষ পর্যন্ত জিততে পেরে খুব ভালো লাগছে।'

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, 'অনেকদিন ধরে এই বলীখেলার কথা শুনেছি, এবার সামনে থেকে দেখার সুযোগ হলো।'

ঢাকার মগবাজারের বাসিন্দা তৌফিক জানান, তিনি নিয়মিত টেলিভিশনে রেসলিং দেখেন এবং ভবিষ্যতে একজন পেশাদার কুস্তিগির হওয়ার স্বপ্ন দেখেন। তার এই খেলাধুলার প্রতি আগ্রহে বাবা-মা সবসময় তাকে উৎসাহ দেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, শতবর্ষী এই আয়োজনের প্রবর্তক আবদুল জব্বারের নামানুসারে অনুষ্ঠিত 'জব্বারের বলীখেলা' এবার ১১৭ বছরে পা দিয়েছে। এবারের এই ঐতিহাসিক আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১০৮ জন বলী (কুস্তিগির) অংশ নিয়েছেন।

Related Topics

টপ নিউজ

জব্বারের বলীখেলা / কুস্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • জব্বারের বলীখেলায় বাঘা শরিফের টানা তৃতীয় শিরোপা, রানার আপ রাশেদ বলী
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ
  • ১১৬তম জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না বৈশাখী মেলা
  • যেদিন ট্রাম্প তার নতুন শিক্ষামন্ত্রী লিন্ডার কুস্তিগীর স্বামীর মাথা ন্যাড়া করে দিয়েছিলেন!

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net