Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
জব্বারের বলীখেলায় বাঘা শরিফের টানা তৃতীয় শিরোপা, রানার আপ রাশেদ বলী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2026, 07:50 pm
Last modified: 25 April, 2026, 07:53 pm

Related News

  • জব্বারের বলীখেলায় প্রথম অংশগ্রহণেই বাজিমাত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী তৌফিকের
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ
  • ১১৬তম জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না বৈশাখী মেলা
  • যেদিন ট্রাম্প তার নতুন শিক্ষামন্ত্রী লিন্ডার কুস্তিগীর স্বামীর মাথা ন্যাড়া করে দিয়েছিলেন!

জব্বারের বলীখেলায় বাঘা শরিফের টানা তৃতীয় শিরোপা, রানার আপ রাশেদ বলী

খেলা শেষে বাঘা শরীফের হাতে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
টিবিএস রিপোর্ট
25 April, 2026, 07:50 pm
Last modified: 25 April, 2026, 07:53 pm
ছবি : টিবিএস

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার 'বাঘা শরীফ'। বলীখেলার ১১৭তম আসরের ফাইনালে তিনি তার চিরপ্রতিদ্বন্দ্বী কুমিল্লার রাশেদ বলীকে হারিয়ে আবারও শিরোপা নিজের দখলে নিয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে শুরু থেকেই সমানতালে লড়াই করেন দুই প্রতিযোগী। প্রায় ২৫ মিনিটের টানটান উত্তেজনার লড়াইয়ে শেষ দিকে কৌশল বদলে এগিয়ে যান শরীফ।

একপর্যায়ে রাশেদকে ভারসাম্যহীন করে শক্ত একটি চাল দিয়ে মাটিতে ফেলেন তিনি। এরপরই রেফারির বাঁশিতে তার জয় নিশ্চিত হয়। ফাইনাল শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হলে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে লালদীঘি মাঠ।

টানা তৃতীয়বার শিরোপা জিতে নিজের আধিপত্য আরও দৃঢ় করা বাঘা শরীফ বিজয়ী হওয়ার পর প্রথমে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানান। পরে আয়োজক ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

খেলা শেষে বাঘা শরীফের হাতে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এর আগে দুপুরে এই ঐতিহ্যবাহী আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী।

সেমিফাইনাল ও অন্যান্য লড়াই

বেলা তিনটার দিকে খেলা শুরু হলে ঢোলের তালে তালে একে একে রিংয়ে ওঠেন প্রতিযোগীরা। এ বছর দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১০৮ জন বলী (কুস্তিগির) প্রতিযোগিতায় অংশ নেন।

প্রথম পর্ব শেষে কোয়ার্টার ফাইনালে ওঠেন আটজন। পরে নকআউট পর্ব পেরিয়ে চারজন সেমিফাইনালে জায়গা করে নেন।

প্রথম সেমিফাইনালে মাত্র দেড় মিনিটে মিঠু বলীকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ। অন্য সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন শাহজালাল বলীকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাঘা শরীফ।

এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে ১৭ মিনিটের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর জয় পান মিঠু বলী।

দর্শকের উপচে পড়া ভিড়

দুপুর গড়াতেই লালদীঘি এলাকা দর্শকের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। বৈশাখের তীব্র গরম উপেক্ষা করে হাজারো মানুষ মাঠ ও এর আশপাশে জড়ো হন।

কেউ গামছা বেঁধে, কেউ ছাতা হাতে, আবার কেউ গাছের ছায়ায় দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের এই ভিড় কয়েক কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে।

বলীখেলার শতবর্ষী ইতিহাস

১৯০৯ সালে বদরপাতির ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের উদ্যোগে শুরু হওয়া এই বলীখেলা এখন চট্টগ্রামের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে বসা এই আয়োজনকে ঘিরে কয়েক কিলোমিটারজুড়ে বিশাল বৈশাখী মেলা জমে ওঠে। শতবর্ষ পেরিয়েও এই বলীখেলা এখনও চট্টগ্রামের মানুষের আবেগ ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

Related Topics

টপ নিউজ

জব্বারের বলীখেলা / কুস্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • জব্বারের বলীখেলায় প্রথম অংশগ্রহণেই বাজিমাত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী তৌফিকের
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ
  • ১১৬তম জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না বৈশাখী মেলা
  • যেদিন ট্রাম্প তার নতুন শিক্ষামন্ত্রী লিন্ডার কুস্তিগীর স্বামীর মাথা ন্যাড়া করে দিয়েছিলেন!

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net