Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2026, 06:20 pm
Last modified: 23 April, 2026, 08:32 pm

Related News

  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'কমিটির একজন সভাপতি প্রয়োজন।' তখন প্রধানমন্ত্রী বলেন, 'কমিটির সুপারিশ বাস্তবায়ন করার জন্য আমি মনে করি মন্ত্রীকে (জ্বালানি মন্ত্রী) সভাপতি করা উচিত।'
টিবিএস রিপোর্ট
23 April, 2026, 06:20 pm
Last modified: 23 April, 2026, 08:32 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, চলমান জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার সরকারি দল ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। 

এ লক্ষ্যে সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। বিরোধী দল তাদের পাঁচজন প্রতিনিধি মনোনীত করলেই কমিটি গঠন সম্পন্ন হবে। কমিটি গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দিলে সরকার তা বিবেচনা করে গ্রহণ করবে। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে এ সিদ্ধান্তের কথা জানান। 

এসময় তিনি বলেন, 'এই সমস্যাসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বিএনপি সব সময় প্রস্তুত।'

প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত কমিটির জন্য সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্তকে মনোনীত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, 'জ্বালানি সংকট বৈশ্বিক সমস্যা, যেটি গতকাল সংসদে আলোচনা করে সরকারি ও বিরোধী দল একমত হয়েছে। আমি  আমার বক্তব্যে বলেছিলাম দেশের স্বার্থে, মানুষের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কারোর সাথে আলোচনা করতে সবসময় প্রস্তুত। তার পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলের কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছে আসবে। সেটি বাস্তব ও গ্রহণযোগ্য হলে সরকার সেটি নেবে।'

পরে বিরোধী দলের সদস্যদের নাম চূড়ান্ত করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। 

শফিকুর রহমান জানান, বিরোধী দলের পক্ষ থেকে এই কমিটিতে প্রতিনিধিত্ব করবেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিস নেতা মোহাম্মদ আবুল হাসান। 

এ সময় সংসদ সদস্যদের নাম ঘোষণা করে বিরোধীদলীয় নেতা বলেন, 'বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুতের লোড ম্যানেজমেন্টের কথা বলেছেন। সেই প্রেক্ষিতে আমাদের প্রস্তাব জাতীয় সংসদকেও লোড ম্যানেজমেন্টের অংশ করতে হবে। এখানেও লোডশেডিং হওয়া উচিত, যাতে জনগণ বুঝতে পারে সবক্ষেত্রেই সমান বিবেচনা করা হচ্ছে। জাতীয় সংসদে লোডশেডিং মানে অধিবেশন চলাকালীন নয়।'

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'কমিটির একজন সভাপতি প্রয়োজন।'

তখন প্রধানমন্ত্রী বলেন, 'কমিটির সুপারিশ বাস্তবায়ন করার জন্য আমি মনে করি মন্ত্রীকে (জ্বালানি মন্ত্রী) সভাপতি করা উচিত।'

Related Topics

টপ নিউজ

জ্বালানি সংকট / তারেক রহমান / সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net