Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
কুকুরের জন্য জাতীয় ছুটি ঘোষণা 

অফবিট

টিবিএস ডেস্ক
27 April, 2021, 10:05 am
Last modified: 27 April, 2021, 10:11 am

Related News

  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল

কুকুরের জন্য জাতীয় ছুটি ঘোষণা 

গত বছর প্রেসিডেন্ট বার্দিমুখামেদভ দেশের রাজধানীতে আলাবে প্রজাতির কুকুরের একটি ১৯ ফুট লম্বা স্বর্ণের ভাস্কর্যও উন্মোচন করেন। 
টিবিএস ডেস্ক
27 April, 2021, 10:05 am
Last modified: 27 April, 2021, 10:11 am

একটি বিশেষ প্রজাতির কুকুরের উদ্দেশ্যে নতুন জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছে তুর্কমেনিস্তানে।  

'আলাবে' নামক দেশী প্রজাতির একটি শেফার্ড কুকুরকে গত রবিবার পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। 

তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ এই বিশেষ প্রজাতির কুকুরকে জাতীয় ঐতিহ্য উল্লেখ করে এর প্রতি শ্রদ্ধা জানাতে বলেছেন।  

তুর্কমেনিস্তানে 'আলাবে' জাতের কুকুর ও প্রাচীন 'আহাল তেকে' প্রজাতির ঘোড়ার বংশবিস্তারকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে ধরা হয়।

রবিবার সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটিতে দেখা যায়, নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে কুকুরের সম্মানে প্রস্তুতকৃত মঞ্চের কেন্দ্রে বসে আছে কুকুরটি।   
সেই সাথে  ইভেন্টে আলাবে প্রজাতির কুকুরদের একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়, যেখানে সৌন্দর্য্য ও ক্ষমতার বিচারে কোন কুকুর কত ভালো তা বিচার করা হয়।

প্রেসিডেন্ট বার্দিমুখামেদভ সীমান্তরক্ষায় সাহসিকতার পরিচয় দেওয়ায় একটি কুকুরকে সেরার সম্মানে ভূষিত করেন। 

এই পুরস্কার প্রদান করেন প্রেসিডেন্টের ছেলে ও রাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী সার্দার বার্দিমুখামেদভ। আলাবে প্রজাতির কুকুরের বংশবিস্তারের উদ্দেশ্যে রাজধানীতে বানানো একটি নতুন কমপ্লেক্স উদ্বোধন করতে দেখা যায় তাকে। তুর্কমেনিস্তানের সরকারি গণমাধ্যম 'আশগাবাত' এসব তথ্য জানায়।   

তুর্কমেনিস্তানের বহু ঐতিহ্যবাহী গোষ্ঠী আলাবে প্রজাতির কুকুর ব্যবহার করে থাকে। বিশ্বের সবচেয়ে বড় কুকুরদের মধ্যে আলাবে একটি এবং এদের সর্বোচ্চ ওজন হতে পারে ৮০ কেজি।   

গত বছর প্রেসিডেন্ট বার্দিমুখামেদভ দেশের রাজধানীতে আলাবে প্রজাতির কুকুরের একটি ১৯ ফুট লম্বা স্বর্ণের ভাস্কর্যও উন্মোচন করেন। 

এছাড়াও পুরো শহরজুড়েই দেখা মিলবে একই ধরনের নানা ভাস্কর্যের। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট বার্দিমুখামেদভের প্রিয় ঘোড়ার স্বর্ণে মোড়ানো ভাস্কর্য।  

২০০৭ সালে ক্ষমতায় আসার পর থেকে বার্দিমুখামেদভকে একজন স্বৈরশাসক হিসেবেই দেখা গেছে। ফ্রিডম হাউজ-এর করা জরিপ অনুযায়ী দেখা গিয়েছে, তুর্কমেনিস্তান বিশ্বের সবচেয়ে কম বাক-স্বাধীনতার দেশগুলোর মধ্যে অন্যতম। 

বার্দিমুখামেদভ বিভিন্ন উপলক্ষে নানা সময়ে তার মিত্র দেশের নেতাদের ঘোড়া কিংবা কুকুরছানা উপহার দিয়েছেন। ২০১৭ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি কুকুরছানা উপহার দেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েন বার্দিমুখামেদভ।  

  • সূত্র- বিবিসি 

Related Topics

টপ নিউজ

কুকুর / তুর্কমেনিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net