Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
শিক্ষাখাতে গবেষণার বিস্তৃতি ও বিনিয়োগ হতে হবে করমুক্ত  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2021, 12:40 pm
Last modified: 25 April, 2021, 04:26 pm

Related News

  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, ব্যবসার দ্রুত অনুমোদনের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
  • বন্ধ ৪৪ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর, সস্তায় ঋণ ও গ্যাসের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
  • ছয় মাস পর খেলাপি ও ঋণের সুদহার ১২ শতাংশে নামিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল

শিক্ষাখাতে গবেষণার বিস্তৃতি ও বিনিয়োগ হতে হবে করমুক্ত  

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম প্রণয়ন এবং গবেষণার উপর জোর দিতে হবে।
টিবিএস রিপোর্ট
25 April, 2021, 12:40 pm
Last modified: 25 April, 2021, 04:26 pm

শিল্পখাতে বিদেশি কর্মী নির্ভরতা কমিয়ে আনতে দক্ষ জনবল তৈরির জন্য শিল্পের চাহিদার সাথে সমন্বয় রেখে শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন শিক্ষাবিদ ও শিল্পখাত সংশ্লিষ্টরা।     

পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম প্রণয়ন এবং গবেষণার উপর জোর দেয়ার পরামর্শ তাদের।

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়াতে বেসরকারি খাতের বিনিয়োগের ওপর জোর দিয়ে, এই বিনিয়োগকে কর মুক্ত রাখার আহবান জানান তারা।   

শনিবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত 'শিল্প ও শিক্ষাখাতের সমন্বয় : শিক্ষাখাতের ভূমিকা' শীর্ষক ওয়েবিনারে এসব কথা উঠে এসেছে।  

তারা  বলেন, নতুন শিক্ষা কার্যক্রম প্রণয়নের লক্ষ্যে শিক্ষার সকল স্তরে গবেষণা কার্যক্রম আরো সম্প্রসারণ করতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও গণিত-এর  উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে।  

বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর অনুসরণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন এবং সর্বোপরি শিল্প ও শিক্ষাখাতের মধ্যে দীর্ঘমেয়াদী সমন্বয় থাকতে হবে।  

ওয়েবিনারের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান বলেন,  'প্রথাগত শিক্ষাব্যবস্থায় পাঠদান শেষে শিল্পখাতের জন্য প্রয়োজনীয় দক্ষতা না থাকায় শিক্ষিত তরুণরা কর্মক্ষেত্রে প্রবেশে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। 
অন্যদিকে নতুন প্রযুক্তি ব্যবহার ও ব্যবস্থাপনার জন্য বিদেশি নাগরিকদের উপর প্রতিনিয়ত নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে'।

পরিস্থিতি পরিবর্তনে শিল্প ও শিক্ষাখাতের মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ওপর জোর দেন এই ব্যবসায়ী নেতা। শিক্ষাখাতের গবেষণা কার্যক্রমের জন্য শিল্পখাতের আর্থিক সহায়তা বা বিনিয়োগকে করমুক্ত রাখার আহবানও জানান তিনি। 

ওয়েবিনারের নির্ধারিত আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর উপ-উপাচার্য এম আবুল কাসেম মজুমদার,  আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উপাচার্য ড. কারম্যান জেড লামাগনা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বিশেষ উপদেষ্টা ও ডীন প্রফেসর ইমরান রহমানসহ আরো অনেকে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যোগ দেয়ার  কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত যোগ দিতে পারেননি। 

এআইইউবি-এর উপাচার্য ড. কারম্যান জেড  লামাগনা বলেন, 'শিল্প ও শিক্ষাখাতের বিদ্যমান দূরত্ব কমানোর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে  হবে। শিক্ষা ও শিল্পখাতের সমন্বয়ের জন্য সরকারকে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে'।   

বিইউপি'র উপ-উপাচার্য এম আবুল কাসেম মজুমদার, শিল্প ও শিক্ষখাতের সমন্বয়ের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিনেট ও সিন্ডিকেট সদস্য নির্বাচনে শিল্পখাতের প্রতিনিধিদের অর্ন্তভুক্ত করার প্রস্তাব করেন।  

বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, 'বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শিক্ষা ও শিল্পখাতের দীর্ঘমেয়াদী সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদেরকেও সেই পথ অনুসরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং  কার্যক্রম চালুর প্রস্তাব করেন তিনি'।    

ওয়েবিনারে ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন সহ পরিচালনা পর্ষদের সদস্যরা যুক্ত ছিলেন।
 
 

Related Topics

টপ নিউজ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) / শিল্পখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, ব্যবসার দ্রুত অনুমোদনের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
  • বন্ধ ৪৪ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর, সস্তায় ঋণ ও গ্যাসের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
  • ছয় মাস পর খেলাপি ও ঋণের সুদহার ১২ শতাংশে নামিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net