Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
ইরান যুদ্ধে জ্বালানি খাতে চাপ, অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকার ভর্তুকি প্রয়োজন: অর্থমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2026, 12:15 pm
Last modified: 10 April, 2026, 12:17 pm

Related News

  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • হরমুজ সংকটে সমুদ্রে আটকা বাংলাদেশি নাবিক, অনেকেরই চুক্তির মেয়াদ শেষ
  • সোমবার থেকে হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে ‘সহায়তা’ করবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প 

ইরান যুদ্ধে জ্বালানি খাতে চাপ, অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকার ভর্তুকি প্রয়োজন: অর্থমন্ত্রী 

অর্থমন্ত্রী বলেন, ৩ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত আমদানি ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ বাড়বে।
টিবিএস রিপোর্ট
10 April, 2026, 12:15 pm
Last modified: 10 April, 2026, 12:17 pm
সংসদে বক্তব্য দিচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতেও অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকার ভর্তুকি চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) ছুটির দিনে অনুষ্ঠিত একটি বিশেষ সংসদ অধিবেশনে এ কথা জানান আমির খসরু।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। দায়িত্ব গ্রহণের মাত্র দশ দিনের মাথায় শুরু হওয়া এই সংঘাত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল ও বাণিজ্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের মার্চ থেকে জুন পর্যন্ত সময়কালে বিদ্যুৎ, জ্বালানি ও এলএনজি খাতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে।

তিনি জানান, এতে একদিকে সরকারের বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত আমদানি ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ বাড়বে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে এবং বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সময়মতো ভর্তুকি ছাড় করা।

মন্ত্রী জানান, বাজেটের ওপর অতিরিক্ত চাপ ও বৈদেশিক মুদ্রার সংকট সামাল দিতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত বাজেট সহায়তা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আমদানিনির্ভর অর্থনীতি হিসেবে বাংলাদেশ এই বৈশ্বিক পরিস্থিতির বাইরে নয়। তবে জ্বালানির দাম বৃদ্ধি সত্ত্বেও জনগণের স্বার্থ বিবেচনায় আপাতত জ্বালানির মূল্য বাড়ানো হয়নি।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকার একই সঙ্গে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে। নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট ঘিরে জনগণের ব্যাপক প্রত্যাশা রয়েছে, যা পূরণে সরকার সচেষ্ট থাকবে।

অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা।

তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিদান দেওয়াই বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / আমির খসরু মাহমুদ চৌধুরী / সংসদে / ৩৬ হাজার কোটি টাকার অতিরিক্ত ভুর্তুকি / ইরান যুদ্ধ / জ্বালানির উপর চাপ / আন্তর্জাতিক চাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • ছবি: সংগৃহীত
    কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

Related News

  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • হরমুজ সংকটে সমুদ্রে আটকা বাংলাদেশি নাবিক, অনেকেরই চুক্তির মেয়াদ শেষ
  • সোমবার থেকে হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে ‘সহায়তা’ করবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net