Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2021, 03:10 pm
Last modified: 22 April, 2021, 05:58 pm

Related News

  • হৃদরোগ ইনস্টিটিউটে ২৫ শতাংশ রোগী বিনামূল্যে হার্টের রিং পাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি
  • বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী
  • ৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা আর কত চিকিৎসা দেব? হাসপাতালে আর কত শয্যা বাড়াব? কত হাই ফ্লো নেজাল ক্যানোলা দেব? আমরা কত অক্সিজেনের ব্যবস্থা করব? হাসপাতাল তো আর রাতারাতি বৃদ্ধি করা যায় না।'
টিবিএস রিপোর্ট
22 April, 2021, 03:10 pm
Last modified: 22 April, 2021, 05:58 pm

সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে অনলাইনে যুক্ত হয়ে 'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন' শীর্ষক জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা বলেন।

জাহিদ মালেক বলেন, 'হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে গেল কেন? দ্বিতীয় ঢেউ এলো কেন? করোনার প্রথম ঢেউ আমরা ভালোভাবেই সামাল দিয়েছিলাম। মৃত্যুর হার দিনে ৭ থেকে ৮ জনে নেমে এসেছিল। আমাদের দেশে সংক্রমণ কমে দৈনিক সাড়ে তিন থেকে চার শ হতো। হঠাৎ করেই সেই সংক্রমণ ৭ হাজারে উঠে গেল কেন? মৃত্যুর সংখ্যা ১০০ হয়ে গেল কীভাবে? এই বিষয়গুলো দেখতে হবে।' 

'বিষয়গুলো আমরা যদি চিহ্নিত না করতে পারি, তাহলে আমাদের আবার তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা আবারও করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারি। সুতরাং সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে,' বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, 'এই যে আমরা বেসামালভাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না- যার ফলে আমরা দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হলাম; একই কাজ যদি আমরা আবারও করি, তাহলে দেশে আবার তৃতীয় ঢেউ আসবে।'

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ফটো

তিনি বলেন, 'আমরা আর কত চিকিৎসা দেব? হাসপাতালে আর কত শয্যা বাড়াব? কত হাই ফ্লো নেজাল ক্যানোলা দেব? আমরা কত অক্সিজেনের ব্যবস্থা করব? হাসপাতাল তো আর রাতারাতি বৃদ্ধি করা যায় না। হাসপাতালের বেডও তো রাতারাতি বৃদ্ধি করা যায় না। তারপরেও আমরা এই অল্প সময়ের মধ্যে আড়াই হাজার বেড থেকে ৭-৮ হাজার বেড বৃদ্ধি করেছি। দশ গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরও (রোগী) বাড়লে আর সম্ভব হবে না। সেইজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।'

'আমরা চাই করোনা থেকে যেন আমরা রক্ষা পাই। আশা করি, আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে যাই, আমাদের জীবনযাত্রা যেন ভালো হয়। আমাদের যেন পুষ্টিকর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে,' বলেন জাহিদ মালেক।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • হৃদরোগ ইনস্টিটিউটে ২৫ শতাংশ রোগী বিনামূল্যে হার্টের রিং পাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি
  • বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী
  • ৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net