Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
বালি দ্বীপে নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 April, 2021, 01:40 pm
Last modified: 22 April, 2021, 01:41 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর
  • রেকর্ড গতিতে সাবমেরিন বানাচ্ছে চীন, এতে দুশ্চিন্তায় কেন যুক্তরাষ্ট্র?
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি: ৮ বিলিয়ন ডলারে জার্মানির সঙ্গে মিলে বানাবে সাবমেরিন

বালি দ্বীপে নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন 

সাবমেরিনটি বুধবার বালি দ্বীপের উত্তরে একটি ড্রিলে অংশ নিয়ে, সেখান থেকে রিপোর্ট করতে ব্যর্থ হয় এবং সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
টিবিএস ডেস্ক
22 April, 2021, 01:40 pm
Last modified: 22 April, 2021, 01:41 pm
ছবি-রয়টার্স

তিপ্পান্নজন ক্রুসহ নিখোঁজ হয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা। 

সাবমেরিনটি বুধবার বালি দ্বীপের উত্তরে একটি ড্রিলে অংশ নিয়ে, সেখান থেকে রিপোর্ট করতে ব্যর্থ হয় এবং সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়ার সেনা প্রধান জানিয়েছেন, কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনের সন্ধানে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।

ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরকে অনুসন্ধানে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে। তবে এখনো এ বিষয়ে দেশ দুটির পক্ষ থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

জার্মানির নির্মিত সাবমেরিনটি বুধবার ভোরে বালির উপকূল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) দূরে সমুদ্রে নিখোঁজ হয়ে যায় বলে মনে করা হচ্ছে।

ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইডজোজোনো এএফপি সংবাদ সংস্থাকে বলেন, "নৌবাহিনী বর্তমানে সাবমেরিনটির সন্ধান করছে। এলাকাটি আমাদের পরিচিত হলেও বেশ গভীর"।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে সাবমেরিনটিকে গভীর জলে যাবার সিগন্যাল দেওয়ার পরেই এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিন ইন্দোনেশিয়ার পরিচালিত পাঁচটি সাবমেরিনের একটি।

সংবাদ সংস্থা রয়টার্স এর তথ্যানুসারে, সাবমেরিনটি ১৯৭০-এর দশকের শেষের দিকে তৈরি করা হয়, দক্ষিণ কোরিয়ায় দুই বছরের জন্য মেরামতে ছিল সাবমেরিনটি, ২০১২ সালে মেরামতের কাজ শেষ হয়।

নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে বলেন, "এই প্রথম ইন্দোনেশিয়া তার একটি ডুবোজাহাজ হারিয়েছে।''

প্রায় একই রকম ঘটনায় ২০১৭ সালে, আর্জেন্টিনার একটি সামরিক সাবমেরিন দক্ষিণ আটলান্টিকে ৪৪ জন ক্রু নিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হবার এক বছর পর খুঁজে পাওয়া যায় সাবমেরিনটির ধ্বংসাবশেষ।
 
Related Topics

টপ নিউজ

ইন্দোনেশিয়া / সাবমেরিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর
  • রেকর্ড গতিতে সাবমেরিন বানাচ্ছে চীন, এতে দুশ্চিন্তায় কেন যুক্তরাষ্ট্র?
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি: ৮ বিলিয়ন ডলারে জার্মানির সঙ্গে মিলে বানাবে সাবমেরিন

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net