Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
জাহাজ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস অর্থমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2026, 11:20 am
Last modified: 04 April, 2026, 11:23 am

Related News

  • ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জনে কাজ করবে সরকার
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর: 'ডার্ক হর্স' মোস্তাকুর রহমান কি পারবেন সফল হতে?
  • আমরা ব্যবসার খরচ কমাব: আমির খসরু
  • জাহাজ রিসাইক্লিংয়ে শীর্ষে বাংলাদেশ, তবে বৈশ্বিক অংশীদারিত্ব কমেছে

জাহাজ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস অর্থমন্ত্রীর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, পরিবেশবান্ধব ‘গ্রিন ইয়ার্ড’ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বব্যাপী শীর্ষস্থানে উঠে এসেছে।
টিবিএস রিপোর্ট
04 April, 2026, 11:20 am
Last modified: 04 April, 2026, 11:23 am
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের মেহেদীবাগে অর্থমন্ত্রী আমীর খসুরর বাসভবনে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। ছবি: টিবিএস

জাহাজ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, পরিবেশবান্ধব 'গ্রিন ইয়ার্ড' গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বব্যাপী শীর্ষস্থানে উঠে এসেছে।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর বাসভবনে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বিএসবিআরএ-র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির প্রশাসকের প্রতিনিধি আবু সাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন— উপদেষ্টা পরিষদ ও সহায়তা কমিটির সদস্য শওকত আলী চৌধুরী, লিয়াকত চৌধুরী, জহিরুল ইসলাম রিংকু, মাস্টার আবুল কাশেম, তাসলিম উদ্দিন এবং বিএসবিআরএ সচিব নাজমুল ইসলাম। বৈঠকে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিল্প নেতারা মন্ত্রীকে জানান, আন্তর্জাতিক পরিবেশ ও নিরাপত্তা মান বজায় রেখে ইয়ার্ডগুলোর আধুনিকায়নের কাজ গুরুত্বের সঙ্গে চলছে। বাংলাদেশে 'গ্রিন শিপ রিসাইক্লিং' সুবিধা স্থাপনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং বেশ কয়েকটি ইয়ার্ড ইতোমধ্যে বৈশ্বিক মানদণ্ড অর্জন করেছে।

তারা আরও উল্লেখ করেন, নিরাপদ ও পরিবেশসম্মত জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ নিশ্চিত করতে এই শিল্প ধাপে ধাপে 'হংকং আন্তর্জাতিক কনভেনশন'-এর নীতিমালা অনুসরণ করছে।

প্রতিনিধিদলের কথা শোনার পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন, বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এবং এই শিল্পের টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট অংশীজনেরা আশা প্রকাশ করেন, সরকারের নীতিগত ও আইনি সহায়তা বজায় থাকলে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্প আরও গতিশীল হবে এবং জাতীয় অর্থনীতিতে আরও জোরালো ভূমিকা পালন করবে।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী আমির খসরু / জাহাজ রিসাইক্লিং / সরকারি সহায়তা / গ্রিন ইয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জনে কাজ করবে সরকার
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর: 'ডার্ক হর্স' মোস্তাকুর রহমান কি পারবেন সফল হতে?
  • আমরা ব্যবসার খরচ কমাব: আমির খসরু
  • জাহাজ রিসাইক্লিংয়ে শীর্ষে বাংলাদেশ, তবে বৈশ্বিক অংশীদারিত্ব কমেছে

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net