Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বার্সা-রিয়ালসহ ১২ ক্লাবকে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

খেলা

টিবিএস ডেস্ক
20 April, 2021, 04:25 pm
Last modified: 20 April, 2021, 04:36 pm

Related News

  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট
  • ২০২৬ বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানালেন ফিফা সভাপতি
  • ৬৪ ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজনের ঘোষণা
  • পেলের কফিনের সামনে সেলফি তুলে সমালোচনার শিকার ফিফা সভাপতি

বার্সা-রিয়ালসহ ১২ ক্লাবকে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

সুপার লিগ বন্ধে ফিফাকে পাশে পেয়েছে উয়েফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টকে সমর্থন দেয়নি। শুরুতে শুধু অসমর্থনের বিষয়টি জানালেও মঙ্গলবার কড়া ভাষায় ১২টি ক্লাবকে হুঁশিয়ার করে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
টিবিএস ডেস্ক
20 April, 2021, 04:25 pm
Last modified: 20 April, 2021, 04:36 pm
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিতে বদ্ধপরিকর ১২টি নামি ক্লাব। অনেক চাপের মুখেও আসরটি আয়োজনে আশাবাদী সুপার লিগ কর্তৃপক্ষ। কিন্তু ইউরোপীয় ফুটবলের নিয়স্ত্রক সংস্থার কড়া হুঁশিয়ারি, যেকোনো মূল্যে টুর্নামেন্টটি বন্ধ করা হবে। ক্লাবগুলোকে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের নিষিদ্ধ করার পাশাপাশি ফুটবলারদেরও জাতীয় দলে খেলতে না দেওয়ার ব্যবস্থা করতে প্রস্তুত উয়েফা। 

সুপার লিগ বন্ধে ফিফাকে পাশে পেয়েছে উয়েফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টকে সমর্থন দেয়নি। শুরুতে শুধু অসমর্থনের বিষয়টি জানালেও মঙ্গলবার কড়া ভাষায় ১২টি ক্লাবকে হুঁশিয়ার করে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন, কেউ নিজের পথ বেছে নিলে সেটা তার ব্যাপার। তবে কেউ দুই দিকে থাকতে পারবে না। 

ফিফা সভাপতি বলেন, 'ফিফা থেকে আমরা যেটা করতে পারি, তা হলো শক্তভাবে সুপার লিগকে অস্বীকার করতে পারি। সুপার লিগ একটি বন্ধ দোকান, যা বর্তমান অবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এই বিষয়ে ফিফার অসমর্থন, এতে কোনো সন্দেহ নেই। উয়েফাকে পুরো সমর্থন দিচ্ছে ফিফা।'

শুরুতে নিজেদের অবস্থান পরিস্কার করে পরে ক্লাবগুলোকে কড়া ভাষায় সতর্ক করেন ফিফা সভাপতি। ইনফান্তিনো বলেন, 'জাতীয় দল, ক্লাব প্রতিযোগিতা ও ইউরোপিয়ান স্পোর্টসের মডেলকে রক্ষা করা আমাদের সবার কাজ। কেউ যদি নিজেদের পথ বেছে নেয়, তবে নিজেদের পছন্দ নিয়েই তাদেরকে থাকতে হবে।'

'তাদেরকে হয় ভেতরে না হয় বাইরে থাকতে হবে। কেউ অর্ধেকটা ভেতরে আর অর্ধেকটা বাইরে রাখতে পারবে না। আমাদের সবার কাজ ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল রক্ষা করা।' যোগ করেন ফিফা সভাপতি। 

প্রাথমিকভাবে ক্লাবগুলোর সঙ্গে ২৩ বছরের চুক্তি করেছে সুপার লিগ। লিগটিতে অংশ নিতে স্পেন থেকে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ইতালি থেকে যোগ দিচ্ছে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ৬টি ক্লাব যোগ দিচ্ছে। ক্লাবগুলো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার। 

Related Topics

টপ নিউজ

ইউরোপিয়ান সুপার লিগ / বিদ্রোহী লিগ / ফিফা সভাপতি / জিয়ান্নি ইনফান্তিনো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট
  • ২০২৬ বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানালেন ফিফা সভাপতি
  • ৬৪ ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজনের ঘোষণা
  • পেলের কফিনের সামনে সেলফি তুলে সমালোচনার শিকার ফিফা সভাপতি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net