Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
মাদ্রাসার শীর্ষ পদে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2026, 08:15 pm
Last modified: 17 March, 2026, 08:21 pm

Related News

  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে যুক্ত করার সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
  • প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা থাকছে না, ফিরছে লটারি
  • এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে
  • অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ২০২৭ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

মাদ্রাসার শীর্ষ পদে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি  

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সংশোধিত এই অভিজ্ঞতার শর্তাবলি অবিলম্বে কার্যকর হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই সংশোধন আনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
17 March, 2026, 08:15 pm
Last modified: 17 March, 2026, 08:21 pm
ছবি: সংগৃহীত

বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। 

সোমবার (১৬ মার্চ) জারি করা এই পরিপত্রের মাধ্যমে মাদ্রাসার বিভিন্ন শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতার শর্তাবলি পুনর্নির্ধারণ করা হয়েছে। 

পরিপত্র অনুযায়ী, কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব বা সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে ন্যূনতম ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 

আবেদনকারীকে অবশ্যই ইনডেক্সধারী হতে হবে। তবে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অভিজ্ঞতার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে; এম.ফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ বছর পর্যন্ত শিক্ষকতার অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে। 

একইভাবে কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ পদে আবেদনের জন্যও সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং সর্বমোট ১৮ বছরের এমপিওভুক্ত চাকরির শর্তারোপ করা হয়েছে। 

ফাযিল (পাস ও সম্মান) মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রেও অভিজ্ঞতার শর্ত কঠোর করা হয়েছে। এ ক্ষেত্রে সহকারী অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ বা আদিব পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং সর্বমোট ১৮ বছরের এমপিওভুক্ত চাকরি বাধ্যতামূলক। 

পাশাপাশি বিকল্প হিসেবে আলিম মাদ্রাসার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ হিসেবে প্রাপ্ত অভিজ্ঞতাকেও যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদের ক্ষেত্রেও সহকারী অধ্যাপক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা এবং মোট ১৮ বছরের এমপিওভুক্ত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে তাও বিকল্প যোগ্যতা হিসেবে গণ্য হবে।

অন্যদিকে, আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ পদের জন্য সহকারী অধ্যাপক হিসেবে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব বা প্রভাষক পদের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে। তবে উভয় ক্ষেত্রেই মোট ১৮ বছরের এমপিওভুক্ত চাকরি ও ইনডেক্সধারী হওয়া বাধ্যতামূলক। 

দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পেতে সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা এবং মোট ১৮ বছরের এমপিওভুক্ত চাকরির শর্ত রাখা হয়েছে। বিকল্প হিসেবে সহকারী মৌলভী বা ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে প্রাপ্ত অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে। 

সহকারী সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রেও সহকারী মৌলভী বা ইবতেদায়ি প্রধান হিসেবে অভিজ্ঞতাসহ ১৮ বছরের এমপিওভুক্ত চাকরি বাধ্যতামূলক করা হয়েছে। 

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সংশোধিত এই অভিজ্ঞতার শর্তাবলি অবিলম্বে কার্যকর হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই সংশোধন আনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

মাদ্রাসা শিক্ষা / শিক্ষা মন্ত্রণালয় / এমপিওভুক্ত শিক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে যুক্ত করার সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
  • প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা থাকছে না, ফিরছে লটারি
  • এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে
  • অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ২০২৭ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net