Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
২০২৭ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 10:15 am
Last modified: 09 June, 2026, 10:18 am

Related News

  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • চীনের শিক্ষা–শিল্প সংযোগ মডেল অনুসরণ করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
  • শিক্ষাখাতের নানা সংকটের মধ্যেও এবারের এসএসসি ফল ভালো: শিক্ষামন্ত্রী
  • প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা থাকছে না, ফিরছে লটারি
  • এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে

২০২৭ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

সংবাদ সম্মেলনে জানানো হয়, চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘আর্ট অ্যান্ড কালচার’ নামে দুটি নতুন বই এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ (লার্নিং উইথ হ্যাপিনেস) এবং ‘কারিগরি শিক্ষা’ (টিভিইটি) বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
টিবিএস রিপোর্ট
09 June, 2026, 10:15 am
Last modified: 09 June, 2026, 10:18 am
ছবি: সংগৃহীত

আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বাধ্যতামূলক বিষয় চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে দুটি এবং ষষ্ঠ শ্রেণি থেকে আরও দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।

সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চতুর্থ শ্রেণিতে 'স্পোর্টস' ও 'আর্ট অ্যান্ড কালচার' নামে দুটি নতুন বই যুক্ত করা হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে 'আনন্দময় শিক্ষা' (লার্নিং উইথ হ্যাপিনেস) এবং 'কারিগরি শিক্ষা' (টিভিইটি) বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা আবু নাসের টুকু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, খেলাধুলাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তারা দলগত কাজ, নেতৃত্ব, মতভেদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সামাজিক দক্ষতা অর্জনের সুযোগ পাবে। একই সঙ্গে শিশুদের নেতিবাচক কর্মকাণ্ড ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করবে।

অন্যদিকে 'আর্ট অ্যান্ড কালচার' বিষয়টি শিক্ষার্থীদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত করবে। এর মাধ্যমে তারা নিজেদের সাংস্কৃতিক শিকড় সম্পর্কে জানতে পারবে এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 'আনন্দময় শিক্ষা' বিষয়টির মাধ্যমে পাঠদানকে আরও আকর্ষণীয় ও শিক্ষার্থী-কেন্দ্রিক করা হবে। এতে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ বাড়বে।

এ ছাড়া বর্তমান শ্রমবাজার ও বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি শিক্ষা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। একই বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রম থেকে সরে এসে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জনের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক বছরগুলোতে পাঠ্যবইয়ে জুলাই গণ-অভ্যুত্থান ও নব্বইয়ের গণ-অভ্যুত্থান সম্পর্কিত বিষয়বস্তু সংযোজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষেও ইতিহাস ও দক্ষতাভিত্তিক বিভিন্ন বিষয়ে নতুন সংযোজন ও পরিমার্জন আনা হবে।

Related Topics

টপ নিউজ

শিক্ষা মন্ত্রণালয় / শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন / নতুন ৪ বিষয় / প্রাথমিক ও মাধ্যমিক / যুক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • চীনের শিক্ষা–শিল্প সংযোগ মডেল অনুসরণ করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
  • শিক্ষাখাতের নানা সংকটের মধ্যেও এবারের এসএসসি ফল ভালো: শিক্ষামন্ত্রী
  • প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা থাকছে না, ফিরছে লটারি
  • এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net