Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
হতাশায় ছোট বেলার গুরুর দ্বারস্থ সৌম্য 

খেলা

টিবিএস রিপোর্ট
13 April, 2021, 04:30 pm
Last modified: 13 April, 2021, 04:49 pm

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ঐক্যই শক্তি ফরচুন বরিশালের 
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 

হতাশায় ছোট বেলার গুরুর দ্বারস্থ সৌম্য 

এমনিতেই দলে ব্যাটিং অর্ডারের ঠিক নেই, তার ওপর এমন পারফরম্যান্স; সৌম্য বুঝতে পারছেন আগামীর সময়টা আরও কঠিন হবে। তাই তো করোনাকালেও নিজের ব্যাটিং উন্নতিতে মাঠে ছুটে যাচ্ছেন তিনি।
টিবিএস রিপোর্ট
13 April, 2021, 04:30 pm
Last modified: 13 April, 2021, 04:49 pm

করোনার প্রকোপে ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে গেছে, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট দলেও জায়গা হয়নি তার। তবু মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটসম্যান নিজেকে খুঁজে ফিরছেন। রান না পাওয়ায় হতাশ হয়ে পড়লেও খেই হারাচ্ছেন না তিনি। আগের চেয়েও বেশি বেগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৌম্য।

নিজেকে ফিরে পাওয়ার মিশনে ছোট বেলার কোচ মিজানুর রহমান বাবুলের দ্বারস্থ হয়েছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। দুদিন ধরে মিজানুর রহমানের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করছেন সৌম্য। কাজ করতে গিয়ে প্রিয় শিষ্যের মনের অবস্থা টের পেয়েছেন কোচ। মঙ্গলবার মিজানুর রহমান জানালেন, অনেক দিন ধরে রান করতে না পারায় সৌম্য কিছুটা হতাশ হয়ে পড়েছেন। 

২০১৪ সালে বাংলাদেশ দলে পা রাখা সৌম্য সাত বছরে বেশ কয়েকবার খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন। টানা সুযোগ পেয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। একটা সময়ে এসে দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। আবারও চেষ্টা করেছেন, ফিরেছেন জাতীয় দলে। কিন্তু দলে এখনও জায়গাটা পোক্ত করতে পারেননি এক সময়ের প্রতিভাবান এই ক্রিকেটার। 

২০১৯ সালে শ্রীলঙ্কায় খেলার পর ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরেন সৌম্য। ব্যাটিং অর্ডার পেছনে থাকায় নিজেকে প্রমাণের সুযোগ পাননি তিনি। দলের অনেকের আশা ছিল, নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে চেনা ছন্দে দেখা যাবে তাকে। কিন্তু নিউজিল্যান্ডেও ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন তিনি। কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে করেন ৩৩ রান। তিন টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ৬৬ রান। দুই ফরম্যাটের ৬ ম্যাচে সৌম্যর সর্বোচ্চ ইনিংস ছিল ৫১ রানের।

এমনিতেই দলে ব্যাটিং অর্ডারের ঠিক নেই, তার ওপর এমন পারফরম্যান্স; সৌম্য বুঝতে পারছেন আগামীর সময়টা আরও কঠিন হবে। তাই তো করোনাকালেও নিজের ব্যাটিং উন্নতিতে মাঠে ছুটে যাচ্ছেন তিনি। কাজ করছেন ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে। 

সৌম্যকে নিয়ে মিজানুর রহমান বাবুল বলেন, 'কাল আমি এখান থেকে যাচ্ছিলাম, সৌম্যর সাথে দেখা। বলল যে স্যার 'আমার সাথে একটু কাজ করেন।' সৌম্যদের যে ব্যাচটা অনূর্ধ্ব-১৭ থেকে খেলে আসছে, আমি ওদের কোচ ছিলাম। দিনশেষে ওরা মনে করে যে 'পুরোনো স্যারদের কাছে ফিরে যাই। স্যাররা তো শুরু থেকে আমাদের দেখেছে, এখন কী অবস্থায় আছি দেখি।'

'সেই আস্থা থেকে হয়তো বলেছে 'স্যার একটু দেখেন।' গতকাল কিছুক্ষণ ছিলাম, আজ আবার এলাম। সৌম্য অনেকদিন রান করতে পারছে না, কিছুটা তো হতাশই। যেহেতু আমাদের কাছে হাতেখড়ি, কিছু দায়িত্ব থাকে তাদের উপর। আমরা যদি কিছুটা হলেও তাদের ফর্মে ফিরিয়ে আনতে পারি, সেটা আমাদের জন্যও ভালো লাগবে, ওদের জন্যও।' যোগ করেন স্থানীয় এই কোচ। 

দুদিন কাজ করে সৌম্যর সমস্যা ধরতে পেরেছেন মিজানুর রহমান। তার কাছে মনে হচ্ছে টেকনিক্যাল সমস্যার কারণে রান পাচ্ছেন না সৌম্য। ব্যাটিংয়ের সময় ভারসাম্য না থাকায় ধুঁকছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। তিনি বলেন, 'আমার কাছে যেটা মনে হয়েছে, অল্প কিছু টেকনিক্যাল সমস্যা তো হয়েছেই, না হলে তো রান করতে পারতো। সৌম্য বুঝতে পেরেছে যে ওর ভারসাম্যে কিছুটা সমস্যা ছিল। ওটা নিয়েই কাজ করা হচ্ছে, অন্য সব ঠিকঠাক আছে।'

অবশ্য কেবল সৌম্যই নন, অতীতে দীক্ষা দেওয়া সব ছাত্রের দিকেই নজর থাকে বলে জানালেন মিজানুর রহমান। তিনি বলেন, 'যারা আমাদের হাত দিয়ে উঠে এসেছে, তাদের আমরা ফলো করার চেষ্টা করি। যাদের গড়ে ওঠার পেছনে আমাদের সামান্যতম অবদানও আছে, এখন জাতীয় দলে খেলে, আমরা তাদের ফলো করি যে কী রকম খেলছে। ভালো খেললে ভালো লাগে, অফ ফর্মে থাকলে কিছুটা তো খারাপ লাগেই।'

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / ক্রিকেটার / মিজানুর রহমান বাবুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ঐক্যই শক্তি ফরচুন বরিশালের 
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net