Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
11 March, 2026, 05:40 pm
Last modified: 11 March, 2026, 05:45 pm

Related News

  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • বৃষ্টিতে টসে বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ‘যুদ্ধে নামলে গুলি খেতে হয়’

নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান

টিবিএস রিপোর্ট
11 March, 2026, 05:40 pm
Last modified: 11 March, 2026, 05:45 pm
ছবি: ক্রিকইনফো

মিরপুরে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে একাই ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে এই পেসারের গতির সামনে মাত্র ১১৪ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দশম ওভারে বোলিংয়ে এসেই ম্যাচের চিত্র বদলে দেন নাহিদ রানা। নিজের প্রথম ৫ ওভারের স্পেলেই তিনি তুলে নেন ৫টি উইকেট। ৪১ রানে কোনো উইকেট না হারানো পাকিস্তান দ্রুতই ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে।

পাকিস্তানের চারজন ক্রিকেটারের আজ ওয়ানডে অভিষেক হয়েছে। নাহিদ রানার বাউন্স সামলাতে না পেরে একে একে সাজঘরে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান (২৭), শামিল হোসেন (৪) ও মাজ সাদাকাত (১৮)। অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও ১০ রান করে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। ১৮তম ওভারে সালমান আঘাকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন নাহিদ।

নাহিদ রানার তোপের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি ১০ ওভারে ২৯ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ১টি করে উইকেট পান। পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৭ রান করেন। ৪৭ বলের এই ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।

মিরপুরের পিচে নাহিদ রানার বাউন্সি ও শর্ট লেংথ ডেলিভারিগুলো সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে সফরকারী ব্যাটাররা। ফলে মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। প্রথম ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য এখন ১১৫ রান।
 
Related Topics

টপ নিউজ

নাহিদ রানা / বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • বৃষ্টিতে টসে বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ‘যুদ্ধে নামলে গুলি খেতে হয়’

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net