Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 

খেলা

টিবিএস ডেস্ক
13 January, 2025, 08:00 pm
Last modified: 13 January, 2025, 08:07 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • স্থগিত আইপিএল, বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন

পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 

নাহিদ রানা-লিটন কুমার দাস ছাড়াও পিএসএলে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম ডাকে সাকিব আল হাসান ও ‍মুস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
টিবিএস ডেস্ক
13 January, 2025, 08:00 pm
Last modified: 13 January, 2025, 08:07 pm

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে নিজের জানানটা ভালোভাবেই দিয়েছেন নাহিদ রানা। ইতোমধ্যে বাংলাদেশ দলে টেস্ট এবং ওয়ানডেতে অভিষেক হয়ে গেছে তরুণ এই গতি তারকার, টি-টোয়েন্টি পথচলার শুরুও হয়তো বেশি দূরে নয়। চলমান বিপিএলে দারুণ সময় কাটাতে থাকা নাহিদ এবার বিদেশি লিগেও ডাক পেয়ে গেলেন। আসন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি তাকে দলে নিয়েছে। 

পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন লিটন কুমার দাসও। তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। আগের দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার খবর পান ডানহাতি এই ব্যাটসম্যান। খারাপ খবরটি শুনেও খেলতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার। পরের দিনই তিনি দল পেলেন পিএসএলে। এ দুজন ছাড়া দল পেয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনারকে কিনেছে লাহোর কালান্দার্স। 

পিএসএলের এবারের আসরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দল পান নাহিদ। গোল্ড বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই বাংলাদেশে পেসারকে দলে নেয় পেশোয়ার। লিটনও একই বিভাগে ছিলেন, নাহিদের কিছুক্ষণ পর দল পান তিনি। সিলভার বিভাগ থেকে রিশাদকে দলে নেয় লাহোর। 

সোমবার লাহোর ফোর্টে পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়। প্লাটিনাম বিভাগে নাম ছিল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। কিন্তু প্রথম যাকে তাদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। এবারের পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার। 

ডায়মন্ড বিভাগে রিশাদের সঙ্গে ছিল তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও তাওহিদ হৃদয়ের নাম। তারাও প্রথম ডাকে দল পাননি। পরে সিলভার বিভাগের তৃতীয় রাউন্ড থেকে রিশাদকে দলে নেয় লাহোর। গোল্ড বিভাগে নাহিদ, লিটনসহ ছিলেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। প্রথম ডাকে নাহিদ ছাড়া আর কারও প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। পরে সিলভার বিভাগের দ্বিতীয় রাউন্ডে লিটনকে দলে ভেড়ায় করাচি।

পিএসএলের এবারের আসর আগামী ৮ এপ্রিল শুরু হয়ে ১৯ মে পর্দা নামার কথা। ওই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের তেমন কোনো ব্যস্ততা থাকবে না। ফিটনেস নিয়ে কোনো জটিলতা না থাকলে বিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়ার ক্ষেত্রে বাধা থাকার কথা নয় দল পাওয়া এই তিন ক্রিকেটারের। 

Related Topics

টপ নিউজ

নাহিদ রানা / লিটন কুমার দাস / রিশাদ হোসেন / পিএসএল / পাকিস্তান সুপার লিগ (পিএসএল) / প্লেয়ার্স ড্রাফট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • স্থগিত আইপিএল, বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net