Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
চাকরিতে ফিরলেন সাবেক ডিসি কোহিনূর মিয়া, ২০১১ সালের বরখাস্তের আদেশ বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 08:55 pm
Last modified: 09 March, 2026, 08:59 pm

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা ও টাকা দাবি: সাভার থেকে প্রতারক গ্রেপ্তার
  • ডিসি-ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
  • আরও ১৪ জেলায় নতুন ডিসি

চাকরিতে ফিরলেন সাবেক ডিসি কোহিনূর মিয়া, ২০১১ সালের বরখাস্তের আদেশ বাতিল

সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, কোহিনূর মিয়ার বিরুদ্ধে থাকা দুটি বিভাগীয় মামলায় তাকে বরখাস্ত করার আগের আদেশটি তার আপিল আবেদনের প্রেক্ষিতে পর্যালোচনা শেষে বাতিল করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 March, 2026, 08:55 pm
Last modified: 09 March, 2026, 08:59 pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পশ্চিম বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। ২০১১ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করে জারি করা একটি আদেশ বাতিলের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, কোহিনূর মিয়ার বিরুদ্ধে থাকা দুটি বিভাগীয় মামলায় তাকে বরখাস্ত করার আগের আদেশটি তার আপিল আবেদনের প্রেক্ষিতে পর্যালোচনা শেষে বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, একই ধরনের অভিযোগে দায়ের হওয়া দুটি ফৌজদারি মামলা আদালত ইতিমধ্যে নিষ্পত্তি করেছেন। আদালত থেকে মামলার নিষ্পত্তি হওয়ার পর কোহিনূর মিয়া তার বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি আবেদন জমা দেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে রাষ্ট্রপতি তাঁর বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দিয়েছেন।

এর ফলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়ে গেল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোহিনূর মিয়া যত দিন বরখাস্ত ছিলেন, সেই সময়কাল তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য হবে। এছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি বকেয়া বেতন, ভাতা এবং অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

Related Topics

টপ নিউজ

ডিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা ও টাকা দাবি: সাভার থেকে প্রতারক গ্রেপ্তার
  • ডিসি-ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
  • আরও ১৪ জেলায় নতুন ডিসি

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net