Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
মার্কিন সিনেটে ধস্তাধস্তি, হাত ভেঙে গেল ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভকারীর

আন্তর্জাতিক

আরটি
05 March, 2026, 11:55 am
Last modified: 05 March, 2026, 12:02 pm

Related News

  • হরমুজ খুলে দিতে শর্তের তালিকা প্রস্তুত করছে ইরান, ওমানের সঙ্গে করিডর তৈরিতে রাজি
  • ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে
  • ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে কোনো ‘তাড়া নেই’: আল জাজিরাকে ট্রাম্প
  • ইরান যুদ্ধের সময় সরিয়ে নেওয়া কূটনীতিকদের মধ্যপ্রাচ্যে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র
  • ইরান যুদ্ধের ছয় মাস: যে সংঘাত শুরুর আগেই সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা

মার্কিন সিনেটে ধস্তাধস্তি, হাত ভেঙে গেল ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভকারীর

বিক্ষোভকারীর নাম ব্রায়ান ম্যাকগিনিস। তিনি নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য।
আরটি
05 March, 2026, 11:55 am
Last modified: 05 March, 2026, 12:02 pm
ব্রায়ান ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করে দিতে চেষ্টা করেন মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি ও যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ সদস্যরা। ছবি: অ্যান্ড্রু হারনিক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বুধবার সিনেটের একটি শুনানি চলাকালে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক বিক্ষোভকারীকে সরিয়ে নেওয়ার সময় পুলিশ ও একজন সিনেটরের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওই বিক্ষোভকারীর হাত ভেঙে গেছে।

বিক্ষোভকারীর নাম ব্রায়ান ম্যাকগিনিস। তিনি নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য। সিনেট আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানিতে যখন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ চলছিল, তখন তিনি মাঝপথে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন।

তিনজন পুলিশ কর্মকর্তা এবং সিনেটর টিম শিহি যখন ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন, তখন তিনি দরজা আঁকড়ে ধরে চিৎকার করে বলছিলেন, 'ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না।'

ঘটনার ভিডিওতে দেখা যায়, ম্যাকগিনিসের ডান হাত মট করে ভেঙে যায়। এ সময় পাশ থেকে একজনকে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলতে শোনা যায়, 'তার হাত, তার হাত!' পরে আরেকজন ম্যাকগিনিসকে জিজ্ঞেস করেন, 'আপনার হাত কি ঠিক আছে?' জবাবে তিনি বলেন, 'না, ঠিক নেই।'

মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি বলেন, তিনি যখন দেখেন পুলিশ একজন 'অসংযত বিক্ষোভকারীকে' সামলাচ্ছে, তখন পরিস্থিতি শান্ত করতে সহায়তা করার জন্য তিনি এগিয়ে যান। তিনি এক্সে লেখেন, 'এই ভদ্রলোক ক্যাপিটলে এসেছিলেন সংঘর্ষের উদ্দেশ্যে, এবং তিনি সেটাই পেয়েছেন।'

ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিসকে কক্ষ থেকে সরিয়ে দেওয়ার সময় তিনি কর্মকর্তাদের ওপর চড়াও হন এবং সহিংসভাবে বাধা দিচ্ছিলেন। পুলিশ আরও জানায়, ম্যাকগিনিসের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করা এবং বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

মার্কিন সিনেট / ধস্তাধস্তি / হাত ভেঙে যাওয়া / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • হরমুজ খুলে দিতে শর্তের তালিকা প্রস্তুত করছে ইরান, ওমানের সঙ্গে করিডর তৈরিতে রাজি
  • ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে
  • ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে কোনো ‘তাড়া নেই’: আল জাজিরাকে ট্রাম্প
  • ইরান যুদ্ধের সময় সরিয়ে নেওয়া কূটনীতিকদের মধ্যপ্রাচ্যে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র
  • ইরান যুদ্ধের ছয় মাস: যে সংঘাত শুরুর আগেই সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net