Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 March, 2026, 10:00 am
Last modified: 05 March, 2026, 10:01 am

Related News

  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আরসেপে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের

টিবিএস রিপোর্ট
05 March, 2026, 10:00 am
Last modified: 05 March, 2026, 10:01 am
ফাইল ছবি: সংগৃহীত

হুট করেই রাতের আঁধারে কারও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) নগদে বোর্ডে এসে বসে পড়ার সুযোগ নেই এবং প্রতিষ্ঠানটিতে কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত প্রশাসক প্রত্যাহারের প্রক্রিয়াটি মসৃণভাবে সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। 

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুধবার (৪ মার্চ) নগদের প্রশাসক টিম প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা জানানোর পর প্রশাসকদের আশ্বস্ত করে গভর্নর এমনটা জানিয়েছেন। 

বর্তমানে নগদের প্রশাসক হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. মোতাসেম বিল্লাহ। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান টিবিএসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক নগদে বিশেষ পরিদর্শন করে ব্যাপক পরিমাণে অনিয়মের চিত্র পেয়েছে। আগের যারা পর্ষদে ছিলেন, তারা বর্তমানে অনুপস্থিত রয়েছেন। এই প্রতিষ্ঠানটির মালিক ডাক বিভাগ। 

তিনি আরও বলেন, 'নগদ বর্তমানে পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পায়নি, অন্তর্বর্তীকালীন লাইসেন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা প্রতিষ্ঠানটিতে প্রশাসক দিয়েছি, কারণ এখানে প্রায় ৪-৫ কোটি গ্রাহকের লেনদেন জড়িত।'

মুখপাত্র অভিযোগ করেন, ডাক বিভাগের বাইরেও নগদে যাদের মালিকানা ছিল তারা যে পরিমাণ অনিয়ম করেছে, প্রতিষ্ঠানটি বর্তমান ভ্যলুয়েশন করলে দেখা যাবে তাদের নিট অ্যাসেট আরও নেগেটিভ। 'তাই তাদের এখানে ফেরার সুযোগ নেই।' 

বিদেশী বিনিয়োগকারীর সন্ধান

গত বছরের আগস্টে সাবেক গভর্নর আহসান এইচ মনসুর এক আলোচনায় বলেন, নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এরপর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জামায়াতের এমপি ব্যারিস্ট্যার মীর আহমদ বিন কাসেম আরমান বিদেশি প্রতিষ্ঠানের হয়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। 

আরমানের চিঠির পরিপ্রেক্ষিতে তৎকালীন গভর্নর মনসুর বলেন, নগদে বিনিয়োগে আগ্রহী কোনো বিশ্বাসযোগ্য বিদেশি বিনিয়োগকারী থাকলেই সরকারের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে। 

এরপর বর্তমান সরকারের সময় গতকাল নগদের প্রশাসকদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

ফরেনসিক নিরীক্ষার তথ্য

পরবর্তীকালে কেন্দ্রীয় ব্যাংকের এক পরিদর্শনে কাল্পনিক ডিস্ট্রিবিউটর ও এজেন্ট তৈরির মাধ্যমে আর্থিক জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। তদন্তে দেখা গেছে, সমপরিমাণ নগদ অর্থ জমা না রেখেই অতিরিক্ত ইলেকট্রনিক মানি (ই-মানি) ইস্যু করা হয়েছে। এই পরিদর্শনে মোট ২,৩৫৬ কোটি টাকার আর্থিক গরমিল শনাক্ত করা হয়।

পরে এক পরিদর্শনে উঠে আসে, নগদে ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে আর্থিক জালিয়াতি করা হয়েছে। এছাড়া সমপরিমাণ নগদ অর্থ জমা না রেখেই অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ (ই-মানি) তৈরি করা হয়েছে। পরিদর্শনে ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাবে গরমিল পাওয়া গেছে। 

সেই সময়ের প্রশাসক অনুমোদনহীন পরিবেশক তৈরির দায়ে ছয় কর্মকর্তার একটি তালিকা চূড়ান্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডাক বিভাগের কাছে পাঠান। এছাড়া নগদ পরিচালনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরকে চিঠি দেন। 

প্রশাসক দলের পক্ষ থেকে ডাক অধিদপ্তরকে আরও জানানো হয়, অনুমোদন ছাড়াই নগদে ৪১টি পরিবেশক হিসাব খুলে ১ হাজার ৭১১ কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। এসব পরিবেশক হিসাবের দায়িত্ব ছিল সরকারি ভাতা বিতরণ করা। 

গত বছরের জুনে বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নগদ প্রকৃত টাকা জমা ছাড়াই অতিরিক্ত অন্তত ৬৪৫ কোটি টাকা ই-মানি ইস্যু করেছে। এর ফলে ডাক বিভাগ তথা সরকারের ৬৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী বাংলাদেশে রাষ্ট্রের পক্ষে টাকা ইস্যু করার একমাত্র ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত। 

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, নগদের পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট সম্পন্ন করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অডিট ফার্ম কেপিএমজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক টিম যে অনিয়ম পেয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানটিও একই ধরনের তথ্য পেয়েছে। 

২০২৪ সালের ৫ আগস্টের পর নগদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর আহমেদ আর অফিসে যাননি। নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ (এলিট) ও মারুফুল ইসলাম (ঝলক), উপপ্রধান মার্কেটিং কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সোলায়মান (সোলায়মান সুখন) এবং মানবসম্পদ কর্মকর্তা অনিক বড়ুয়াও অনুপস্থিত ছিলেন। 

২১ আগস্ট প্রশাসক দায়িত্ব নেওয়ার পর তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকে নগদ লিমিটেডের মালিকানার সঙ্গেও যুক্ত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নগদ / কেন্দ্রীয় ব্যাংক / বাংলাদেশ / এমএফএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আরসেপে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net