Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর

আন্তর্জাতিক

বিবিসি
02 March, 2026, 10:40 am
Last modified: 02 March, 2026, 10:43 am

Related News

  • রেডিওথেরাপি মেশিনের তীব্র সংকট, চিকিৎসার জন্য মাসের পর মাস অপেক্ষায় ক্যান্সার রোগীরা; ভোগান্তি
  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর

তিনি ছিলেন হেনরিয়েটা ল্যাকস। পেটে তীব্র ব্যথা ও অস্বাভাবিক রক্তপাত নিয়ে ১৯৫১ সালে তিনি হাসপাতালে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর জরায়ুমুখে বড় একটি টিউমার বা ক্যানসার শনাক্ত করা হয়, তবে চিকিৎসা শুরুর আগে তার বা তার পরিবারের কোনো অনুমতি ছাড়াই টিউমারের একটি নমুনা গবেষণাগারে পাঠিয়ে দেন চিকিৎসকেরা।
বিবিসি
02 March, 2026, 10:40 am
Last modified: 02 March, 2026, 10:43 am
ছবি: এপি

১৯৫১ সালের কথা। এক কৃষ্ণাঙ্গ নারীর শরীর থেকে তার অজান্তেই জরায়ুমুখের কোষ সংগ্রহ করেছিলেন চিকিৎসকেরা। অসীমসংখ্যকবার বিভাজিত হয়ে সেই কোষ চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সব আবিষ্কারের পথ খুলে দেয়। 

কিন্তু এর বিনিময়ে কোনো অর্থ বা স্বীকৃতি পায়নি সেই নারীর পরিবার। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর সেই 'চুরি হওয়া' কোষের জন্য সুইজারল্যান্ডভিত্তিক বায়োটেক কোম্পানি নোভারটিসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তার পরিবার।

তিনি ছিলেন হেনরিয়েটা ল্যাকস। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের বাসিন্দা, ৩১ বছর বয়সী এই নারী ছিলেন কয়েক সন্তানের জননী। পেটে তীব্র ব্যথা ও অস্বাভাবিক রক্তপাত নিয়ে ১৯৫১ সালে তিনি জনস হপকিন্স হাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষা করে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা তাঁর জরায়ুমুখে বড় একটি টিউমার বা ক্যানসার শনাক্ত করেন।

চিকিৎসকেরা ক্যানসারের চিকিৎসা শুরুর আগে হেনরিয়েটা বা তার পরিবারের কোনো অনুমতি ছাড়াই টিউমারের একটি নমুনা গবেষণাগারে পাঠিয়ে দেন। সে সময় গবেষণাগারে রাখা প্রায় সব কোষ দ্রুত মারা গেলেও হেনরিয়েটার শরীর থেকে নেওয়া কোষগুলোর ক্ষেত্রে ঘটে এক বিস্ময়কর ঘটনা। 

এগুলো মারা তো যায়ইনি, উল্টো ক্রমাগত নিজেদের প্রতিলিপি তৈরি করতে থাকে। বিজ্ঞানের ভাষায় এই কোষগুলো হয়ে ওঠে 'ইমমোর্টাল' বা অমর । ফলে সারা বিশ্বের বিজ্ঞানীরা একই কোষ ব্যবহার করে বারবার পরীক্ষা চালানোর সুযোগ পান। রোগীর নামের প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে এই কোষের নাম দেওয়া হয় 'হেলা' (HeLa)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এই 'হেলা' কোষ ব্যবহার করেই পোলিও টিকা আবিষ্কার সম্ভব হয়েছে। ক্যানসার, এইচআইভি ও বন্ধ্যত্ব গবেষণায় এসেছে অভাবনীয় সাফল্য। অথচ যে কোষগুলো চিকিৎসাবিজ্ঞানকে এমন এক অলৌকিক উপহার দিল, সেই ক্যানসারেই মাত্র ৩১ বছর বয়সে পৃথিবী ছাড়েন হেনরিয়েটা। মৃত্যুর পর পরিচয়হীন এক কবরে তাকে সমাহিত করা হয়।

যুগ যুগ ধরে বিভিন্ন ওষুধ কোম্পানি এই কোষ ব্যবহার করে কোটি কোটি ডলার মুনাফা করলেও হেনরিয়েটার পরিবার কখনোই কোনো ক্ষতিপূরণ পায়নি। মৃত্যুর প্রায় ৭০ বছর পর সুবিচারের আশায় নোভারটিসসহ বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে মামলা করে ল্যাকস পরিবার। অন্যান্য কয়েকটি ওষুধ কোম্পানির বিরুদ্ধেও তাদের আইনি লড়াই চলছে।

তবে প্রায় তিন বছর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস-ভিত্তিক কোম্পানি থার্মো ফিশার সায়েন্টিফিকের সঙ্গে এ রকম একটি আইনি লড়াইয়ে সমঝোতা করেছিল পরিবারটি। এবার নোভারটিসের সঙ্গেও একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হলো তারা।

ল্যাকস পরিবার ও নোভারটিসের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করতে পেরে উভয় পক্ষই আনন্দিত। তবে চুক্তিতে আর্থিক ক্ষতিপূরণের অঙ্ক বা শর্তগুলো গোপন রাখা হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

টিউমার / ক্যান্সার / কোষ / হেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • রেডিওথেরাপি মেশিনের তীব্র সংকট, চিকিৎসার জন্য মাসের পর মাস অপেক্ষায় ক্যান্সার রোগীরা; ভোগান্তি
  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net