Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ইরানে যুদ্ধের পক্ষে ট্রাম্পের মিথ্যা ও অপ্রমাণিত যত দাবি

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
28 February, 2026, 08:30 pm
Last modified: 28 February, 2026, 08:32 pm

Related News

  • ইরানে অভিযান চালিয়ে ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ইরান যুদ্ধের কারণে বিলম্ব, মে মাসে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 

ইরানে যুদ্ধের পক্ষে ট্রাম্পের মিথ্যা ও অপ্রমাণিত যত দাবি

স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প ইরানের হুমকিকে যেভাবে জরুরি হিসেবে তুলে ধরেছেন, তা ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে জর্জ ডব্লিউ বুশের বক্তব্যের কথাই মনে করিয়ে দেয়। তখন বুশ দাবি করেছিলেন, ইরাক আফ্রিকা থেকে ইউরেনিয়াম সংগ্রহ করছে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমস
28 February, 2026, 08:30 pm
Last modified: 28 February, 2026, 08:32 pm
গত বছর তেহরানে একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আয়াতুল্লাহ আলি খামেনির ব্যানারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে জনগণ। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীরা চলতি সপ্তাহে বেশ কিছু জোরালো দাবি করেছেন। তাদের মতে, ইরান আবার পরমাণু কর্মসূচি শুরু করেছে, অল্প সময়ের মধ্যেই বোমা তৈরির মতো উপকরণ তাদের হাতে চলে আসবে এবং তারা এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা অচিরেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এই তিনটি দাবির কোনোটিই পুরোপুরি সত্য নয়, বরং বেশিরভাগই অপ্রমাণিত। মার্কিন ও ইউরোপীয় সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক অস্ত্র পর্যবেক্ষণকারী দল এবং খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলো হোয়াইট হাউসের এই দাবির সঙ্গে সাংঘর্ষিক।

গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কিছু পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান এখন সেগুলো মেরামতের কাজ করছে এবং মার্কিন গোয়েন্দাদের নজরদারিতে থাকা কিছু জায়গায় নতুন করে কাজ শুরু করেছে। কিন্তু কর্মকর্তারা বলছেন, ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বা বোমা তৈরির কোনো সক্রিয় চেষ্টা করছে, তার কোনো প্রমাণ নেই।

গত বছরের হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার মাটির নিচে চাপা পড়ে আছে। তাই এই মুহূর্তে বোমা তৈরি করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। ইরানের হাতে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে, যা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর জন্য হুমকি হতে পারে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের ধারণা, যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র তৈরি করতে ইরানের আরও কয়েক বছর সময় লাগবে।

গত দুই দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে পেন্টাগন। কিন্তু এক বছরের মধ্যে দ্বিতীয়বার ইরানে সামরিক অভিযান চালানোর কোনো বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারেনি হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যুদ্ধের পক্ষে নানা যুক্তি দিলেও সেগুলো ধোপে টিকছে না।

এমনকি তাদের নিজেদের বক্তব্যের মধ্যেও রয়েছে গরমিল। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প ইরানের হুমকিকে যেভাবে জরুরি হিসেবে তুলে ধরেছেন, তা ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে জর্জ ডব্লিউ বুশের বক্তব্যের কথাই মনে করিয়ে দেয়। তখন বুশ দাবি করেছিলেন, ইরাক আফ্রিকা থেকে ইউরেনিয়াম সংগ্রহ করছে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছিল।

হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি জিম হাইমস পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, 'মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোনো প্রেসিডেন্টের বা দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না। এখন কেন আবার সেখানে যুদ্ধ শুরু করতে হবে, তার কোনো সঠিক কারণ আমরা শুনতে পাইনি।'

একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২০২৪ সালের সামরিক প্যারেডে ইরানের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এর একটি প্রতিকৃতির পাশে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ধারণা করা হয়, ইরানের হাতে প্রায় ২ হাজার স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত জুনে ইসরায়েল ও কাতারের মার্কিন ঘাঁটিতে শত শত মিসাইল ছোড়ার পর ইরান তাদের অস্ত্রভাণ্ডার আবার পূর্ণ করেছে। তাদের মিসাইলগুলো এখন মধ্য ও পূর্ব ইউরোপে আঘাত হানতে সক্ষম।

ট্রাম্প দাবি করেছেন, ইরান এমন মিসাইল বানাচ্ছে যা 'শিগগিরই' যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে। পরদিন রুবিও দাবিটি পুনরাবৃত্তি করলেও তিনি বলেছেন ইরান 'একদিন' সক্ষম হবে। ইরানের মিসাইল কর্মসূচি সম্পর্কে জানেন এমন তিনজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প হুমকিটিকে অতিরঞ্জিত করে বলেছেন। একজন কর্মকর্তা জানান, গোয়েন্দা বিশ্লেষকরা উদ্বিগ্ন যে শীর্ষ সহযোগীরা তথ্য বিকৃত করে প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করছেন।

গত বছরের এক প্রতিবেদনে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ব্যালিস্টিক মিসাইল ইরানের নেই এবং তা তৈরি করতে এক দশক সময় লাগতে পারে। ২০১০ সালে উইকিলিকসের ফাঁস করা নথিতে দেখা গিয়েছিল, উত্তর কোরিয়া ইরানকে মিসাইল প্রযুক্তি দিচ্ছে। সেগুলো ছিল মধ্যম পাল্লার মিসাইল। ১৬ বছর পার হলেও ইরান দূরপাল্লার মিসাইল তৈরিতে খুব একটা গুরুত্ব দিয়েছে বলে প্রমাণ নেই।

বরং ইরান স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলের ওপর বেশি জোর দিয়েছে। কারণ তারা মনে করে, এটিই ইসরায়েল বা আমেরিকার সরকার পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার অনুমতি দিলেও মিসাইল কর্মসূচি নিয়ে আলোচনায় নারাজ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ আলোচকদের একজন স্টিভ উইটকফ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনার সময়ে হোটেলে যাচ্ছেন।

ইরানের পরমাণু কর্মসূচি

হোয়াইট হাউসের প্রধান আলোচক স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেছেন, ইরান 'হয়তো এক সপ্তাহের মধ্যে' বোমা তৈরির উপকরণ হাতে পাবে। কিন্তু মার্কিন কর্মকর্তা ও অস্ত্র পরিদর্শকরা বলছেন, এটা সত্য নয়। কারণ গত জুনের হামলায় নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সংগ্রহ করা ইরানের জন্য এখন অনেক কঠিন। এমনকি তা সংগ্রহ করলেও ওয়ারহেড বানাতে কয়েক মাস বা এক বছরের বেশি সময় লাগবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে, ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় ১ হাজার পাউন্ড ইস্পাহানে মাটির নিচে চাপা পড়ে আছে। ইরান সেগুলো বের করার চেষ্টা করছে বলে তেমন কোনো প্রমাণ নেই। ট্রাম্পের দলের লোকরাই উইটকফের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। সিনেটর মার্কওয়েন মুলিন সিএনএনকে বলেছেন, 'আমি উইটকফের হয়ে কথা বলতে পারব না। আমি ওই রিপোর্টগুলো দেখিনি।' রুবিও বুধবার স্বীকার করেছেন, ইরান বর্তমানে পরমাণু জ্বালানি সমৃদ্ধ করছে বলে কোনো প্রমাণ নেই।

ট্রাম্প তাঁর ভাষণে দাবি করেছেন, গত জুনের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি 'পুরোপুরি ধ্বংস' করা হয়েছিল, কিন্তু ইরান আবার তা শুরু করতে চাইছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, জুনের পর ইরান নতুন কোনো পরমাণু স্থাপনা তৈরি করেনি। তবে নাতানজ ও ইস্পাহানের কাছে দুটি অসম্পূর্ণ সাইটে কিছু কার্যক্রম দেখা গেছে।

মনে হচ্ছে ইরানি প্রকৌশলীরা মাটির আরও গভীরে যাওয়ার চেষ্টা করছেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান হয়তো এমন স্থাপনা বানাতে চাইছে যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমা 'ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর'-এর আঘাত সহ্য করতে পারে। গত জুনে ফোর্দো সাইটে এই বোমা ব্যবহার করা হয়েছিল। কর্মকর্তাদের মতে, ফোর্দো স্থাপনাটি এখনো অকেজো অবস্থায় রয়েছে।

Related Topics

টপ নিউজ

মিথ্যা / অপ্রমাণিত / ইরান আক্রমণ / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ইরানে অভিযান চালিয়ে ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ইরান যুদ্ধের কারণে বিলম্ব, মে মাসে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net