Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
কমেও আবার বাড়ল পেঁয়াজের দাম!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2019, 02:50 pm
Last modified: 25 November, 2019, 03:02 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

কমেও আবার বাড়ল পেঁয়াজের দাম!

দেশি পেঁয়াজ ২১০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমদানি করা বিভিন্ন দেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকায়...
টিবিএস রিপোর্ট
25 November, 2019, 02:50 pm
Last modified: 25 November, 2019, 03:02 pm
ছবি: ইউএনবি

পেঁয়াজের দাম দুইশ’ টাকায় নেমে আবারও বাড়তে শুরু করেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন সর্বোচ্চ ২৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অর্থাৎ পেঁয়াজ আমদানি কিংবা বাজার নিয়ন্ত্রণের ঘোষণা বাজারে কোন কাজই করছে না।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, একেক বিক্রেতা একেক রকম দামে পেঁয়াজ বিক্রি করছে। দেশি পেঁয়াজ ২১০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমদানি করা বিভিন্ন দেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকায়।

রামপুরা বাজারের আব্দুর রাজ্জাক স্টোরের বিক্রেতা প্রতি কেজি পেঁয়াজের দাম চাইছিলেন ২২০ টাকা, পাশের আনোয়ার স্টোরের বিক্রেতা ২৪০ টাকা। তার পাশেই আল-আমিন জেনারেল স্টোরের আরেক দোকানিকে ২৬০ টাকা দাম চাইতে দেখা গেলেও তিনি ২৫০ টাকার কমে বিক্রি করবেন না বলে ক্রেতাকে বলছিলেন।

এমন বিক্ষিপ্ত দামের কারণ জানতে চাইলে আল-আমিন জেনারেল স্টোরের বিক্রেতা শফিকুল জানান, যাদের কাছে আগের পেঁয়াজ আছে তারা ২২০-২৩০ টাকায় বিক্রি করছেন, কিন্তু সোমবার যারা পেঁয়াজ কিনেছেন তারা ২৫০ টাকার কমে বিক্রি করতে পারছেন না। কারণ পাইকারী বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

এদিকে কারওয়ানবাজার পেঁয়াজের পাইকারী আড়ত ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ ২২০ টাকা কেজি দরে বিক্রি করছে, তিন-চারদিন আগেও দাম ১৯০ টাকায় নেমেছিল। আড়তদাররা বলছেন পেঁয়াজের সরবরাহ নেই, তাই আবার দাম বেড়েছে।

কারওয়ান বাজারের আড়তদার আশরাফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আজ সকালে পেঁয়াজের একটি মাত্র গাড়ি এসেছে, যেখানে মাত্র ১০০ বস্তা পেঁয়াজ এসে পৌঁছেছে। অথচ স্বাভাবিক সময়ে তিন থেকে চার গাড়ি পেঁয়াজ আসত।

শ্যামবাজারে কারওয়ান বাজারের চেয়ে আরও একটু কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানা গেছে। তবে এই পাইকারী বাজারের বিক্রেতাদের কাছে দেশি পেঁয়াজের খুব একটা সরবরাহ নেই বলে জানান তারা। এখানে মায়ানমার ও পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ১৭০-১৮০ টাকায় বিক্রি করছেন। যাদের কাছে দেশি পেঁয়াজ রয়েছে তারা ২০০-২১০ টাকায় বিক্রি করছেন বলে জানা গেছে।

এদিকে বাজারে এখন পেঁয়াজ পাতাও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পাতা পেঁয়াজ বাজারভেদে ১৩০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও চার-পাঁচটি নিয়ে মুঠি করে বিক্রি করতে দেখা যায়। ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে পাতা পেঁয়াজের একেকটি মুঠি।  

 

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / পেঁয়াজের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net