Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2026, 07:20 pm
Last modified: 24 February, 2026, 07:25 pm

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার

মাসুদ আলম জানান, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আরও দুই-তিনজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
24 February, 2026, 07:20 pm
Last modified: 24 February, 2026, 07:25 pm
ছবি: স্ক্রীনগ্রাব

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

মাসুদ আলম জানান, সোমবার রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আরও দুই-তিনজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বাধীন একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, পুলিশি হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এ সময় রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের অপসারণের দাবিও জানান।

উল্লেখ্য, জননিরাপত্তা রক্ষায় পরিচালিত অভিযানে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন অপেশাদার আচরণ নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

পুলিশ / ডিসি মাসুদ / রমনা থানা / শাহবাগ / সোহরাওয়ার্দী উদ্যান / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net