Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বিশ্বজুড়ে বিলাসী খাবারের বাজার এখন চীনের দখলে

আন্তর্জাতিক

দি ইকোনমিস্ট
22 February, 2026, 02:30 pm
Last modified: 22 February, 2026, 02:37 pm

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা

বিশ্বজুড়ে বিলাসী খাবারের বাজার এখন চীনের দখলে

বড় পরিসরে উদ্ভাবনের মাধ্যমে ক্যাভিয়ার উৎপাদনে চীন দক্ষতার পরিচয় দিয়েছে। একুশ শতকের শুরুর দিকে স্টারজিয়ন মাছ চাষ শুরু করে দেশটি এখন বিশ্বের মোট ক্যাভিয়ার উৎপাদনের দুই-পঞ্চমাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।
দি ইকোনমিস্ট
22 February, 2026, 02:30 pm
Last modified: 22 February, 2026, 02:37 pm
বিলাসী খাবার ক্যাভিয়ার হাতে একজন কারখানা কর্মী। ছবি: সংগৃহীত

'মেড ইন চায়না' লেবেল এখন শুধু ইলেকট্রনিকস বা খেলনার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং শিগগিরই এটি ভোজনরসিকদের মনোযোগ কাড়তে পারে। ঐতিহ্যগতভাবে পশ্চিমা বিশ্বের সঙ্গে যুক্ত অভিজাত খাবারের বাজারে চীন এখন ভাগ বসাচ্ছে।

স্টারজিয়ন মাছের ক্যাভিয়ার (ডিম) এবং ট্রাফল (এক ধরনের মাশরুম) রপ্তানিতে চীন ইতিমধ্যেই বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। এর পাশাপাশি ফোয়া গ্রা (হাঁসের কলিজা), জলপাই তেল, মাচা চা এবং দামি ওয়াইন উৎপাদনেও দেশটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গে চীনের অভ্যন্তরীণ বাজারেও এসব বিলাসী খাবারের চাহিদা বাড়ছে।

বড় পরিসরে উদ্ভাবনের মাধ্যমে ক্যাভিয়ার উৎপাদনে চীন দক্ষতার পরিচয় দিয়েছে। একুশ শতকের শুরুর দিকে স্টারজিয়ন মাছ চাষ শুরু করে দেশটি এখন বিশ্বের মোট ক্যাভিয়ার উৎপাদনের দুই-পঞ্চমাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।

চীনা প্রতিষ্ঠান 'কালুগা কুইন' ২০০৬ সালে উৎপাদন শুরু করে। 'মাল্টা' দেশটির চেয়েও প্রায় দ্বিগুণ বড় একটি কৃত্রিম হ্রদে তারা মাছ চাষ করে। পানির তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেখে তারা সারা বছর ক্যাভিয়ার উৎপাদন করে।

মাচা চা উৎপাদনেও চীন দ্রুত এগিয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত

প্রতিদিন পাইপলাইনের মাধ্যমে প্রায় ২ লাখ স্টারজিয়ন মাছকে খাবার দেওয়া হয় এবং ড্রোন ব্যবহার করে মাছের সংখ্যা পর্যবেক্ষণ করা হয়। মাছের লিঙ্গ নির্ধারণে প্রচলিত পদ্ধতিতে তিন বছর লাগলেও কালুগা তা ছয় মাসে সম্পন্ন করতে পারে। ২০১৫ সালে কোম্পানিটি ১৫০ টন মাছের ডিম বা রো সরবরাহ করে বিশ্বের একক বৃহত্তম উৎপাদকে পরিণত হয়। ২০২৪ সালে তাদের উৎপাদন দাঁড়ায় ২৬০ টনে।

চীনের এই সাফল্যের পেছনে দেশটির বৈচিত্র্যময় ভূগোলও ভূমিকা রেখেছে। রৌদ্রোজ্জ্বল গানসু প্রদেশে গড়ে উঠেছে জলপাই তেলের শিল্প, আর পাশের পার্বত্য অঞ্চল নিংজিয়া তৈরি করছে মানসম্মত ওয়াইন।

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমে গুইঝোউ অঞ্চলের উচ্চতা, আর্দ্রতা এবং কম সূর্যালোককে কাজে লাগিয়ে মাচা চা উৎপাদন করা হচ্ছে। এতে জাপানের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে, যারা এতদিন গ্রিন-টি পাউডার বা মাচার বৃহত্তম উৎপাদক ছিল।

মার্কেট-রিসার্চ ফার্ম 'মর্ডর ইন্টেলিজেন্স'-এর তথ্যমতে, বিশ্বজুড়ে বিলাসী খাবারের বাজার প্রায় ৫০ হাজার কোটি (৫০০ বিলিয়ন) ডলারের। ঐতিহ্যবাহী উৎপাদকরা তাদের বাজার ধরে রাখতে তৎপর। ফরাসি উৎপাদকরা তাদের ট্রাফলের 'ঘ্রাণগত গুণমান' আরও নির্দিষ্ট করার জন্য লবিং করছে। জাপান তাদের বিখ্যাত ওয়াগিউ মাংসের বিদেশি উৎপাদন ঠেকাতে অফিশিয়াল 'ওয়াগিউ মার্ক' চালু করেছে। এসব পদক্ষেপের কারণে চীনের জন্য 'নকল পণ্য' বিক্রির ধারণা কাটানো কিছুটা কঠিন হয়ে পড়েছে।

তবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। অ্যালেন ডুকাসের মতো বিশ্বসেরা শেফরা এখন তাদের রান্নায় চীনা পণ্য ব্যবহার করছেন।

এছাড়া চীন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির মাধ্যমে ভৌগোলিকভাবে সুরক্ষিত খাবার ও পানীয়ের তালিকায় নিজস্ব কিছু বিলাসী পণ্য যুক্ত করছে। এর মধ্যে রয়েছে 'লিনকাং নাটস' (অস্ট্রেলিয়ার ম্যাকাডামিয়া বাদামের সংকর), ফুজিয়ান জেসমিন টি, পু'য়ের টি ও কফি এবং জিনহুয়া পোর্ক। এটি বিশ্বজুড়ে ভোজনরসিকদের জন্য একটি ইতিবাচক দিক।

Related Topics

টপ নিউজ

ক্যাভিয়ার / বিলাসী খাদ্য / বিলাস দ্রব্য / চীন / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net