Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
থার্ড টার্মিনাল নির্মাণ: ঠিকাদারকে ১০০০ কোটি টাকা পরিশোধে বেবিচককে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2026, 10:05 pm
Last modified: 20 February, 2026, 10:08 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩

থার্ড টার্মিনাল নির্মাণ: ঠিকাদারকে ১০০০ কোটি টাকা পরিশোধে বেবিচককে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ

নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মূলত অডিট আপত্তির কারণে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ না করে আটকে রাখা হয়েছিল।
টিবিএস রিপোর্ট
20 February, 2026, 10:05 pm
Last modified: 20 February, 2026, 10:08 pm
ফাইল ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ নিয়ে সৃষ্ট আন্তর্জাতিক বিরোধে বড় ধাক্কা খেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দীর্ঘদিনের আর্থিক বিরোধ নিরসনে গঠিত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড কনসোর্টিয়ামকে ১০০০ কোটি টাকারও বেশি পাওনা পরিশোধের জন্য বেবিচককে নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ঢাকায় তিন সদস্যের এই আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড এই রায় প্রদান করে। বেবিচক এবং এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মধ্যে দীর্ঘদিন ধরে চলা আর্থিক মতবিরোধ দূর করতেই এই বোর্ড গঠন করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মূলত অডিট আপত্তির কারণে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ না করে আটকে রাখা হয়েছিল।

তিনি বলেন, 'সময়ের সাথে সাথে এই পাওনা জমেছিল, কিন্তু অডিট আপত্তির কারণে আমরা পেমেন্ট দিচ্ছিলাম না। এখন এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য বেবিচকের হাতে ২৮ দিন সময় আছে। যদি এই সময়ের মধ্যে আপত্তির সমাধান না হয়, তবে বিষয়টি আনুষ্ঠানিক সালিশি পর্যায়ে চলে যাবে এবং তখন সালিশি আদালতের রায় মানা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে।'

কর্মকর্তারা আরও জানান, এই রায়ের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিস্তারিত জানানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জাপানের মিতসুবিশি কর্পোরেশন ও ফুজিতা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি কর্পোরেশনের সমন্বয়ে 'এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম' (এডিসি) গঠিত হয়েছিল। মূলত তৃতীয় টার্মিনাল প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব ছিল এই কনসোর্টিয়ামের ওপর।

মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানির বিচারকদের সমন্বয়ে গঠিত এই বিরোধ নিষ্পত্তি বোর্ড উভয় পক্ষের আর্থিক দাবি ও পাল্টা দাবিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পর এই রায় দেন।

এদিকে, গত ২০ জুলাই কনসোর্টিয়ামভুক্ত একটি দেশের রাষ্ট্রদূত এভিয়েশন উপদেষ্টাকে লেখা এক চিঠিতে জানান যে, তৃতীয় টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের একটি মাইলফলক হলেও অমীমাংসিত আর্থিক সমস্যার কারণে বর্তমানে এটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, কনসোর্টিয়ামের অন্যতম অংশীদার স্যামসাং সিঅ্যান্ডটি তাদের চুক্তিবদ্ধ সকল দায়িত্ব পালন করলেও এখনো পাওনার একটি বড় অংশ বুঝে পায়নি।

কনসোর্টিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকট সত্ত্বেও ২০২৪ সালের ২ জানুয়ারি নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ করা হয়েছিল। তবে বেবিচক চুক্তির শর্ত অনুযায়ী পেমেন্ট পরিশোধে ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রদূতের চিঠিতে আরও বলা হয়, নতুন টার্মিনালের জন্য সময়মতো অপারেটর নিয়োগ না করায় এডিসি কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই রক্ষণাবেক্ষণ কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এর ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় ও আর্থিক ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে।

পৃথক এক বার্তায় অন্য একজন রাষ্ট্রদূতও বকেয়া বিল পরিশোধ না করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, নির্মাণ কাজ শেষ হওয়া সত্ত্বেও বেবিচক এখনো আনুষ্ঠানিকভাবে স্থাপনাটি বুঝে নেয়নি, যার ফলে রক্ষণাবেক্ষণের পুরো দায়ভার ঠিকাদারকে বহন করতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ঠিকাদারি প্রতিষ্ঠান আইনি পদক্ষেপ বা আন্তর্জাতিক সালিশির পথে হাঁটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 
Related Topics

টপ নিউজ

বেবিচক / বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ / থার্ড টার্মিনাল / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net