Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত

বাংলাদেশ

শাখাওয়াত প্রিন্স
16 February, 2026, 10:15 am
Last modified: 16 February, 2026, 10:16 am

Related News

  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল
  • ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার ঘোষণা: রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ অনুসরণের অঙ্গীকার
  • হাতপাখা প্রতীকবিহীন ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন
  • জামায়াত আল্লাহ ও রাসূলের আদর্শে পরিচালিত দল, ইসলামী আন্দোলনের বক্তব্য সঠিক নয়: এহসানুল মাহবুব

২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত

নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী, মোট বৈধ ভোটের কমপক্ষে ১২.৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
শাখাওয়াত প্রিন্স
16 February, 2026, 10:15 am
Last modified: 16 February, 2026, 10:16 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভরাডুবির মুখে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৩০০ আসনের মধ্যে ২৫৭টিতে প্রার্থী দিয়ে জয় পেয়েছে মাত্র একটি আসনে। মোট ভোটের মাত্র ২.৭০ শতাংশ পেয়েছে দলটি। আর প্রার্থীদের ৯৬ শতাংশই রক্ষা করতে পারেননি জামানত।

নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে চরমোনাইয়ের আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন ছিল। গণঅভ্যুত্থানের নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী দেওয়া নিয়েও আলোচনা হয়। শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট না করে ওই আসনেও প্রার্থী দেয় দলটি।

ফলাফলে দেখা যায়, ওই আসনে নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ৯৩,৮৭২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পান ৯১,৮৩৩ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ পান ৪,৩৭৫ ভোট, যা মোট ভোটের ২.২৬ শতাংশ। ফলে তিনি জামানত হারান।

নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী, মোট বৈধ ভোটের কমপক্ষে ১২.৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

এবারের নির্বাচনে দলটি ২৫৭টি আসনে অংশ নেয়। টিবিএসের হাতে থাকা ২২৭টি আসনের ফলাফলে দেখা যায়, সবকটিতেই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ আসনে তারা জামানত রক্ষা করতে পারেননি। সিংহভাগ আসনে ১ শতাংশেরও কম ভোট পেয়েছেন প্রার্থীরা।

রাজশাহী ও রংপুর বিভাগের কোনো আসনেই দলটির প্রার্থীরা জামানত রক্ষা করতে পারেননি। ঢাকা বিভাগে মাত্র একটি আসনে জামানত রক্ষা হয়—নরসিংদী-৫ আসনে ইসলামী সংগীতশিল্পী বদরুজ্জামান উজ্জলের মাধ্যমে।

সবচেয়ে বেশি জামানত রক্ষা হয়েছে বরিশাল বিভাগে। এখানে প্রায় আটটি আসনে জামানত বাঁচাতে সক্ষম হয় দলটি। এর মধ্যে বরগুনা-১ আসনে মাওলানা মাহমুদুল হাসান উলীউল্লাহ ৪৯.৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। পটুয়াখালী-৪ আসনে অধ্যাপক মোস্তাফিজুর রহমান ৩৩ শতাংশ ভোট পেয়ে জামানত রক্ষা করেন।

দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের তিন ভাই নির্বাচনে অংশ নিলেও কেউ জয়ী হতে পারেননি।

দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে ৯৩,৫২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন। এখানে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১,৩১,৪৩১ ভোট পেয়ে জয়ী হন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ফয়জুল করীম ২৮,৮২৩ ভোট পেয়ে তৃতীয় হন। এ আসনে বিএনপির আবুল হোসেন খান পান ৮১,০৮৭ ভোট এবং জামায়াতের প্রার্থী মো. মাহমুদুন্নবী পান ৫৪,৫৩৩ ভোট।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের ৩৬,৭৫৩ ভোট পান। একই আসনে বিএনপির রাজীব আহসান পান ১,২৮,৩২২ ভোট এবং জামায়াতের মোহাম্মদ আবদুল জব্বার পান ৭৪,৬৮৪ ভোট।

ঢাকা-৪ আসনে মোট ৪৫ শতাংশ ভোট পড়ে। এখানে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন ৭৭,৩৬৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির তানভীর আহমেদ পান ৭৪,৪৪৭ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ পান ৬,৫১৮ ভোট। ফলে তার জামানতও বাজেয়াপ্ত হয়।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, 'জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে বেশি আসন পাওয়া সম্ভব ছিল, তবে আদর্শের প্রশ্নে আমরা আপস করিনি।'

তিনি অভিযোগ করেন, 'নির্বাচনে আমাদের বড় বাজেট ছিল না। বরং আমাকে হারাতে শতকোটি টাকার বাজেট ব্যয় হয়েছে।'

বরিশালের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচার-প্রচারণায় সক্রিয় থাকলেও ভোটে তার প্রতিফলন দেখা যায়নি। জামায়াতের সঙ্গে জোট না হওয়ায় ভোট বিভক্ত হয়েছে এবং এর সুবিধা পেয়েছে বিএনপি।

সুজন বরিশাল নগর কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, 'চরমোনাই দরবারের সামাজিক ও ধর্মীয় প্রভাব থাকলেও তা এখনো কার্যকর ভোটব্যাংকে রূপ নেয়নি। সংগঠিত রাজনৈতিক শক্তির সঙ্গে প্রতিযোগিতায় দলটির সীমিত ভোটভিত্তি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।'

Related Topics

টপ নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ / হাতপাখা / চরমোনাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল
  • ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার ঘোষণা: রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ অনুসরণের অঙ্গীকার
  • হাতপাখা প্রতীকবিহীন ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন
  • জামায়াত আল্লাহ ও রাসূলের আদর্শে পরিচালিত দল, ইসলামী আন্দোলনের বক্তব্য সঠিক নয়: এহসানুল মাহবুব

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net