সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোড, রমনায় আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এ সময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ মিডিয়া সমন্বয় করবেন বলে উল্লেখ করা হয়েছে বার্তায়।
