Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বাংলাদেশের মতোই ভারতও মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক

দি ইকোনোমিক টাইমস
15 February, 2026, 09:55 am
Last modified: 15 February, 2026, 09:53 am

Related News

  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি

বাংলাদেশের মতোই ভারতও মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে: বাণিজ্যমন্ত্রী

দি ইকোনোমিক টাইমস
15 February, 2026, 09:55 am
Last modified: 15 February, 2026, 09:53 am
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বাজারে সুতা ও তুলা-সংক্রান্ত বাণিজ্যে ভারতও বাংলাদেশের মতোই বিশেষ সুবিধা পাবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এতে ভারতের টেক্সটাইল ও তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারত ও যুক্তরাষ্ট্রের দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি সই হলে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত ভারতীয় পোশাক রপ্তানির ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা পাওয়া যাবে। 

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভারতের পোশাক শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতের লোকসভায় এই বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাখ্যা দিয়েছে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর অভিযোগের জবাবে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, বাংলাদেশ ভারতের চেয়ে ভালো সুবিধা পেয়েছে—এমন দাবি সঠিক নয়।

গয়াল বলেন, 'তিনি সংসদে আরেকটি মিথ্যা তথ্য ছড়িয়েছেন যে বাংলাদেশের চেয়ে ভারত কম সুবিধা পেয়েছে। বাংলাদেশের জন্য যেমন নিয়ম করা হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল কিনে তা প্রক্রিয়াজাত করে কাপড় তৈরি করে রপ্তানি করলে কোনো পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) দিতে হবে না, ভারতের জন্যও ঠিক একই সুবিধা থাকছে। এখন আমাদের চুক্তির কাঠামো তৈরির কাজ চলছে। অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত হলে বিস্তারিত তথ্যে আপনারা এটি দেখতে পাবেন।'

গয়াল আরও আশ্বাস দেন, এই বৃহত্তর চুক্তির আওতায় ভারতের কৃষি খাতের স্বার্থ পুরোপুরি রক্ষা করা হয়েছে। তিনি বলেন, 'কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ভারতের উৎপাদিত প্রায় ৯০-৯৫ শতাংশ কৃষি পণ্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির বাইরে রাখা হয়েছে।'

গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের এক যৌথ বিবৃতিতে ঢাকার জন্য শুল্ক হ্রাসের ঘোষণা দেওয়া হয়। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করবে। তবে 'কেবল মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে' শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে। 

ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো ভারতীয় কোম্পানি যদি যুক্তরাষ্ট্র থেকে সুতা ও তুলা আমদানি করে পোশাক তৈরি করে তা ফের আমেরিকায় রপ্তানি করে, তবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মতোই তারাও শুল্কমুক্ত সুবিধা পাবে।

তিনি জোর দিয়ে বলেন, 'যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছে, ঠিক একই ব্যবস্থা আমাদের চুক্তিতেও থাকবে।' তিনি আরও বলেন, এ ব্যবস্থার কারণে ভারতের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না। 

তার মতে, যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদন খুবই সীমিত এবং তাদের রপ্তানির পরিমাণ মাত্র ৫ মিলিয়ন ডলার, যেখানে ভারত ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।

ভারতের অভ্যন্তরীণ টেক্সটাইল খাতের আশঙ্কা ছিল, সংশোধিত শুল্ক কাঠামোর কারণে মার্কিন বাজারে বাংলাদেশ বাড়তি সুবিধা পেয়ে যাবে। নতুন এই ঘোষণার ফলে সেই উদ্বেগ অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে দেশটিতে।
 

Related Topics

টপ নিউজ

ভারত / যুক্তরাষ্ট্র / ট্রাম্পের শুল্ক / পাল্টা শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net