Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বগুড়া-৬ আসনে তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির; অন্যান্য কেন্দ্রে এগিয়ে যারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 11:40 pm
Last modified: 13 February, 2026, 08:43 am

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

বগুড়া-৬ আসনে তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির; অন্যান্য কেন্দ্রে এগিয়ে যারা

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সারা দেশে ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ব্যালট পেপার গণনা।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 11:40 pm
Last modified: 13 February, 2026, 08:43 am
ভোট গণনা চলছে রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুলে। ছবি: টিবিএস

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সারা দেশে একযোগে ভোটগ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ব্যালট পেপার গণনার কাজ। শেষ খবর অনুযায়ী, এখন ভোট গণনা চলছে। 

এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


সারা দেশের বিভিন্ন কেন্দ্রে কে কত ভোট পেলেন 

রাত ৩টা ১৫ মিনিট

চট্টগ্রাম-৭: বড় ব্যবধানে জয়ী ধানের শীষের হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।

রাঙ্গুনিয়া আসনে এবার মোট ৫৬.২৯ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে।


রাত ১টা ৫৫ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় পেলেন রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে 'হাঁস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনাইদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।


রাত ১টা ৩০ মিনিট

নেত্রকোনা-৪ আসনে বাবরের বিশাল জয়

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে নেত্রকোনা-৪ আসনে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আল-হেলাল পেয়েছেন ৩৯,৮৪০ ভোট।


রাত ১টা ১০ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী জোনায়েদ সাকি 

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জয়লাভ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং বিএনপি নেতৃত্বাধীন জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, জোনায়েদ সাকি পেয়েছেন ৯৬ হাজার ৩৪২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মহসিন পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট।


রাত ১২টা ২০ মিনিট

দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: মাহদী আমিন 

নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

আজ রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকেই এরই মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি ইনশা আল্লাহ জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্নবিশ্বাসী।


রাত ১২টা ১৫ মিনিট

কুমিল্লা-১০ আসনে জিতেছে বিএনপি

কুমিল্লা-১০ আসনে মোট ১৫২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষের প্রার্থী মোবশ্বের আলম ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৪৭ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লায় ভোট পড়েছে ১ লাখ ১৬ হাজার ১৫০টি।


রাত ১২টা ০৫ মিনিট

ঢাকা-১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির 

ঢাকা-১৫ আসনের মোট ১২৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ২০ হাজার ৭২৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। 


রাত ১১টা ৫১ মিনিট

মুন্সিগঞ্জ-৩ আসনে জয়ী বিএনপি প্রার্থী কামরুজ্জামান

মুন্সিগঞ্জ-৩ আসনে ১৬৯টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫৮৫টি ভোট। এর মধ্যে পোস্টাল ভোটের সংখ্যা ২ হাজার ৪১টি। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ৮৩০টি পোস্টাল ভোটসহ মোট ভোট পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২২৭ ভোট। 


রাত ১১টা ৫০ মিনিট

নওগাঁ-৫ আসনে ধানের শীষের জয়

নওগাঁ-৫ আসনে ১১৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট ও জামায়াতের প্রার্থী আ স ম সায়েম ১ লাখ ৩ হাজার ২০৯টি ভোট পেয়েছেন। 


রাত ১১টা ৪৮ মিনিট

চট্টগ্রাম-১১ আসনে জয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী 

চট্টগ্রাম-১১ আসনে ৮১ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ৬২ হাজার ২৩৩ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকে শফিউল আলম পেয়েছেন ৪১ হাজার ৪৯৩ ভোট।   

এদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর জয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শফিউল আলম। 


রাত ১১টা ৪২ মিনিট

চট্টগ্রাম-১০ আসনে এগিয়ে ধানের শীষ

চট্টগ্রাম-১০ আসনে ১৩৯টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান পেয়েছেন ২১ হাজার ৪৩৫ ভোট ও দাঁড়িপাল্লার প্রার্থী শামছুজ্জামান হেলালী পেয়েছেন ১৩ হাজার ৯৮৮ ভোট। 


রাত ১১টা ৪০ মিনিট

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের মোট ১৫০টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়েছেন।

বগুড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত আসনগুলোর একটি বগুড়া-৬ (সদর) এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন। 


রাত ১১টা ২৫ মিনিট

ঢাকা-১৯ আসনে এগিয়ে ধানের শীষ

ঢাকা-১৯ (সাভার) আসনের ২৭৫টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৬ হাজার ৫৬৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকে এনসিপির প্রার্থী দিলশানা পারুলের ভোট সংখ্যা ২৪ হাজার ৭৪টি।


রাত সাড়ে ১০টা

যশোর-৩ আসনে জয়ী বিএনপি প্রার্থী

যশোর-৩ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আব্দুল কাদের ১ লাখ ৬৫ হাজার ১২৯ ভোট পেয়েছেন।


রাত ১০টা ২০ মিনিট

ঢাকা-১৩ আসনে এগিয়ে ধানের শীষের ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনে এ পর্যন্ত ৯৬টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তার প্রাপ্ত ভোট ৬২ হাজার ১২৩টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক ৫৫ হাজার ৮৬৯ ভোট।


রাত সাড়ে ১০টা

ঢাকা-২০ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী তমিজ উদ্দিন

রাত সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-২০ (ধামরাই) আসনের ১৪৭টির মধ্যে ৭১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন ৭২ হাজার ৩১৬ ভোট ও এনসিপির প্রার্থী নাবিলা তাসনিদ ২৬ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। 


রাত ১০টা ০৫ মিনিট

সিলেট-৪ আসনে জয়ী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ আসনে বিএনপি প্রার্থী এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন ৬৫ হাজার ৭৭৬ ভোট পেয়েছেন।


রাত ৯টা ৫৫ মিনিট

পাবনা-১ আসনে জয়ী জামায়াত প্রার্থী নজিবুর রহমান

পাবনা-১ আসনে জয় পেয়েছেন জামায়াত প্রার্থী নজিবুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট।


রাত ৯টা ৫০ মিনিট

ঢাকা-১৫ আসনে এগিয়ে জামায়াত আমির শফিকুর রহমান

ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনের ২৪টি ভোটকেন্দ্রের ফলাফলে জামায়াত আমির শফিকুর রহমান তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের চেয়ে এগিয়ে রয়েছেন।

ফলাফল অনুযায়ী, জামায়াত আমির ১৩ হাজার ৬৬২ ভোট এবং মিল্টন ১১ হাজার ২১২টি ভোট পেয়েছেন।


রাত ৯টা ৩৫ মিনিট

নওগাঁর ৬ আসনেই এগিয়ে বিএনপি

সর্বশেষ ফলাফল অনুযায়ী, নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।


রাত সাড়ে ৯টা 

ঢাকা-৬ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী ইশরাক 

ফাইল ছবি/সংগৃহীত

ঢাকা-৬ আসনে ১০০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ২৪ হাজার ৮৯৩ ভোট পেয়েছেন। অন্যদিকে  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মান্নান ১৬ হাজার ৬৫ ভোট পেয়েছেন।

রাত ৯টা ২৭ মিনিট

ঢাকা-৬ আসনের ১০০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী ২৪ হাজার ৮৯৩ ও দাঁড়িপাল্লার প্রার্থী ১৬ হাজার ৬৫টি ভোট পেয়েছেন।


রাত ৯টা ২৬ মিনিট

মুন্সিগঞ্জ-২ আসনে ৭১টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষের আব্দুস সালাম আজাদ ৬০ হাজার ২৯৮, শাপলা কলির মাজেদুল ইসলাম ২৫ হাজার ৪৩০ ও হাতপাখার প্রার্থী কে এম বিল্লাল হোসেন ৬ হাজার ৫৬৮টি ভোট পেয়েছেন। 


রাত ৯টা ২২ মিনিট

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে এগিয়ে তারেক রহমান

ফাইল ছবি/বিএনপি মিডিয়া সেল

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিএনপি জানিয়েছে, ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। আর জামায়াত প্রার্থী এসএম খালেকুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।

বগুড়া-৬ (সদর) আসনে ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ রাত সাড়ে ১০টার দিকে ঘোষিত ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন।

ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯১৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৮২৩ ভোট।


রাত ৯টা ২০ মিনিট

চট্টগ্রাম-৯: বড় ব্যবধানে এগিয়ে বিএনপির আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের তথ্যমতে, এই আসনের মোট ১২১টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে আবু সুফিয়ান পেয়েছেন ৫০ হাজার ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩৪৭ ভোট।


রাত ৮টা ৫৫ মিনিট

পরাজয় মেনে নিয়ে ধানের শীষের প্রার্থীকে শিশির মনিরের শুভেচ্ছা 

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ১১ দলীয় জোটের প্রার্থী শিশির মণির ভোটের ফলাফলে তার হার মেনে নিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের হার স্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।


কক্সবাজার-১ আসনে এগিয়ে সালাহউদ্দিন আহমদ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

কক্সবাজার-১ আসনে ৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছে ৪৯ হাজার ৫২৫ ভোট। অন্যদিকে জামায়াত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১৯ হাজার ৩৫৪ ভোট।


নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার দাবি জামায়াতের

ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ফলাফলে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সন্ধ্যায় জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশ থেকে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখনই কিছু বলা সম্ভব নয়। তবে, এখন পর্যন্ত যে ফলাফল তারা পেয়েছে, তাতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন।


রাত ৮টা ৩৪ মিনিট

রাজশাহী

রাজশাহী-১ আসনের ১৫৯টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ১ লাখ ৬ হাজার ৩৪৮, দাঁড়িপাল্লা ১ লাখ ১৪ হাজার ৯৬২ ও ঈগল প্রতীকের পক্ষে ৬৪০টি ভোট পড়েছে। 

রাজশাহী-৪ আসনের ১২২টি কেন্দ্রে দাঁড়িপাল্লার পক্ষে ভোট পড়েছে ৬৪ হাজার ৩২০টি। আর ধানের শীষের পক্ষে পড়েছে ৫৯ হাজার ২০৯টি।

রাজশাহী-৫ আসনের ১৩২টি কেন্দ্রের মধ্যে ৯৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬০০টি। আর দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন ৫২ হাজার ৭৬৪টি ভোট। 


রাত ৮টা ২৬ মিনিট

ঝিনাইদহ-১ আসনে জয়ী বিএনপির প্রার্থী আসাদুজ্জামান 

ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এক লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন  ৫৫ হাজার ৫৭৭ ভোট।


রাত ৮টা ০৫ মিনিট

ফরিদপুর-৩ আসনে ৫৩টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল অনুসারে, বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ ৬০ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুত তওয়াব ৪৭ হাজার ৪৬টি ভোট পেয়েছেন।

ফরিদপুর-২ আসনে ৪৫টি কেন্দ্রের ফলাফল অনুসারে, বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ৪৭ হাজার ৭৪৮ ভোট পেয়েছেন। আর জামায়াত প্রার্থী ৩১ হাজার ৭১৩ ভোট পেয়েছেন।

ফরিদপুর-১ আসনের ৫৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭২৯ ভোট এবং বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৯৩৭ ভোট।


রাত ৮টা

ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২২ হাজার ২১০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৩ হাজার ৫৬৭ ভোট।


সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট

ঢাকা-৯ আসনের মাদারটেকে আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের চারটি কেন্দ্রে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার চেয়ে ২ হাজার ৮৫৩ ভোটে এগিয়ে রেখেছেন।

চারটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, হাবিব পেয়েছেন ৩ হাজার ৪৮২ ভোট। আর তাসনিম জারা পেয়েছেন ৬২৯ ভোট। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী জাভেদ মিয়া পেয়েছেন ১ হাজার ৫৮ ভোট।


রাত পৌনে ৮টা

ঢাকা-৮ আসনে ৩৯ নম্বর ভোটকেন্দ্রে (মির্জা আব্বাস মহিলা কলেজ), নাসীরুউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫২৩ ভোট, বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৫১৬ ভোট।

৩৮ নম্বর ভোটকেন্দ্রে (মির্জা আব্বাস মহিলা কলেজ) মির্জা আব্বাস ৬২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর নাসীরুদ্দীন পেয়েছেন ৫২৮ ভোট।


সন্ধ্যা সাড়ে ৭টা

কুমিল্লা-৪ আসনে বিপুল ভোটে এগিয়ে হাসনাত

কুমিল্লা-৪ আসনের ৮৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ১১  হাজার ৫৪৫ ভোট। অন্যদিকে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৩৬ হাজার ৫৫২ ভোট। 


সন্ধ্যা সোয়া ৭টা 

ঢাকা-১১: তিন কেন্দ্রে নাহিদ ইসলামের চেয়ে এগিয়ে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম

ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনের তিনটি ভোটকেন্দ্রে প্রাপ্ত সরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের চেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।


ফরিদপুরের চারটি আসনে ভোট পড়েছে ৫৩–৬৬ শতাংশ, চলছে ভোট গণনা

ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে ৫৩ থেকে ৬৬ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 


সন্ধ্যা ৭টা 

সিরাজগঞ্জের ৬ আসনে গড়ে ভোট পড়েছে ৬৩.৫৫ শতাংশ 

জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের সই করা এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিরাজগঞ্জের ছয়টি আসনে গড়ে ৬৩.৫৫ শতাংশ ভোট পড়েছে।

এর মধ্যে সিরাজগঞ্জ-১ আসনে ৬১ শতাংশ, সিরাজগঞ্জ-২ আসনে ৬৭.৭৭ শতাংশ, সিরাজগঞ্জ-৩ আসনে ৬৫.৩৫ শতাংশ, সিরাজগঞ্জ-৪ আসনে ৭০ শতাংশ, সিরাজগঞ্জ-৫ আসনে ৫৭.১৭ শতাংশ ও সিরাজগঞ্জ-৬ আসনে ৬০ শতাংশ ভোট পড়েছে। 


সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট

ঢাকার পাঁচটি আসনের ফলাফল শীঘ্রই জানানো হবে: রিটার্নিং অফিসার

ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেজাউল করিম জানান, ঢাকার পাঁচটি আসনের নির্বাচনের ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করা হবে। 

ফল না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান বিএনপির

কর্মী সমর্থকদের ভোট গোনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বিকেল পৌনে ছয়টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একইসাথে পরিস্থিতি ঠিকঠাক থাকলে নির্বাচনে জয়ের আশাও প্রকাশ করেন তিনি।


সন্ধ্যা পৌনে ৭টা 

ঢাকার তিনটি কেন্দ্রে নাহিদের চেয়ে এগিয়ে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম

ঢাকা-১১ আসনের তিনটি ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম এনসিপি নেতা নাহিদ ইসলামের চেয়ে এগিয়ে রয়েছেন।

ঢাকা-১৪ আসনের উত্তর পাইকপাড়ায় (কেন্দ্র ১, নারী) ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাশেম ৭৪৭ ভোট ও বিএনপির প্রার্থী ৪৯১ ভোট পেয়েছেন।

কল্যাণপুর গার্লস স্কুলে (কেন্দ্র ৫) আরমান ৮১১ ভোট এবং বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি ৪৯৮ ভোট পেয়েছেন।


সন্ধ্যা সাড়ে ৬টা

পীরেরবাগ ভিক্টোরিয়া স্কুল কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ঢাকা-১৫ আসনের পীরেরবাগ ভিক্টোরিয়া স্কুল কেন্দ্রে ১ হাজার ১১৯টি ভোট পড়েছে। এর মধ্যে ধানের শীষ ৪৪৮, স্কেল ৬৩২, লাঙ্গল ২০, কাস্তে ২, কলম ২, একতারা ৪, গাড়ি ২ এবং প্রজাপতি প্রতীকে ১টি ভোট পড়েছে। ভোট বাতিল হয়েছে ৮টি।


সন্ধ্যা ৬টা ০৫ মিনিট

বগুড়ায় ৭ আসনে ভোট পড়েছে অন্তত ৬৯ শতাংশ

বগুড়ার সাতটি আসনে গড়ে অন্তত ৬৯.১০ শতাংশ ভোট পড়েছে। মোট ৯৮৩টি কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হয়। আজ সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


সন্ধ্যা ৬টা 

নির্বাচন বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জসিম

কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।


বিকেল ৫টা ৫০ মিনিট 

অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে ভালো হয়েছে, ১১ দলীয় জোট সন্তুষ্ট: এহসানুল মাহবুব জুবায়ের

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়েছে। কিছু বিচ্ছিন্ন অনিয়ম হলেও সার্বিকভাবে নির্বাচন নিয়ে তারা সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন জোটের নেতারা।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের ধারণা রাতের মধ্যে একটি রেজাল্ট পাওয়া যেতে পারে। আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই। কিছু অনিয়মসহ সামগ্রিকভাবে নির্বাচন ভালো হয়েছে। এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সেটা প্রমাণ হলো। এজন্য সরকার, নির্বাচন কমিশন ও জনগণকে অভিবাদন জানাই।"

ছবি: টিবিএস

জোটের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, "আমরা আশা করছি বিপুল সংখ্যক ভোট পেয়ে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করব। নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেছে। আমরা অনিয়ম নিয়েও কথা বলেছি এবং পর্যবেক্ষণ করেছি। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এটি ভালো হয়েছে, যা জাতিকে আশান্বিত করেছে। আমরা আশা করি ভোট গণনায় কোনো অনিয়ম, ব্যত্যয় ও বিচ্যুতি ঘটবে না।"


বিকেল ৫টা ৪৫ মিনিট 

এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো: প্রধান উপদেষ্টা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ ভোটগ্রহণ শেষে তিনি বলেন, 'আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে—জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব। এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।'


বিকেল ৫টা ৪৪ মিনিট

রাজশাহীর ৬টি আসনে ভোট পড়েছে ৭০-৭২ শতাংশ

রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াকিল রহমান জানান, জেলার ছয়টি সংসদীয় আসনে ৭০ থেকে ৭২ শতাংশ ভোট পড়েছে।


বিকেল সাড়ে ৫টা 

বিকেল পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে ভোট পড়েছে ৪৪ শতাংশ, দুপুরের পর কমেছে

চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলে স্থাপিত দুটি ভোটকেন্দ্রের একটিতে (কেন্দ্র নম্বর-৭৪) ভোট শুরুর প্রথম চার ঘণ্টা, অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশের মতো ভোট পড়ে। বিকেল সাড়ে ৩টায় পরবর্তী তিন ঘণ্টায় মাত্র ৪ শতাংশের মতো ভোট পড়েছে। অর্থাৎ, বেলা গড়ানোর পর ভোটার সংখ্যা কমতে শুরু করেছে। আজ দুপুরের পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে একই চিত্র পাওয়া গেছে।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের তথ্যমতে, বেলা ১টা পর্যন্ত চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। এরপর বিকেল সাড়ে ৩টায় এই হার দাঁড়ায় ৪৪ শতাংশ।

আমবাগান রেলওয়ে এমপ্লয়িজ গাল্স হাই স্কুলের ৭৪ নম্বর কেন্দ্রে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২ হাজার ৩১৩ ভোটের মধ্যে ৭৮৬ ভোট পড়েছে। অর্থাৎ, ভোট প্রদানের হার ছিল ৩৩.৯৮ শতাংশ। একই স্কুলে শুধু নারীদের জন্য স্থাপিত আরেকটি কেন্দ্রে (৭৩ নম্বর) ৩ হাজার ৮৩৯ ভোটের মধ্যে ১ হাজার ৩৪৪টি ভোট পড়েছে। যেখানে ভোট প্রদানের হার ছিল ৩৫ শতাংশ।

ছবি: টিবিএস

কেন্দ্র দুটির প্রিসাইডিং অফিসার মিঠু ভৌমিক ও ইশতিয়াক হোসেনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দুপুরের পর ভোটের হার একেবারে কমে গেছে। বিশেষ করে পুরুষ ভোটার অনেক কম ছিল। তবে কিছু সংখ্যক নারী ভোটার নিজেদের সাংসারিক কাজ শেষ করে দুপুরের দিকে এসেছিলেন।

নগরীর লালখানবাজার শহীদনগর বিদ্যালয়ের কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার আধ ঘন্টা আগে গিয়ে দেখা গেছে, ভোটার শূন্য কেন্দ্রে পোলিং অফিসাররা অলস সময় পার করছেন। কোনো লাইন নেই। অনেকক্ষণ পর পর একজন একজন করে ভোট দিতে আসছেন।

বিদ্যালেয় স্থাপিত ৮০ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শরীফুল ইসলাম টিবিএসকে বলেন, "বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পুরুষ কেন্দ্রটির মোট ৩ হাজার ২০১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়ার হার ছিল ৪৩ শতাংশ। দুপুর ১২টায় তা ছিল ২৮ শতাংশ। দুপুরের পর ভোট পড়ার হার একেবারে কমে গেছে।"

বিদ্যালেয় স্থাপিত ৮১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রুপম চৌধুরী টিবিএসকে বলেন, "মহিলা কেন্দ্রটিতে বিকাল পৌনে ৪টা পর্যন্ত ৩ হাজার ৮৫ ভোটারের মধ্যে ১ হাজার ১৪৮ জন ভোট দিয়েছিলেন। ভোট প্রদানের হার ছিল ৩৭ শতাংশ। দুপুর ১২-১টা পর্যন্ত যা ছিল ২২-২৫ শতাংশ। সকালে ভোটার উপস্থিতি বেশি ছিল। এরপর দুপুরে কিছুটা কমেছিল। এরপর আবার দুপুরের পর কিছু কিছু ভোটার আসতে শুরু করেছিলেন।"

ছবি: টিবিএস

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে ১৬টি আসনে মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামে মোট ভোটার রয়েছেন ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন। নারী ভোটারের সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন।

এবারের নির্বাচনে চট্টগ্রামে ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে ভোটকক্ষ আছে ১২ হাজার ৬০১টি। প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা আছেন। এরমধ্যে ৬৫৩টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। অর্থাৎ দুই বছর পর হতে যাওয়া এবারের নির্বাচনে ৫৮টি ভোটকেন্দ্র কমেছে।


বিকেল ৫টা ১৮ মিনিট

খুলনায় ভোট পড়েছে ৬১ শতাংশ 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ এস এ জামশেদ খন্দকার জানিয়েছেন, খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ভোট পড়েছে ৬১ শতাংশ। 


বিকেল ৫টা ৫ মিনিট

বিজয় হলে মিছিল নয়, আল্লাহর উদ্দেশে সিজদা করব: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কোনো ধরনের বিজয় মিছিল বা উচ্ছ্বাস না করে আল্লাহর উদ্দেশে সিজদাবনত হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, 'মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো।'

বিজয়ের পর দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও উল্লেখ করেন, 'মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।'


বিকেল ৫টা

চট্টগ্রামে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ছবি: টিবিএস

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে।  

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, এদিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিসাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট পেপার গণনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।  

চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবগুলো আসন মিলিয়ে এবার ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। ভোটারদের মধ্যে ৩৪ লাখ ৮৩ হাজারের বেশি পুরুষ এবং ৩১ লাখ ৯৮ হাজারের বেশি নারী। 

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৮ হাজার বেশি।


লক্ষ্মীপুরের চার আসনে ভোট পড়েছে ৬০ শতাংশ 

লক্ষ্মীপুরের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ভোটাররা। ছবি: টিবিএস

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। জেলার চারটি আসনে বড় ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। 

ভোটগ্রহণ শেষে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ জানান, জেলার চারটি আসনে ৬০.১৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এর মধ্যে পোস্টাল ব্যালটের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। 

তথ্যমতে, লক্ষ্মীপুর-১ আসনে ৬০.৬৪ শতাংশ, লক্ষ্মীপুর-২ আসনে ৬০.৬৫ শতাংশ, লক্ষ্মীপুর-৩ আসনে ৬০.৬৫ শতাংশ এবং লক্ষ্মীপুর-৪ আসনে ৫৮.৬২ শতাংশ ভোট পড়েছে। 

জেলার চারটি আসনে ১৬ লাখ ৫ হাজার ২১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৮ হাজার ৩৬৬ জন।  

লক্ষ্মীপুর জেলার চার আসনে ২৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেলেও বিএনপি, জামায়াত, জেএসডি, ইসলামী আন্দোলন ও এনসিপির ১১ জন প্রার্থী নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া ফেলেছেন।

Related Topics

টপ নিউজ

ভোটগ্রহণ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net