Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
প্রথমবার ভোট দিচ্ছেন? ভোটকেন্দ্রে যাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 08:50 pm
Last modified: 11 February, 2026, 09:00 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি

প্রথমবার ভোট দিচ্ছেন? ভোটকেন্দ্রে যাওয়ার আগে যা জানা জরুরি

নির্বাচন কেবল সংখ্যা বা রাজনৈতিক কৌশলের বিষয় নয়; এটি নাগরিক হিসেবে আপনার ব্যক্তিগত অংশগ্রহণের একটি শক্তিশালী মাধ্যম। আপনার একটি ভোটই বলে দেয় যে, দেশের সিদ্ধান্তে আপনার মতামতের গুরুত্ব আছে।
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 08:50 pm
Last modified: 11 February, 2026, 09:00 pm

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের বহু তরুণ নাগরিক প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। নতুন ভোটারদের মধ্যে ভোট দেওয়া নিয়ে ব্যাপক উৎসাহ থাকলেও, অনেক ক্ষেত্রে প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকায় কিছুটা দ্বিধা বা সংশয় কাজ করতে পারে। এই দ্বিধা যেন কাউকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বিরত না রাখে, সেজন্য ভোট দেওয়ার বিস্তারিত নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি।

এবারের নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ একই দিনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য আগেভাগেই প্রক্রিয়াগুলো জেনে রাখা ভালো।

আপনার ভোটকেন্দ্র কোথায়?

প্রথমবার ভোট দিতে গিয়ে অনেকে ভুল কেন্দ্রে চলে যান বা নিজের কেন্দ্র খুঁজে পেতে সমস্যায় পড়েন। ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্র জানার কয়েকটি সহজ মাধ্যম নিশ্চিত করেছে:

  • ১. এসএমএস সেবা: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে আপনার ভোটকেন্দ্রের নাম এবং ভোটার সিরিয়াল নম্বর চলে আসবে।
  • ২. অনলাইন পোর্টাল: নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ১৩ ডিজিটের এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সহজেই কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। তবে নির্বাচনের আগে সার্ভারে চাপ বাড়তে পারে, তাই আগেভাগেই দেখে নেওয়া ভালো।
  • ৩. মোবাইল অ্যাপ্লিকেশন: ইসির 'Smart Election Management BD' অ্যাপের মাধ্যমে ম্যাপসহ ভোটকেন্দ্রের অবস্থান এবং কেন্দ্রের ছবি দেখা যাবে।
  • ৪. হটলাইন সহায়তা: ডিজিটাল সেবা ব্যবহারে সমস্যা হলে নির্বাচন কমিশনের টোল-ফ্রি নম্বর ১০৫-এ কল করা যাবে। এই সেবা প্রতিদিন সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) চালু থাকে।

সঙ্গে যা যা নিতে হবে

ভোটকেন্দ্রে যাওয়ার সময় আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ভোটার সিরিয়াল নম্বর সাথে রাখা বুদ্ধিমানের কাজ। যদিও এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবেনা—এমন কোনো নিয়ম নেই। তবে এটি সঙ্গে থাকলে পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া অনেক দ্রুত ও সহজ হয়।

যদি এনআইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়, তবে আগেই ১০৫ নম্বরে কল করে পরামর্শ নিন। বিকল্প হিসেবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স পরিচয় নিশ্চিত করতে সহায়তা করতে পারে। এছাড়া ভোটার স্লিপ বা নিবন্ধন সনদ সাথে থাকলে তল্লাশি প্রক্রিয়া দ্রুততর হয়।

ভোট দেওয়ার সঠিক পদ্ধতি

ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। সংসদ নির্বাচন এবং গণভোট; এই দুটি আলাদা ব্যালটে ভোট দিতে হবে বলে এবার সময় কিছুটা বাড়ানো হয়েছে।

ভোট দেওয়ার ধাপসমূহ:

১. কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের কাছে এনআইডি উপস্থাপন করুন।

২. পরিচয় নিশ্চিত করতে আপনার মুখমণ্ডল অনাবৃত রাখতে হবে যাতে অফিসার এনআইডির ছবির সাথে মেলাতে পারেন।

৩. কর্মকর্তারা আপনার নাম ভোটার তালিকায় চিহ্নিত করবেন।

৪. এরপর আপনাকে দুটি ব্যালট পেপার দেওয়া হবে—জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাধারণত 'সাদা' ব্যালট এবং গণভোটের জন্য 'গোলাপী' ব্যালট।

৫. ব্যালট বুঝে নেওয়ার আগে নিশ্চিত হোন যে সেটিতে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার সিল ও স্বাক্ষর রয়েছে কি না।

৬. সনাক্তকরণ শেষে আপনার বাম হাতে 'অমোচনীয় কালি' লাগিয়ে দেওয়া হবে, যাতে কেউ দ্বিতীয়বার ভোট দিতে না পারে।

৭. এরপর আপনি একটি গোপন বুথে যাবেন। আপনার পছন্দের প্রতীকের পাশে সিল মেরে ভোটাধিকার প্রয়োগ করবেন।

৮. সিল মারার পর ব্যালটটি সাবধানে ভাঁজ করুন। প্রতীকের সারির মাঝখান থেকে ভাঁজ করে এরপর বাকি অংশ ভাঁজ করুন, যাতে সিলের কালি অন্য প্রতীকে না লাগে।

৯. সবশেষে অফিশিয়ালদের উপস্থিতিতে ব্যালট পেপার দুটি নির্ধারিত ব্যালট বক্সে ফেলুন। এর মাধ্যমেই আপনার ভোটদান সম্পন্ন হবে।

মেনে চলতে হবে যেসব নিয়ম

সুষ্ঠু ও গোপনীয়তা রক্ষার স্বার্থে ভোটারদের কিছু নিয়ম কঠোরভাবে পালন করতে হবে:

  • ব্যালট পেপারের কোনো ছবি তোলা যাবে না।
  • ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো ধরনের প্রচারণামূলক সামগ্রী (পতাকা, পোস্টার, ব্যাজ) রাখা বা প্রদর্শন করা নিষিদ্ধ।
  • অন্য ভোটারকে প্রভাবিত করা, অনুমতি ছাড়া অন্য কারো বুথে প্রবেশ করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা নির্বাচনী আইনের লঙ্ঘন।
  • ভোটকেন্দ্রে ধৈর্য ধারণ করুন এবং নির্বাচনী কর্মকর্তা ও অন্যান্য নাগরিকদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

কেন আপনার ভোটটি গুরুত্বপূর্ণ?

নির্বাচন কেবল সংখ্যা বা রাজনৈতিক কৌশলের বিষয় নয়; এটি নাগরিক হিসেবে আপনার ব্যক্তিগত অংশগ্রহণের একটি শক্তিশালী মাধ্যম। আপনার একটি ভোটই বলে দেয় যে, দেশের সিদ্ধান্তে আপনার মতামতের গুরুত্ব আছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ কর্মপন্থা ও নীতিনির্ধারণে বিশেষ ভূমিকা রাখবে। নির্বাচনে অংশগ্রহণ না করার অর্থ হলো নিজের কণ্ঠস্বরকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে সরিয়ে নেওয়া। গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, 'ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / ভোট / তরুণ ভোটার / ইসি / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net