Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ঝিনাইদহে পরিত্যক্ত ঘরে মেছো বিড়ালের দুই বাচ্চা রক্ষায় এগিয়ে এলেন প্রকৃতিপ্রেমীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2026, 03:55 pm
Last modified: 07 February, 2026, 03:58 pm

Related News

  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী

ঝিনাইদহে পরিত্যক্ত ঘরে মেছো বিড়ালের দুই বাচ্চা রক্ষায় এগিয়ে এলেন প্রকৃতিপ্রেমীরা

মহেশপুর উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, ‘বাচ্চাগুলো অনেক ছোট। মা মেছো বিড়াল উপস্থিত থাকায় সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করা উচিত নয়। নির্দিষ্ট সময়ে মা নিজেই তার বাচ্চাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। স্থানীয়দের বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
07 February, 2026, 03:55 pm
Last modified: 07 February, 2026, 03:58 pm
ছবি: টিবিএস

ঝিনাইদহের মহেশপুরে একটি বসতবাড়ির পরিত্যক্ত ঘরে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালের দুটি বাচ্চা জন্ম নিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বাচ্চা দুটিকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। তবে স্থানীয়দের সচেতনতা ও সময়োচিত উদ্যোগে প্রাণী পরিবারটি বর্তমানে নিরাপদে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার শ্যামকর ইউনিয়নের জেলেপোতা গ্রামের শাহিন ইসলামের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে দীর্ঘদিন ধরে খড়ের মাচা ছিল। সেখানে মা মেছো বিড়ালটি নিরাপদ আশ্রয় নিয়ে আনুমানিক ১০-১২ দিন আগে দুটি বাচ্চার জন্ম দেয়। বিষয়টি জানাজানি হলে গ্রামের কিশোর-কিশোরীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণকর্মী ও প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি পরিবারের সদস্য ও স্থানীয়দের বোঝান যে, মেছো বিড়াল কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং এটি একটি উপকারী প্রাণী। তিনি বলেন, ‌‌'নবজাতক বাচ্চা দুটি অত্যন্ত ছোট এবং সম্পূর্ণভাবে মায়ের দুধের ওপর নির্ভরশীল। এ অবস্থায় তাদের স্থানান্তর করলে বেঁচে থাকার সম্ভাবনা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। বাচ্চা দুটি নিজে থেকে খাওয়া শুরু ও চলাফেরা করতে পারলে তারা আপনাআপনিই প্রকৃতিতে ফিরে যাবে।'

পরবর্তীতে তিনি বন্যপ্রাণী ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। এর মধ্যে রয়েছেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী, যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল এবং মহেশপুর উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শফিকুল ইসলাম।

মহেশপুর উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, 'বাচ্চাগুলো অনেক ছোট। মা মেছো বিড়াল উপস্থিত থাকায় সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করা উচিত নয়। নির্দিষ্ট সময়ে মা নিজেই তার বাচ্চাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। স্থানীয়দের বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়েছে। মেছো বিড়াল একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং এ প্রাণী হত্যা বা ক্ষতিসাধন করা জামিন অযোগ্য অপরাধ। বাচ্চা দুটির বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।'

বর্তমানে মেছো বিড়ালের বাচ্চা দুটি শাহিন ইসলামের বাড়ির ওই পরিত্যক্ত কক্ষেই রয়েছে এবং বাড়ির মালিকরাই সেগুলোর দেখাশোনা করছেন। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় তাদের এই ইতিবাচক ভূমিকা প্রশংসিত হচ্ছে।

Related Topics

টপ নিউজ

মেছো বিড়াল / প্রাণী অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net