Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
এপস্টিন ফাইল: ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল গিয়ে নাচ-গান করেন মোদি, দাবি প্রত্যাখান ভারতের

আন্তর্জাতিক

জেরুজালেম পোস্ট, দ্য হিন্দু
01 February, 2026, 03:20 pm
Last modified: 01 February, 2026, 03:38 pm

Related News

  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত

এপস্টিন ফাইল: ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল গিয়ে নাচ-গান করেন মোদি, দাবি প্রত্যাখান ভারতের

ফাঁস হওয়া নথি অনুযায়ী, ইমেইলে এপস্টিন লিখেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন...এবং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তিনি নেচে-গেয়ে সময় কাটিয়েছিলেন। পরামর্শটি কাজে দিয়েছে।’
জেরুজালেম পোস্ট, দ্য হিন্দু
01 February, 2026, 03:20 pm
Last modified: 01 February, 2026, 03:38 pm
ছবি: রয়টার্স

সম্প্রতি প্রকাশিত প্রয়াত মার্কিন ধনকুবের ও সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ফাঁস হওয়া নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরের বিষয়ে তিনি এপস্টিইনের পরামর্শও নিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমে শনিবার এই খবর প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশ করা প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথিতে ২০১৪ সালের নভেম্বরের একটি ইমেইল পাওয়া গেছে। বর্তমান কেন্দ্রিয় মন্ত্রী হরদীপ সিং পুরি সেই ইমেইলটি এপস্টিনকে পাঠিয়েছিলেন। 

সেখানে মোদি সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে কেন যোগাযোগ বাড়ানো প্রয়োজন, তার বিস্তারিত ব্যাখ্যা ছিল। 

ইমেইলে এপস্টিন লিখেছিলেন, 'ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন...এবং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তিনি নেচে-গেয়ে সময় কাটিয়েছিলেন। পরামর্শটি কাজে দিয়েছে।'

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রীর সরকারি ইসরায়েল সফরের বিষয়টি সত্য, তবে ইমেইলে থাকা বাকি সব দাবি একজন সাজাপ্রাপ্ত অপরাধীর 'বাজে চিন্তা' ছাড়া আর কিছুই নয়। 

তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করা উচিত। তবে এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

জেফরি এপস্টিনের ফাঁস হওয়া নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরির নাম আসায় উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি। বিষয়টিকে 'জাতীয় লজ্জা' আখ্যা দিয়ে সরকারের কাছে এর আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে বিরোধী দলগুলো।

তবে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র কংগ্রেসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'জেফরি এপস্টিনের ইমেইলটি কংগ্রেস এডিট করেছে। মূল ইমেইলে যে শব্দটি নেই, সেখানে তারা 'হিজ' (his) শব্দটি বসিয়ে এমনভাবে প্রচার করছে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এপস্টাইনের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। এটি স্রেফ প্রতারণা।' 

২০১৭ সালের জুলাই মাসে নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে যান। এটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। সেই সময় ভারত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর উদযাপিত হচ্ছিল। মোদি সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছিলেন।

গত শুক্রবার এপস্টিনের এক ডজনেরও বেশি ইমেইল ও ফোন বার্তা প্রকাশ করে মার্কিন সরকার। সেখানে দাবি করা হয়, ২০১৭ সালে নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ভূমিকা ছিল।

প্রকাশিত নথিতে আরও দেখা যায়, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের পরপরই ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রিপাবলিকান কৌশলবিদ স্টিভ ব্যাননের সঙ্গে মোদির একটি বৈঠকের আয়োজন করার পরিকল্পনা করেছিলেন এপস্টিন। এসব বিষয়ে ভারতের বিশিষ্ট ব্যবসায়ী অনিল আম্বানির সঙ্গেও এপস্টিনের যোগাযোগ ছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাস হওয়া একটি আইনের আওতায় জেফরি এপস্টিন সংক্রান্ত কয়েক মিলিয়ন নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী সম্প্রতি ৩০ লাখ পৃষ্ঠার নথি, ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি প্রকাশ করা হয়েছে। সেখানেই মোদির সফর সংক্রান্ত এই ইমেইলটি পাওয়া যায়। 

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / জেফরি এপ্সটিন / এপ্সটিন ফাইলস / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net