Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্নে, বলছে জরিপ

আন্তর্জাতিক

আল জাজিরা
27 January, 2026, 02:15 pm
Last modified: 27 January, 2026, 04:37 pm

Related News

  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্নে, বলছে জরিপ

আল জাজিরা
27 January, 2026, 02:15 pm
Last modified: 27 January, 2026, 04:37 pm
ছবি: রয়টার্স

অভিবাসনপ্রত্যাশীদের ওপর কঠোর দমন-পীড়নের জেরে যুক্তরাষ্ট্রে গুলিতে দু'জন নিহতের ঘটনায় তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে অভিবাসন ইস্যুতে তার জনসমর্থন রেকর্ড পরিমাণ কমেছে। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত রয়টার্স/ইপসোসের ওই জরিপ বলছে, বর্তমানে মাত্র ৩৯ শতাংশ আমেরিকান ট্রাম্পের অভিবাসন কার্যক্রম সমর্থন করছেন। চলতি মাসের শুরুতেও এই সমর্থনের হার ছিল ৪১ শতাংশ।

গত শুক্রবার থেকে রোববারের মধ্যে এই জরিপটি চালানো হয়। সপ্তাহান্তে মিনেসোটার মিনিয়াপোলিসে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি নিহত হওয়ার ঘটনার মধ্যেই এই জরিপের ফল প্রকাশ পেল।

এক মাসের কম সময়ের মধ্যে এই শহরে ফেডারেল এজেন্টের গুলিতে এটি দ্বিতীয় প্রাণহানির ঘটনা। এর আগে গত ৭ জানুয়ারি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে নিহত হন তিন সন্তানের জননী ৩৭ বছর বয়সী রিনি নিকোল গুড।

ক্রমবর্ধমান সমালোচনার মুখে ট্রাম্প সোমবার জানিয়েছেন, তিনি তার সীমান্তবিষয়ক প্রধান (বর্ডার জার) টম হোম্যানকে মিনিয়াপোলিসে পাঠাবেন। এছাড়া মিনেসোটার ডেমোক্র্যাটিক গভর্নর টিম ওয়ালজের সঙ্গে তার 'খুব ভালো' ফোনালাপ হয়েছে উল্লেখ করে প্রশাসনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।

নতুন জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন অননুমোদিত অভিবাসনের বিরুদ্ধে অভিযানে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এজেন্টরা 'অনেক বেশি বাড়াবাড়ি' করছেন। এর বিপরীতে ২৬ শতাংশ মনে করেন তাদের কার্যক্রম 'ঠিকই আছে' এবং ১২ শতাংশের মতে তারা যথেষ্ট কঠোর হননি।

প্রেট্টি হত্যাকাণ্ডের আগে পরিচালিত বেশ কয়েকটি জনমত জরিপেও একই ধরনের চিত্র দেখা গিয়েছিল। গত শুক্রবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস/সিয়েনা ইউনিভার্সিটির এক জরিপে ৬১ শতাংশ উত্তরদাতা বলেছিলেন আইসিই-এর কৌশল মাত্রা ছাড়িয়ে গেছে।

এর আগে ১৬ জানুয়ারি ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপেও দেখা যায়, ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রচেষ্টায় 'অনেক বেশি বাড়াবাড়ি' করছে।
 
Related Topics

টপ নিউজ

অভিবাসন নীতি / অভিবাসন বিরোধী অভিযান / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net