Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র; বিদ্যুৎহীন কয়েক লাখ পরিবার, নিহত কয়েকজন, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 January, 2026, 09:45 am
Last modified: 26 January, 2026, 09:52 am

Related News

  • আজই চুক্তি মেনে নিতে পারে ইরান: মার্কো রুবিও; সমঝোতা স্মারক চূড়ান্ত হচ্ছে: তেহরান
  • জাতীয় স্বার্থ নিশ্চিত না করে যুক্তরাষ্ট্র বা কোনো দেশের সঙ্গে চুক্তি নয়: শামা ওবায়েদ
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র; বিদ্যুৎহীন কয়েক লাখ পরিবার, নিহত কয়েকজন, জরুরি অবস্থা জারি

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ‘প্রাণঘাতী’ পরিস্থিতি তৈরি হওয়ায় দেশজুড়ে স্কুল ও সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট।
টিবিএস ডেস্ক
26 January, 2026, 09:45 am
Last modified: 26 January, 2026, 09:52 am
নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে তুষারপাতের মধ্যে লাগেজ হাতে হাঁটছেন পথচারীরা। ছবি: রয়টার্স

একটি শক্তিশালী শীতকালীন ঝড় পুরো যুক্তরাষ্ট্রজুড়ে আঘাত হেনেছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং কয়েক লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। খবর বিবিসি'র।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) তথ্য অনুযায়ী, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত 'প্রাণঘাতী' পরিস্থিতি তৈরি হওয়ায় দেশজুড়ে স্কুল ও সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট।

লুইজিয়ানা অঙ্গরাজ্যে ' স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এসব মৃত্যুর সঙ্গে ঝড়ের সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়া টেক্সাসে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ রোববার নিশ্চিত করেছে, 'হাইপোথার্মিয়া' বা অতিরিক্ত ঠান্ডায় দুইজনের মৃত্যু হয়েছে।। টেক্সাসের অস্টিন শহরের মেয়রও ঠান্ডাজনিত কারণে একজনের মৃত্যুর কথা জানিয়েছেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, শনিবার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি পোস্টে উল্লেখ করেন, 'প্রতি বছরই নিউ ইয়র্কে প্রচণ্ড ঠান্ডার কবলে পড়ে মানুষ প্রাণ হারান।'

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানা শক্তিশালী শীতকালীন ঝড়ের সময় নিউইয়র্ক সিটির একটি রাস্তায় তুষারপাত শুরুর সঙ্গে সঙ্গে তুষার সরানোর কাজে নেমেছে প্লাও ট্রাক। ছবি: রয়টার্স

পাওয়ারআউটেজ.ইউএস-এর তথ্য অনুযায়ী, রোববার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৯ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। অন্যদিকে ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারী তুষারপাত ও জমাটবাঁধা বৃষ্টিসহ বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। এতে প্রায় ১৮ কোটি আমেরিকান [দেশটির অর্ধেকেরও বেশি মানুষ] ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি জানিয়েছেন, জমে থাকা বরফ খুব ধীরে গলবে এবং দ্রুত অপসারণ সম্ভব হবে না; এটি উদ্ধারকাজে বিঘ্ন ঘটাতে পারে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং অপ্রয়োজনে রাস্তায় না বেরোনোর আহ্বান জানিয়েছেন। রোববার তিনি বলেন, 'এটি গত কয়েক বছরের মধ্যে আমাদের দেখা সবচেয়ে শীতল আবহাওয়া এবং সবচেয়ে শক্তিশালী শীতকালীন ঝড়।'

গভর্নর হোকুল আরও বলেন, এই প্রতিকূল আবহাওয়ার কারণে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ এবং সর্বোচ্চ তুষারপাত হতে পারে। তিনি একে হাড়কাঁপানো ও বিপজ্জনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন।

টাইমস স্কয়ারের কাছে ঝড়ের মধ্যে একটি গাড়ি ঠেলে সরাতে সহায়তা করছেন সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া শীতকালীন ঝড়ের প্রভাব সেখানে স্পষ্ট। ছবি: রয়টার্স

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার রোববার জানান, তাদের অঙ্গরাজ্যে পূর্বাভাসের তুলনায় তুষারপাত কিছুটা কম হলেও জমাটবাঁধা বরফের পরিমাণ অনেক বেশি। তিনি বলেন, কেন্টাকির জন্য এটি মোটেও ভালো খবর নয়।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ঝড়ের অন্যতম বড় ঝুঁকি হলো বরফ। বরফের ভারে গাছ ভেঙে পড়তে পারে, বিদ্যুতের তার ছিঁড়ে যেতে পারে এবং রাস্তাঘাট চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ঝড় শুরু হওয়ার পর থেকে ২০০টির বেশি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

জরুরি অবস্থা জারি

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড় অব্যাহত থাকার আশঙ্কায় সোমবার দেশের বিভিন্ন স্থানে স্কুলের ক্লাস বাতিল করা হয়েছে। এমনকি মার্কিন সিনেটের সোমবার সন্ধ্যার একটি নির্ধারিত ভোটও স্থগিত করা হয়েছে।

টেনেসির ন্যাশভিল আন্তর্জাতিক বিমানবন্দরে শীতকালীন ঝড়ের সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে বরফ গলানোর কাজ করছেন ডি-আইসিং কর্মীরা। ছবি: রয়টার্স

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, 'গত এক দশকের মধ্যে রাজধানীতে এটিই সবচেয়ে বড় তুষারপাত।'

সাধারণত ডাকোটা বা মিনেসোটার মতো উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো হিমাঙ্কের নিচের তাপমাত্রায় অভ্যস্ত হলেও টেক্সাস, লুইজিয়ানা ও টেনেসির মতো দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে এমন তীব্র শীত অস্বাভাবিক। এসব এলাকায় তাপমাত্রা ঋতুভেদে স্বাভাবিকের তুলনায় ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। পাশাপাশি জমানো বৃষ্টির কারণে কোথাও কোথাও প্রায় এক ইঞ্চি পুরু বরফের স্তর জমতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, 'পোলার ভর্টেক্স' বা মেরু ঘূর্ণাবর্তের কারণেই এই শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়েছে। উত্তর মেরুর প্রবল ঠান্ডা বাতাস যখন দক্ষিণ দিকে নেমে আসে এবং দক্ষিণের অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সংস্পর্শে আসে, তখনই এমন ঝড়ের জন্ম হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি উত্তর ও পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এই বিপজ্জনক শীতল আবহাওয়া বজায় থাকতে পারে। অনেক বিশেষজ্ঞের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মেরু ঘূর্ণাবর্তের এমন অস্বাভাবিক আচরণ ক্রমেই বেশি দেখা যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / শীতকালীন ঝড় / বিদ্যুৎহীন / জরুরি অবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • আজই চুক্তি মেনে নিতে পারে ইরান: মার্কো রুবিও; সমঝোতা স্মারক চূড়ান্ত হচ্ছে: তেহরান
  • জাতীয় স্বার্থ নিশ্চিত না করে যুক্তরাষ্ট্র বা কোনো দেশের সঙ্গে চুক্তি নয়: শামা ওবায়েদ
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net