Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
নাসিরের ব্যাটে রান, শাহাদাত-মার্শালের সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
23 March, 2021, 08:15 pm
Last modified: 23 March, 2021, 08:18 pm

Related News

  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে প্রথমবার এনসিএল চ্যাম্পিয়ন সিলেট
  • হ্যাটট্রিকসহ সুমনের ৭ উইকেট, সর্বনিম্ন রানে অলআউট রাজশাহী
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তর বদলি শাহাদাত দিপু

নাসিরের ব্যাটে রান, শাহাদাত-মার্শালের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন নাসির হোসেন। দীর্ঘ বিরতির সঙ্গে ছিল ব্যক্তিগত জীবনের বিতর্ক। ফিটনেস নিয়েও ছিল ভয়। তবে কোনো কিছুই ডানহাতি এই অলরউন্ডারের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি।
টিবিএস রিপোর্ট
23 March, 2021, 08:15 pm
Last modified: 23 March, 2021, 08:18 pm

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন নাসির হোসেন। দীর্ঘ বিরতির সঙ্গে ছিল ব্যক্তিগত জীবনের বিতর্ক। ফিটনেস নিয়েও ছিল ভয়। তবে কোনো কিছুই ডানহাতি এই অলরউন্ডারের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। ৯৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন রংপুর বিভাগের এই ক্রিকেটার। সেঞ্চুরি করেছেন চট্টগ্রাম বিভাগের বিশ্বজয়ী যুব দলের সদস্য শাহাদাত হোসেন দিপু ও ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব।

জাতীয় লিগ শুরুর আগে নাসির জানিয়েছিলেন, ৬ ম্যাচে অন্তত ৮০০ থেকে ১ হাজার রান করতে চান তিনি। হতে চান আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই পথে অনেকটাই এগিয়ে গেলেন তিনি। অপরাজিত থাকায় তৃতীয় দিনে আরও কিছু রান যোগ করার সুযোগ আছে তার সামনে।  

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে দ্বিতীয় দিন ব্যাটিং করেছে রংপুর। প্রথম ইনিংসে ঢাকা বিভাগের করা ৩৬৫ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ৪১ রানে ৫ উইকেট হারানো দলটিকে পথ দেখাতে শুরু করে নাসির হোসেন-মাহমুদুল হাসান লিমন জুটি।

লিমন ৭৮ বলে ২৭ রান করে আউট হলেও নাসির একপ্রান্ত আগলে খেলে যেতে থাকেন। ১৮৫ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯৩ রানে অপরাজিত আছেন তিনি। রংপুরের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ১৯৪ রান। ঢাকার থেকে ১৭১ রান পিছিয়ে আছে রংপুর। ঢাকার নাজমুল ইসলাম অপু ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া সুমন ইসলাম ২টি এবং আরাফাত ইসলাম ও শুভাগত হোম একটি করে উইকেট পান।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচে সিলেটের বিপক্ষে স্বাগতিক খুলনা বিভাগ ৭ উইকেটে ৩০৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে। এদিন স্কোরবোর্ডে তারা ৬৭ রান যোগ করে। আগের দিন ইমরুল ও তুষার সেঞ্চুরি মিস করেন। এদিন ২ রানের জন্য নাহিদুল হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। সিলেটের দুই পেসার আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন ৩টি করে উইকেট পান।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছে সিলেট বিভাগ। দিনশেষে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩০ রান। সর্বোচ্চ ৩৭ রান করেন ইমতিয়াজ হোসেন তান্না। এনামুল হক জুনিয়র ৩০ রানে অপরাজিত আছেন। ২৪৫ রান পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিং করতে নামবে সিলেট। খুলনার মাসুম খান টুটুল ৪ উইকেট নিয়েছেন। এ ছাড়া মিনহাজ রহমান ও মঈনুল ইসলাম ২টি করে উইকেট নেন।

দ্বিতীয় স্তরের ম্যাচে আগেরদিন বরিশাল বিভাগকে ২৪১ রানে গুটিয়ে দেয় ঢাকা মেট্রো। দ্বিতীয় দিন সকালে ১ উইকেট ২৯ রান নিয়ে শুরু করা ঢাকা দিন শেষে ৭ উইকেটে ৩২৪ রান করেছে। মার্শালের ব্যাট থেকে আসে ১১২ রানের ইনিংস। মেট্রো ৮৩ রানের লিড নিয়েছে। বরিশালের কামরুল ইসলাম রাব্বি ও মনির হোসেন দুটি করে উইকেট পান। 

দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। ম্যাচটিতে অলরাউন্ডার শাহাদাত হোসেন সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। শাহাদাতের ১০৮ রানের সুবাদে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ২৮৭ রান তোলে। রাজশাহীর পেসার ফরহাদ হোসেন ৪টি উইকেট নেন। এ ছাড়া আসাদুজ্জামান পায়েল, তাইজুল ইসলাম দুটি করে উইকেট পান। 

চট্টগ্রামের দুই পেসার মেহেদী হাসান ও নোমান মোহাম্মদের তোপের মুখে ১৫২ রানে প্রথম ইনিংসে অলআউট হয় রাজশাহী। সর্বোচ্চ ২৭ রান আসে অলরাউন্ডার ফরহাদ রেজার ব্যাট থেকে। চট্টগ্রামের পেসার নোমান ৪টি এবং মেহেদী হাসান ৩টি উইকেট নেন। ১৩৫ রানে এগিয়ে থেকে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস শুরু করে। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে তারা। 

Related Topics

টপ নিউজ

নাসির হোসেন / শাহাদাত হোসেন দিপু / জাতীয় ক্রিকেট লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে প্রথমবার এনসিএল চ্যাম্পিয়ন সিলেট
  • হ্যাটট্রিকসহ সুমনের ৭ উইকেট, সর্বনিম্ন রানে অলআউট রাজশাহী
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তর বদলি শাহাদাত দিপু

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net