Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
হ্যাটট্রিকসহ সুমনের ৭ উইকেট, সর্বনিম্ন রানে অলআউট রাজশাহী

খেলা

টিবিএস রিপোর্ট
23 November, 2024, 01:50 pm
Last modified: 23 November, 2024, 01:53 pm

Related News

  • দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে প্রথমবার এনসিএল চ্যাম্পিয়ন সিলেট
  • হ্যাটট্রিকে অনন্য কীর্তি জর্ডানের
  • টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে কামিন্সের অনন্য কীর্তি
  • সাত ম্যাচে তিন হ্যাটট্রিক দুর্বার রোনালদোর
  • অপ্রতিরোধ্য রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

হ্যাটট্রিকসহ সুমনের ৭ উইকেট, সর্বনিম্ন রানে অলআউট রাজশাহী

সুমনের বোলিং তোপের মুখে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া রাজশাহী সামান্যতেই অলআউট হয়ে যায়। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ৪২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
টিবিএস রিপোর্ট
23 November, 2024, 01:50 pm
Last modified: 23 November, 2024, 01:53 pm

টানা দুই উইকেটে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুললেন সুমন খান। হ্যাটট্রিক বল মোকাবিলার গুরুদায়িত্ব পড়লো আসাদুজ্জামানের ওপর। কিন্তু লড়াইয়ের আগেই যেন হার মেনে নিলেন রাজশাহী বিভাগের এই বোলার। মিডল স্টাম্প বরাবর করা সুমনের ডেলিভারিটি খেলার চেষ্টিই করলেন না তিনি। সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের জোড়ালো আবেদন, আঙুল তুলতে সময় নিলেন না আম্পায়ার। হ্যাটট্রিক পূরণ, সঙ্গে ঝুলিতে সাত উইকেট; আনন্দে আত্মহারা সুমন এমন ভোঁ দৌড় দিলেন, কোনো সতীর্থই তার নাগাল পেলো না।

প্রথম দুই ডেলিভারিতে সানজামুল ইসলাম ও মোহর শেখকে ফেরান সুমন। ডানহাতি এই পেসারের দারুণ দুই ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন তারা। পরে আসাদুজ্জামানকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের স্বাদ নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার প্রথম হ্যাটট্রিক, অবশ্য স্বীকৃত ক্রিকেটেই প্রথমবারের মতো টানা তিন উইকেট নেওয়ার স্বাদ পেলেন সুমন। 

প্রথম শ্রেণিতে বাংলাদেশের ১৫তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। আগের ১৪ জনের মধ্যে ইলিয়াস সানি ও সোহাগ গাজী দুটি করে হ্যাটট্রিক করেছেন। এই ফরম্যাটে প্রথমবারের মতো ৭ উইকেটও নিলেন সুমন, যা তার ক্যারিয়ার সেরা। আগের সেরা বোলিং ছিল ৫০ রানে ৬ উইকেট। ।

সুমনের বোলিং তোপের মুখে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া রাজশাহী সামান্যতেই অলআউট হয়ে যায়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ৪২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। অস্বস্তির এই রেকর্ডটি এতোদিন ছিল বরিশালের, গত মৌসুমে খুলনা বিভাগের বিপক্ষে ৪৬ রানে অলআউট হয় তারা। এ ছাড়া এই টুর্নামেন্টেই ২০১৪ সালে রংপুরের বিপক্ষে ৪৮ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। 

ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী শুরু থেকেই উল্টো পথে হেঁটেছে। সুমনের দুর্বার বোলিংয়ের সামনে তাদের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। প্রথম সেশনেই অলআউট হয়ে যাওয়া রাজশাহী মাত্র ২০.৫ ওভার ব্যাটিং করে। দলটিকে মাঝ দরিয়ায় ফেলে দেওয়া সুমন ৭.৫ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৭ উইকেট নেন। প্রথম শ্রেণিতে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ বার তার বেশি উইকেট নিলেন ২৪ বছর বয়সী এই পেসার। 

রাজশাহীর ছয়জন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ ১৮ রান করেন এসএম মেহরাব হাসান। সাব্বির হোসেন ১০ রান করেন। বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। সুমনের দাপট দেখানোর দিনে একটি করে উইকেট পান রিপন মন্ডল, এমডি এনামুল হক ও রুবেল মিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ১৯ ওভারে ২ উইকেটে ৯৩ রান তুলেছে ঢাকা বিভাগ।

Related Topics

টপ নিউজ

সুমন খান / হ্যাটট্রিক / জাতীয় ক্রিকেট লিগ / এনসিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে প্রথমবার এনসিএল চ্যাম্পিয়ন সিলেট
  • হ্যাটট্রিকে অনন্য কীর্তি জর্ডানের
  • টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে কামিন্সের অনন্য কীর্তি
  • সাত ম্যাচে তিন হ্যাটট্রিক দুর্বার রোনালদোর
  • অপ্রতিরোধ্য রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net