Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
জোবাইদার মতো আমিও সিলেটের সন্তান: শ্বশুরবাড়িতে তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2026, 09:50 am
Last modified: 22 January, 2026, 09:52 am

Related News

  • ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির
  • বাংলাদেশের তিস্তা প্রকল্প ও ব্রিকস সদস্যপদ লাভে চীনের সমর্থন; কৌশলগত অংশীদারত্ব গভীর করছে দুই দেশ
  • বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • বেইজিংয়ে শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে বৈঠক: বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান বাংলাদেশের

জোবাইদার মতো আমিও সিলেটের সন্তান: শ্বশুরবাড়িতে তারেক রহমান

বক্তৃতাকালে তারেক রহমান বলেন, "ডা. জোবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের অংশ হিসেবে, এই পরিবারের সদস্য হিসেবে আমিও এই এলাকার সন্তান।"
টিবিএস রিপোর্ট
22 January, 2026, 09:50 am
Last modified: 22 January, 2026, 09:52 am
ছবি: সংগৃহীত

স্ত্রী ডা. জোবাইদা রহমানের মতো নিজেকেও সিলেটের সন্তান বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যন তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমায় গিয়ে উপস্থিত নেতাকর্মী ও এলাবাসীর উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এমনটি বলেন। এ সময় ধানের শীষের পক্ষে ভোটও চান তিনি।

বক্তৃতাকালে তারেক রহমান বলেন, "ডা. জোবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের অংশ হিসেবে, এই পরিবারের সদস্য হিসেবে আমিও এই এলাকার সন্তান।"

তিনি বলেন, "হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে এই দক্ষিণ সুরমার মাটি থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরু করলাম। আমি সবার কাছে দোয়া চাই। যেন ১২ ফেব্রুয়ারি আমরা জয়যুক্ত হই। যেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যে ওয়াদাগুলা দিচ্ছি, তা বাস্তবায়ন করতে পারি।"

গত ১৫ বছরের আওয়ামী শাসনামলের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, "আমরা দেখেছি গত ১৫ বছর ফ্যাসিবাদের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।" 

এ সময় তিনি উপস্থিত জনতাকে তিনি প্রশ্ন করেন, "আপনারা কি গত ১৫ বছর ভোট দিতে পেরেছিলেন?" তখন সবাই সমস্বরে 'না' বলে ওঠেন।

তারেক রহমান বলেন, "আমরা তরুণদের ট্রেনিং দিতে চাই, যেন বিদেশে গিয়ে তারা ভালো কাজ পান। আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই, শহীদ জিয়া যে খাল খনন শুরু করেছিলেন। খাল খনন হলে এলাকার সবাই উপকৃত হবেন।" 

এই কাজগুলো করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, "এই এলাকার, এই সিলেটের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার দাবি রয়ে গেল। কী সেই দাবি, ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করতে হবে। আর আপনারা দোয়া করবেন, যেনো বিএনপি মানুষের কল্যাণে কাজ করতে পারে। মানুষকে যে জবান দিয়েছে, তা যেন রক্ষা করতে পারে।"

নির্বাচনী প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেট সফরে আসেন তারেক রহমান। সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। এরপর মধ্যরাতে দক্ষিণ সুরমার সিলামে শ্বশুরবাড়িতে যান। সেখানে নানা আয়োজনে তাকে বরণ করা হয়।

উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন এবং হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / সিলেট / বিএনপি / নির্বাচনী প্রচারণা শুরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির
  • বাংলাদেশের তিস্তা প্রকল্প ও ব্রিকস সদস্যপদ লাভে চীনের সমর্থন; কৌশলগত অংশীদারত্ব গভীর করছে দুই দেশ
  • বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • বেইজিংয়ে শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে বৈঠক: বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান বাংলাদেশের

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net