Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বিজিএমইএ’র ১০০ কোটি টাকার পোর্টাল তৈরিতে সরকার কেন অর্থায়ন করবে?

মতামত

শাহরিয়ার খান
23 March, 2021, 06:00 pm
Last modified: 18 April, 2021, 04:19 pm

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান

বিজিএমইএ’র ১০০ কোটি টাকার পোর্টাল তৈরিতে সরকার কেন অর্থায়ন করবে?

আমাজনের মতো প্লাটফর্ম তৈরির জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি খাতের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সরকারের কাছে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ চাওয়ার বিষয়টি লজ্জাজনক হলেও, তারা এমনভাবে চাইছেন যেন এটিই স্বাভাবিক।
শাহরিয়ার খান
23 March, 2021, 06:00 pm
Last modified: 18 April, 2021, 04:19 pm
টিবিএস ইলাস্ট্রেশন

একবার চিন্তা করে দেখুন তো, বিশ্বজুড়ে অনলাইনে পণ্য বিক্রির জন্য আমাজন তৈরি করতে জেফ বেজোস মার্কিন সরকারের বাজেট থেকে ১০ কোটি ডলার বরাদ্দ চাইছে। অথবা চীনা সরকারের বাজেট থেকে অর্থ বরাদ্দ নিয়ে জ্যাক মা আলিবাবা তৈরি করছেন। 

অযৌক্তিক, হাস্যকর শোনাচ্ছে না? অযৌক্তিকই বটে। তারা উদ্যোক্তা। উদ্ভাবনই তাদের কাজ, ঝুঁকি নিয়েই কাজ করেন তারা। হয় সফল হন বা ব্যর্থও হতে পারেন। নিজেদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য সরকারি অর্থ বরাদ্দ চান না তারা। ব্যবসা সফল হলে সরকারকে কর দেন এবং অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেন তারা। 

যদি ব্যবসায়ীদের কর্মপরিকল্পনা প্রচলিত চিন্তার বাইরে কিছু হয়, যা প্রচলিত আইনি কাঠামোর মধ্যে পরিচালনা সম্ভব নয়, সেক্ষেত্রে সরকারের সহায়ক নীতি নির্ধারণ সংক্রান্ত সহায়তা চাইতে পারেন। 

তবে আমাজনের মতো প্লাটফর্ম তৈরির জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি খাতের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সরকারের কাছে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ চাওয়ার বিষয়টি লজ্জাজনক হলেও, তারা এমনভাবে চাইছেন যেন এটিই স্বাভাবিক। 

বিজিএমইএ প্রকৃতপক্ষেই কঠিন পরিস্থিতিতে পড়েছে। প্রণোদনা প্যাকেজসহ সহায়ক নীতি নির্ধারণ সংক্রান্ত সরকারি সহায়তাও প্রয়োজন সংগঠনটির। কখন মহামারির অবসান হবে আর কখন তৈরি পোশাক খাত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তা এখনো অজানা। অনেক কারখানা মালিকই এ অবস্থায় অকূল পাথারে পড়েছেন, অনেকে শুধুই প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারছেন। এ খাতের কার্যক্রম চালু রাখতে ও পুনরায় উত্তরণে বিজিএমইএ অবশ্যই যা কিছু সম্ভব তা-ই করবে। 

কিন্তু এই চেষ্টার অংশ হিসেবে সংগঠনটি সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা ও কর কমানোর আবেদন করতে পারে। তারা এখন পোর্টাল তৈরির জন্য বাজেট বরাদ্দ চাইছেন। এমনকি পোর্টাল তৈরির জন্য ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দের হিসাবও করে ফেলেছেন তারা। কারা, কিসের ভিত্তিতে এই হিসাব করেছে? 

সাধারণত কোনো ব্যবসায়িক সংগঠনের ক্ষেত্রে সদস্যরাই এধরনের অনলাইন পোর্টাল তৈরির দায়িত্ব পালন করতে পারেন। বিজিএমইএ পোর্টাল তৈরির চেষ্টা শুরু করতে পারে, অর্থাভাবে পড়লে প্রয়োজন অনুসারে ব্যাংক থেকে ঋণ নিতে পারে। অবশ্যই এই পোর্টালের মাধ্যমে আয়ের উৎস সৃষ্টি হবে, হয়তো গ্রাহক ও বিজিএমইএ'র সদস্য উভয় পক্ষেরই খরচও কমে আসবে। 

আমাদের দেশেই অনেক স্বপ্নদর্শী তৈরি পোশাক প্রস্তুতকারক আছেন যারা সব কিছুতে অর্থ সাহায্য চান না। তারা সমস্যা সমাধানের নিত্যনতুন পথ উদ্ভাবন করেন। বিজেএমইএ তাদের এই তথাকথিত ১০০ কোটি টাকার অনলাইন প্লাটফর্ম তৈরির কাজে এসব উদ্যক্তাদের দ্বারস্থ হতে পারেন। 

শাহরিয়ার খান

অথবা, আমাদের অজান্তেই হয়তো বিজিএমইএ'র সদস্যরা চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছেন! হয়তো তারা এতোই গরিব যে আমরা সমালোচনা করে অসংবেদনশীলতার পরিচয় দিচ্ছি। হয়তো তারা এখন এতোটাই অর্থকষ্টে ভুগছেন যে সংগঠনের সদস্যদের মোবাইল ফোন বিলের জন্যও বাজেট থেকে অর্থ বরাদ্দের প্রয়োজন। আন্তর্জাতিক কল ছাড়া তো আবার ভালো চুক্তি পাওয়া যাবে না। সদস্যদের গাড়ি বা বাড়ি ভাড়ার জন্যও ভাতা চাইতে পারেন তারা। কারখানা স্থাপনের জন্য সরকারের কাছে বিনামূল্যে প্লট বরাদ্দও চাইতে পারেন তারা।   


লেখক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক

অনুবাদ: রাফিয়া তামান্না 

লেখাটি ইংরেজিতে পড়ুন: Why should the government fund the Tk100 crore business portal for BGMEA?

 

Related Topics

টপ নিউজ

বিজিএমইএ / বাজেট বরাদ্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net