Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সুষ্ঠু নির্বাচন নিয়ে এনসিপির শঙ্কা, অংশগ্রহণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2026, 10:15 pm
Last modified: 18 January, 2026, 10:26 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

সুষ্ঠু নির্বাচন নিয়ে এনসিপির শঙ্কা, অংশগ্রহণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে

আসিফ মাহমুদ বলেন, ‘গত দুই দিনের শুনানিতে কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে কনফিডেন্স হারিয়েছে। আজকের পর জাতীয় নাগরিক পার্টি আর নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না।’
টিবিএস রিপোর্ট
18 January, 2026, 10:15 pm
Last modified: 18 January, 2026, 10:26 pm
ছবি: টিবিএস

সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। এই পরিস্থিতিতে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছেন তিনি।

একইসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন দলটির এই নেতা।

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, 'আপিল শুনানি চলাকালে যেভাবে বিএনপির মহাসচিব ও তাদের নির্বাচনি পরিচালনা কমিটির আহ্বায়ক কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন এবং বৈঠক শেষে ওই দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধতা দেওয়া হলো, তাতে এই কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কা করছি। এজন্য প্রয়োজনে আমাদের আবারো রাজপথে নামতে হতে পারে।'

নির্বাচন কমিশনের ওপর আস্থা সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, 'গত দুই দিনের শুনানিতে কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে কনফিডেন্স হারিয়েছে। আজকের পর জাতীয় নাগরিক পার্টি আর নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না। এই পরিস্থিতিতে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কি না, সেটা পুনর্বিবেচনা করব।'

তিনি আরও যোগ করেন, 'আমরা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি না, তবে বিষয়টি অবশ্যই আমাদের পুনর্বিবেচনায় থাকবে। অপরাপর রাজনৈতিক দলগুলো ও ১০ দলীয় ঐক্যের সাথে আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।'

নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, 'এই পরিস্থিতি চলতে থাকলে আমরা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সাথে আবারো বসব। বর্তমান অবস্থা বজায় থাকলে আমরাসহ অন্যরা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটা আবারো ভাবতে হবে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক।'

নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতা বলেন, নির্বাচন কমিশন স্বউদ্যোগে যেভাবে ঋণখেলাপিদের সহযোগিতা করছে, তা অত্যন্ত চিন্তার বিষয়। এমনকি একজন কমিশনার একজন প্রার্থীর স্ট্যাম্পে কীভাবে লিখতে হবে, সেটাও বলে দিচ্ছেন।

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কমিশনের দ্বিমুখী আচরণের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, 'কয়েকদিন আগে জামায়াতের তিনজন প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কারণে যে গ্রাউন্ডে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনারগণ স্বাক্ষর করেছিলেন, সেটি আজকে বাতিল করা হয়েছে। এর একমাত্র কারণ হলো, বিএনপির অধিক সংখ্যক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল হওয়া থেকে রক্ষা করা।'

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির প্রতি কমিশনের বিশেষ পক্ষপাতের অভিযোগও জোরালোভাবে তুলে ধরেন। এ সময় এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

এনসিপি / আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া / নির্বাচন / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net